ঐক্যবদ্ধ হলে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: মাসুদ সাঈদী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জমায়েতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেন, ‎আমরা স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করি। প্রকৃত দেশপ্রেম মানে সততা, ন্যায় ও জবাবদিহিতা। জামায়াতে ইসলামের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে দেশের কোনো থানায় দুর্নীতি, চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজির মামলা নেই এটাই প্রমাণ করে প্রকৃত স্বাধীনতার চেতনা কী এবং প্রকৃত দেশপ্রেম কাকে বলে। আজ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি, তবে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন প্রকৃত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মুক্তিযুদ্ধের যোদ্ধারা ও জুলাই যোদ্ধারা এই দেশের সূর্যসন্তান। তাদের যথাযথ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে আর কোনো নতুন যোদ্ধা তৈরি হবে না। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি শেষে পিরোজপুর টাউন ক্লাব রোডে সংক্ষিপ্ত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম করলেও আমরা আজও সেই কাঙ্ক্ষিত বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারিনি। যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, ১৯৯০ সালে গণঅভ্যুত্থান হয়েছিল এবং সর্বশেষ ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে আরেকটি গণঅভ্যুত্থান সফল হয়েছিল—সবকটিই হয়েছে হাজার হাজার শহীদের তাজা প্রাণের বিনিময়ে।

মাসুদ সাঈদী আরো বলেন, প্রতিটি আন্দোলন ও অভ্যুত্থানে যারা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়েছে, প্রাণ বিসর্জন দিয়েছে—তাদের একটিই দাবি ছিল, পৃথিবীর বুকে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াবে। একটি মর্যাদাশীল, ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমরা আজ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে চাই—একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে! কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, যারা কেবল মুখে মুখে স্বাধীনতার চেতনার কথা বলে, তারা সেই চেতনাকে অন্তরে ধারণ করে না। অতীতে যারা তথাকথিত চেতনার কথা বলেছে, তাদের অনেকেই দুর্নীতিবাজ, লুটেরা, ডাকাত ও সন্ত্রাসীতে পরিণত হয়েছে। সবশেষে স্পষ্ট করে বলতে চাই হাদীর ওপর হামলা কোনো ব্যক্তির ওপর হামলা নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। এর বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ, পিরোজপুর-১ আসনের জামায়েত মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দয়া করে ১২ ফেব্রুয়ারি আমাকে নিরাশ করবেন না : শামা ওবায়েদ

» ‘বাংলাদেশ ২.০’ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ও ঈগল মার্কায় ভোট দিন : এবি পার্টি চেয়ারম্যান

» বিএনপির বিজয় সুনিশ্চিত দেখে অপপ্রচারে লিপ্ত একটি দল : মাহদী আমিন

» কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ : কায়কোবাদ

» হাতপাখায় ভোট দিন, আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: চরমোনাই পীর

» সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব: জামায়াত আমির

» আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না : নুরুল হক নুর

» ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ১৮ জন গ্রেফতার

» ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের

» এবারের লড়াই কেবল ক্ষমতা বদলের নয়, রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের: মামুনুল হক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঐক্যবদ্ধ হলে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: মাসুদ সাঈদী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জমায়েতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেন, ‎আমরা স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করি। প্রকৃত দেশপ্রেম মানে সততা, ন্যায় ও জবাবদিহিতা। জামায়াতে ইসলামের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে দেশের কোনো থানায় দুর্নীতি, চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজির মামলা নেই এটাই প্রমাণ করে প্রকৃত স্বাধীনতার চেতনা কী এবং প্রকৃত দেশপ্রেম কাকে বলে। আজ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি, তবে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন প্রকৃত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মুক্তিযুদ্ধের যোদ্ধারা ও জুলাই যোদ্ধারা এই দেশের সূর্যসন্তান। তাদের যথাযথ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে আর কোনো নতুন যোদ্ধা তৈরি হবে না। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি শেষে পিরোজপুর টাউন ক্লাব রোডে সংক্ষিপ্ত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম করলেও আমরা আজও সেই কাঙ্ক্ষিত বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারিনি। যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, ১৯৯০ সালে গণঅভ্যুত্থান হয়েছিল এবং সর্বশেষ ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে আরেকটি গণঅভ্যুত্থান সফল হয়েছিল—সবকটিই হয়েছে হাজার হাজার শহীদের তাজা প্রাণের বিনিময়ে।

মাসুদ সাঈদী আরো বলেন, প্রতিটি আন্দোলন ও অভ্যুত্থানে যারা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়েছে, প্রাণ বিসর্জন দিয়েছে—তাদের একটিই দাবি ছিল, পৃথিবীর বুকে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াবে। একটি মর্যাদাশীল, ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমরা আজ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে চাই—একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে! কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, যারা কেবল মুখে মুখে স্বাধীনতার চেতনার কথা বলে, তারা সেই চেতনাকে অন্তরে ধারণ করে না। অতীতে যারা তথাকথিত চেতনার কথা বলেছে, তাদের অনেকেই দুর্নীতিবাজ, লুটেরা, ডাকাত ও সন্ত্রাসীতে পরিণত হয়েছে। সবশেষে স্পষ্ট করে বলতে চাই হাদীর ওপর হামলা কোনো ব্যক্তির ওপর হামলা নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। এর বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ, পিরোজপুর-১ আসনের জামায়েত মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com