পালানোর আগে আমাদের বলে যেতে হবে কারা আপনাকে কাজ করতে দেয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টাকে জুমা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ওসমান হাদি হত্যার বিচার নিয়ে দীর্ঘসূত্রতার অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। এসময় বিচার নিয়ে সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

জুমা বলেন, দায়িত্ব এড়িয়ে নীরবে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। পদত্যাগ বা বিদায়ের আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট করে জানিয়ে যেতে হবে কারা তাকে কাজ করতে দেয়নি এবং কোন কোন শক্তির সঙ্গে লিয়াজোঁ করে তিনি দায়িত্বে ছিলেন।

সোমবার (২২ ডিসেম্বর) তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওসমান হাদি হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে জুমা বলেন, দায়িত্ব এড়িয়ে নীরবে সরে যাওয়ার সুযোগ আর নেই। তিনি হুঁশিয়ারি দেন, সরকার বা উপদেষ্টারা যদি পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পথ খোঁজেন, তাহলে জনগণ তা মেনে নেবে না। পালানোর আগে কারা সরকারকে কাজ করতে দেয়নি এবং কার সঙ্গে লিয়াজোঁ করে ক্ষমতায় বসে ছিলেন সে জবাব দিয়েই যেতে হবে।

ইনকিলাব মঞ্চের এই নেত্রী জানান, সরকার আর বেশিদিন নেই– এই বাস্তবতাকে সামনে রেখে কেউ কেউ আগেভাগে দায়িত্ব এড়িয়ে পালিয়ে যাওয়ার চিন্তা করলে তা জনগণ মেনে নেবে না। জুমা বলেন, সরকার তো আর বেশি দিন নাই, মাসখানেক সময় আছে। তাই উপদেষ্টা হয়ত ভাবছেন আগেভাগে পদত্যাগ করে পালিয়ে যাই। কিন্তু না, আপনাকে আমরা পালাতে দেব না, দিচ্ছি না।

তিনি আরও বলেন, যদি ভাবেন কোনোভাবে আস্তে ধীরে পালিয়ে যাবেন– না, এটা হবে না। আপনি যাবেন, তবে তার আগে আপনাকে বলে যেতে হবে কে আপনাকে এখানে কাজ করতে দেয়নি। কার কার কারণে আপনি কাজ করতে পারেননি বা কার কার সাথে লিয়াজোঁ করে চেয়ারে বসে আছেন।

জুমা বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকারের ভেতরে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বরং সময়ক্ষেপণ করে জনগণের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, এই হত্যাকাণ্ডের পেছনে শুধু ব্যক্তি নয়, একটি সুসংগঠিত সিন্ডিকেট কাজ করেছে, যার সঙ্গে রাষ্ট্রের একটি অংশ জড়িত।

তিনি বলেন, আমার ভাই কবরে শুয়ে আছে। এই অবস্থায় সরকার রক্ষার কোনো দায় আমাদের নেই। বিচার নিশ্চিত করাই সরকারের একমাত্র দায়িত্ব আর সেই দায়িত্ব থেকে পালানোর কোনো সুযোগ নেই।

আইন উপদেষ্টার দেওয়া ৯০ দিনের সময়সীমা প্রত্যাখ্যান করেন ইনকিলাব মঞ্চের এই নেত্রী। তিনি বলেন, সরকারের মেয়াদই অনিশ্চিত, সেখানে ৯০ দিনের আশ্বাস অর্থহীন। তার দাবি, আগামী এক মাসের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে।

জুমা অভিযোগ করেন, ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগেই তথ্য ছিল। তবু তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তার ভাষায়, এটি নিছক ব্যর্থতা নয়, বরং সচেতন অবহেলা।

সমাবেশে তিনি আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন এজেন্সি সহিংসতা তৈরির চেষ্টা করছে বলেও সতর্ক করেন। জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চের এই নেত্রী ঘোষণা দেন, ওসমান হাদি হত্যার মূলহোতা থেকে শুরু করে পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় না আনা পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথ ছাড়বে না এবং লাগাতার কর্মসূচি চালিয়ে যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দয়া করে ১২ ফেব্রুয়ারি আমাকে নিরাশ করবেন না : শামা ওবায়েদ

» ‘বাংলাদেশ ২.০’ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ও ঈগল মার্কায় ভোট দিন : এবি পার্টি চেয়ারম্যান

» বিএনপির বিজয় সুনিশ্চিত দেখে অপপ্রচারে লিপ্ত একটি দল : মাহদী আমিন

» কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ : কায়কোবাদ

» হাতপাখায় ভোট দিন, আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: চরমোনাই পীর

» সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব: জামায়াত আমির

» আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না : নুরুল হক নুর

» ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ১৮ জন গ্রেফতার

» ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের

» এবারের লড়াই কেবল ক্ষমতা বদলের নয়, রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের: মামুনুল হক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পালানোর আগে আমাদের বলে যেতে হবে কারা আপনাকে কাজ করতে দেয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টাকে জুমা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ওসমান হাদি হত্যার বিচার নিয়ে দীর্ঘসূত্রতার অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। এসময় বিচার নিয়ে সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

জুমা বলেন, দায়িত্ব এড়িয়ে নীরবে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। পদত্যাগ বা বিদায়ের আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট করে জানিয়ে যেতে হবে কারা তাকে কাজ করতে দেয়নি এবং কোন কোন শক্তির সঙ্গে লিয়াজোঁ করে তিনি দায়িত্বে ছিলেন।

সোমবার (২২ ডিসেম্বর) তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওসমান হাদি হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে জুমা বলেন, দায়িত্ব এড়িয়ে নীরবে সরে যাওয়ার সুযোগ আর নেই। তিনি হুঁশিয়ারি দেন, সরকার বা উপদেষ্টারা যদি পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পথ খোঁজেন, তাহলে জনগণ তা মেনে নেবে না। পালানোর আগে কারা সরকারকে কাজ করতে দেয়নি এবং কার সঙ্গে লিয়াজোঁ করে ক্ষমতায় বসে ছিলেন সে জবাব দিয়েই যেতে হবে।

ইনকিলাব মঞ্চের এই নেত্রী জানান, সরকার আর বেশিদিন নেই– এই বাস্তবতাকে সামনে রেখে কেউ কেউ আগেভাগে দায়িত্ব এড়িয়ে পালিয়ে যাওয়ার চিন্তা করলে তা জনগণ মেনে নেবে না। জুমা বলেন, সরকার তো আর বেশি দিন নাই, মাসখানেক সময় আছে। তাই উপদেষ্টা হয়ত ভাবছেন আগেভাগে পদত্যাগ করে পালিয়ে যাই। কিন্তু না, আপনাকে আমরা পালাতে দেব না, দিচ্ছি না।

তিনি আরও বলেন, যদি ভাবেন কোনোভাবে আস্তে ধীরে পালিয়ে যাবেন– না, এটা হবে না। আপনি যাবেন, তবে তার আগে আপনাকে বলে যেতে হবে কে আপনাকে এখানে কাজ করতে দেয়নি। কার কার কারণে আপনি কাজ করতে পারেননি বা কার কার সাথে লিয়াজোঁ করে চেয়ারে বসে আছেন।

জুমা বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকারের ভেতরে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বরং সময়ক্ষেপণ করে জনগণের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, এই হত্যাকাণ্ডের পেছনে শুধু ব্যক্তি নয়, একটি সুসংগঠিত সিন্ডিকেট কাজ করেছে, যার সঙ্গে রাষ্ট্রের একটি অংশ জড়িত।

তিনি বলেন, আমার ভাই কবরে শুয়ে আছে। এই অবস্থায় সরকার রক্ষার কোনো দায় আমাদের নেই। বিচার নিশ্চিত করাই সরকারের একমাত্র দায়িত্ব আর সেই দায়িত্ব থেকে পালানোর কোনো সুযোগ নেই।

আইন উপদেষ্টার দেওয়া ৯০ দিনের সময়সীমা প্রত্যাখ্যান করেন ইনকিলাব মঞ্চের এই নেত্রী। তিনি বলেন, সরকারের মেয়াদই অনিশ্চিত, সেখানে ৯০ দিনের আশ্বাস অর্থহীন। তার দাবি, আগামী এক মাসের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে।

জুমা অভিযোগ করেন, ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগেই তথ্য ছিল। তবু তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তার ভাষায়, এটি নিছক ব্যর্থতা নয়, বরং সচেতন অবহেলা।

সমাবেশে তিনি আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন এজেন্সি সহিংসতা তৈরির চেষ্টা করছে বলেও সতর্ক করেন। জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চের এই নেত্রী ঘোষণা দেন, ওসমান হাদি হত্যার মূলহোতা থেকে শুরু করে পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় না আনা পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথ ছাড়বে না এবং লাগাতার কর্মসূচি চালিয়ে যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com