আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ৬ ডিন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থি ছয় অনুষদের ডিন।

রবিবার রাতের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে দায়িত্ব পালনে অপারগতার কথা জানান তারা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১টা থেকে ডিনদের পদত্যাগ দাবিতে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রারসহ প্রশাসন ভবনের বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থী ও রাকসু প্রতিনিধিরা।

দিনভর উত্তেজনার মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডার ঘটনাও ঘটে। পরে বিকেলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনকারীরা। সেখানে ডিনদের অপসারণের আশ্বাস দেওয়া হলে সাময়িকভাবে তালা খুলে দেওয়া হয়।

এক ডিন জানান, মেয়াদ শেষ হওয়ার পরও দায়িত্ব বাড়ানো হওয়ায় তারা আগেই দায়িত্ব না পালনের কথা মৌখিকভাবে জানিয়েছিলেন। রোববার তা লিখিত আকারে উপাচার্যের কাছে জমা দেওয়া হয়েছে।

পদত্যাগকারী ডিনরা হলেন, আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এএসএম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এসএম এক্রাম উল্যাহ, বিজ্ঞান অনুষদের অধ্যাপক নাসিমা আখতার, প্রকৌশল অনুষদের অধ্যাপক বিমল কুমার প্রামাণিক এবং ভূবিজ্ঞান অনুষদের অধ্যাপক এএইচএম সেলিম রেজা।

উল্লেখ্য, ডিনদের মেয়াদ শেষ হলেও তা বাড়ানোর প্রতিবাদে এবং আওয়ামীপন্থি শিক্ষকদের অপসারণের দাবিতে কয়েক দিন ধরেই ক্যাম্পাসে আন্দোলন চলছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারী হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

» বড়াইগ্রাম-গুরুদাসপুর পরিবর্তনে জামায়াতের ইশতেহার ঘোষনা

» নগদের ক্যাম্পেইনের মেগা পুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

» বসুন্ধরা টিস্যুর পারফরমার’স মিট অনুষ্ঠিত

» সব ধর্মের মানুষের ঐক্যেই গড়তে চাই বৈষম্যহীন বাংলাদেশ’ — অধ্যক্ষ আব্দুল আলীম

» ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং

» ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

» আমিরাতে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

» পিস্তল-বিপুল দেশীয় অস্ত্র জব্দ, যুবক আটক

» জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে: সাদিক কায়েম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ৬ ডিন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থি ছয় অনুষদের ডিন।

রবিবার রাতের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে দায়িত্ব পালনে অপারগতার কথা জানান তারা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১টা থেকে ডিনদের পদত্যাগ দাবিতে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রারসহ প্রশাসন ভবনের বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থী ও রাকসু প্রতিনিধিরা।

দিনভর উত্তেজনার মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডার ঘটনাও ঘটে। পরে বিকেলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনকারীরা। সেখানে ডিনদের অপসারণের আশ্বাস দেওয়া হলে সাময়িকভাবে তালা খুলে দেওয়া হয়।

এক ডিন জানান, মেয়াদ শেষ হওয়ার পরও দায়িত্ব বাড়ানো হওয়ায় তারা আগেই দায়িত্ব না পালনের কথা মৌখিকভাবে জানিয়েছিলেন। রোববার তা লিখিত আকারে উপাচার্যের কাছে জমা দেওয়া হয়েছে।

পদত্যাগকারী ডিনরা হলেন, আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এএসএম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এসএম এক্রাম উল্যাহ, বিজ্ঞান অনুষদের অধ্যাপক নাসিমা আখতার, প্রকৌশল অনুষদের অধ্যাপক বিমল কুমার প্রামাণিক এবং ভূবিজ্ঞান অনুষদের অধ্যাপক এএইচএম সেলিম রেজা।

উল্লেখ্য, ডিনদের মেয়াদ শেষ হলেও তা বাড়ানোর প্রতিবাদে এবং আওয়ামীপন্থি শিক্ষকদের অপসারণের দাবিতে কয়েক দিন ধরেই ক্যাম্পাসে আন্দোলন চলছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com