ওসমান হাদিকে বন্ধু সেজেই হত্যা করা হয়েছে, সচেতন না হলে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন: ইসি সানাউল্লাহ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত) বলেছেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে আমরা যেটি দেখলাম, তাকে কিন্তু বন্ধু সেজেই হত্যা করা হয়েছে। আপনি যদি নিরাপত্তা সচেতন না হোন তাহলে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।

রোববার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে আয়োজিত উখিয়া ও টেকনাফ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার আরও বলেন, কোনো দিকে ঝুঁকে যাবেন না, কোনো দিকে হেলে যাবেন না এবং কারো কথাতেই ভয় পাবেন না। কেউ ধমক দেবে আর আপনি ভড়কে যাবেন এটা হবে না। আপনি আইন অনুসরণ করে যেভাবে কাজ করতে হয় সেভাবে করবেন।

তিনি বলেন, এটি সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। রাজনৈতিক ইন্সটিটিউটশন, নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশসহ সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন।

নির্বাচন কমিশনার সতর্ক করে বলেন, ফ্যাসিস্ট ইলিমেন্টের লোকজন বন্ধু সেজে পাশে ভিড়ছে, এদের থেকে সতর্ক থাকার দায়িত্ব কিন্তু আপনার। ওসমান হাদির হত্যাকাণ্ডে আমরা যেটি দেখলাম, তাকে কিন্তু বন্ধু সেজেই হত্যা করা হয়েছে। আপনি যদি নিরাপত্তা সচেতন না হোন তাহলে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।

রাজনৈতিক নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি অতীতের যেকোনো তুলনায় আমাদের রাজনৈতিক দলগুলো এবার ভালোভাবে আচরণ বিধি মেনে চলছেন। একমাত্র ঢাকায় ওসমান হাদির ঘটনা ছাড়া আর কোন বড় ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, অথচ আগের নির্বাচনগুলোতে সংহিস পরিস্থিতি ছিল। আশা করছি সবার সহযোগিতায় শেষ পর্যন্ত পরিস্থিতি এমন স্বাভাবিকই থাকবে।

নির্বাচন চলাকালীন কোনোভাবেই যেন রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হতে না পারে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে তিনি কঠোর থাকার কথা জানিয়ে বলেন, সবাইকে নজর রাখতে হবে যে ভোট চলাকালীন রোহিঙ্গারা যেন ক্যাম্পের বাইরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। রোহিঙ্গারা রাজনৈতিক দলের মিছিল থেকে আটক হলে সেই দলেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে রোহিঙ্গাদের নয়। কারণ তারা গ্রেপ্তার হলে আবার বেরিয়ে আসবে, তাই দলগুলোকেও সতর্ক থাকতে হবে।

এসময় অবৈধ অস্ত্র উদ্ধারে ও সন্ত্রাস দমনে শীঘ্রই যৌথ বাহিনী অভিযান শুরু করবে বলে জানান তিনি। এছাড়া তিনি গণভোট সম্পর্কে ভোটারদের মাঝে প্রচারণা চালাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

সভায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমার সঞ্চালনায় জেলা নির্বাচন কর্মকর্তা,বিজিবি, পুলিশ, এপিবিএন, র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধিসহ উপস্থিত অনেকে বক্তব্য রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রথম ধাপে বগুড়ায় ফ্যামিলি কার্ড পেল ৪৯৬ জন

» দুই ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

» তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

» ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক ইসরায়েলি নিহত

» প্রাচীন মিশরে পারফিউম ব্যবহার হতো মমি সংরক্ষণে

» ‘আগে সালামি পেতাম, এখন আমার উন্নতি হয়েছে’

» বিশেষ অভিযান চালিয়ে ১২টি ককটেলসহ এক সন্ত্রাসী গ্রেফতার

» ‘ঐকমত্যের সরকার’ গঠনে সরকারি ও বিরোধী দলীয় হুইপদের আলোচনা

» ঢাবিতে পিটিয়ে হত্যা : ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা

» নিজের পছন্দের যে ব্যাটিং অর্ডারে খেলতে চান মিরাজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ওসমান হাদিকে বন্ধু সেজেই হত্যা করা হয়েছে, সচেতন না হলে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন: ইসি সানাউল্লাহ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত) বলেছেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে আমরা যেটি দেখলাম, তাকে কিন্তু বন্ধু সেজেই হত্যা করা হয়েছে। আপনি যদি নিরাপত্তা সচেতন না হোন তাহলে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।

রোববার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে আয়োজিত উখিয়া ও টেকনাফ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার আরও বলেন, কোনো দিকে ঝুঁকে যাবেন না, কোনো দিকে হেলে যাবেন না এবং কারো কথাতেই ভয় পাবেন না। কেউ ধমক দেবে আর আপনি ভড়কে যাবেন এটা হবে না। আপনি আইন অনুসরণ করে যেভাবে কাজ করতে হয় সেভাবে করবেন।

তিনি বলেন, এটি সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। রাজনৈতিক ইন্সটিটিউটশন, নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশসহ সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন।

নির্বাচন কমিশনার সতর্ক করে বলেন, ফ্যাসিস্ট ইলিমেন্টের লোকজন বন্ধু সেজে পাশে ভিড়ছে, এদের থেকে সতর্ক থাকার দায়িত্ব কিন্তু আপনার। ওসমান হাদির হত্যাকাণ্ডে আমরা যেটি দেখলাম, তাকে কিন্তু বন্ধু সেজেই হত্যা করা হয়েছে। আপনি যদি নিরাপত্তা সচেতন না হোন তাহলে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।

রাজনৈতিক নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি অতীতের যেকোনো তুলনায় আমাদের রাজনৈতিক দলগুলো এবার ভালোভাবে আচরণ বিধি মেনে চলছেন। একমাত্র ঢাকায় ওসমান হাদির ঘটনা ছাড়া আর কোন বড় ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, অথচ আগের নির্বাচনগুলোতে সংহিস পরিস্থিতি ছিল। আশা করছি সবার সহযোগিতায় শেষ পর্যন্ত পরিস্থিতি এমন স্বাভাবিকই থাকবে।

নির্বাচন চলাকালীন কোনোভাবেই যেন রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হতে না পারে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে তিনি কঠোর থাকার কথা জানিয়ে বলেন, সবাইকে নজর রাখতে হবে যে ভোট চলাকালীন রোহিঙ্গারা যেন ক্যাম্পের বাইরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। রোহিঙ্গারা রাজনৈতিক দলের মিছিল থেকে আটক হলে সেই দলেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে রোহিঙ্গাদের নয়। কারণ তারা গ্রেপ্তার হলে আবার বেরিয়ে আসবে, তাই দলগুলোকেও সতর্ক থাকতে হবে।

এসময় অবৈধ অস্ত্র উদ্ধারে ও সন্ত্রাস দমনে শীঘ্রই যৌথ বাহিনী অভিযান শুরু করবে বলে জানান তিনি। এছাড়া তিনি গণভোট সম্পর্কে ভোটারদের মাঝে প্রচারণা চালাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

সভায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমার সঞ্চালনায় জেলা নির্বাচন কর্মকর্তা,বিজিবি, পুলিশ, এপিবিএন, র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধিসহ উপস্থিত অনেকে বক্তব্য রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com