সেনা অভিযান: পাখতুনখোয়ায় ‘ভারত সমর্থিত ১৩ সন্ত্রাসী’ নিহত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় দুটি পৃথক অভিযানে ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

গতকাল রবিবার পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। অভিযানের স্থান ছিল মোহমান্দ ও বান্নু জেলা।

বিবৃতিতে বলা হয়, ‘মোহমান্দ জেলায় ভারত সমর্থিত খাওয়ারিজদের অবস্থানে সেনারা আক্রমণ করার পর দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। পরে সাতজন খাওয়ারিজের মরদেহ উদ্ধার করা হয়।’

আরও একটি গোয়েন্দা-ভিত্তিক অভিযান পরিচালিত হয় বান্নু জেলায়। সেখানে ছয় সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। আইএসপিআর জানায়, এলাকায় অন্য কোনো ভারত সমর্থিত খাওয়ারিজ থাকলে তাদেরও ধ্বংস করার জন্য অভিযান চালানো হচ্ছে।

এই অভিযানগুলো আজম-এ-ইস্তেহকাম ক্যাম্পেইনের অংশ, যা জাতীয় কর্মপরিকল্পনার ফেডারেল শীর্ষ কমিটি অনুমোদিত।

পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ২০২১ সালে আফগান তালেবান শাসনভার গ্রহণের পরখাইবার পাখতুনখোয়া ও সীমান্তবর্তী প্রদেশগুলোতে বারবার এমন সংঘর্ষ ঘটছে।

রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান সরকার নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে ‘ফিতনা আল খাওয়ারিজ বা খাওয়ারিজ’ শব্দ ব্যবহার করে।   সূত্র: জিও নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অভিযান চালিয়ে ২৬ লিটার বাংলাদেশি ডিজেল জ্বালানি তেল জব্দ

» ইরানের হত্যাকাণ্ড : নিরাপদে হাসছেন ট্রাম্প

» সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করতে হবে : তথ্যমন্ত্রী

» মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

» বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা

» স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

» অভিযুক্ত গ্রেফতার ফ্লোরিডায় বাংলাদেশি দোকান কর্মচারিকে পিটিয়ে হত্যা

» ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

» আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেনা অভিযান: পাখতুনখোয়ায় ‘ভারত সমর্থিত ১৩ সন্ত্রাসী’ নিহত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় দুটি পৃথক অভিযানে ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

গতকাল রবিবার পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। অভিযানের স্থান ছিল মোহমান্দ ও বান্নু জেলা।

বিবৃতিতে বলা হয়, ‘মোহমান্দ জেলায় ভারত সমর্থিত খাওয়ারিজদের অবস্থানে সেনারা আক্রমণ করার পর দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। পরে সাতজন খাওয়ারিজের মরদেহ উদ্ধার করা হয়।’

আরও একটি গোয়েন্দা-ভিত্তিক অভিযান পরিচালিত হয় বান্নু জেলায়। সেখানে ছয় সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। আইএসপিআর জানায়, এলাকায় অন্য কোনো ভারত সমর্থিত খাওয়ারিজ থাকলে তাদেরও ধ্বংস করার জন্য অভিযান চালানো হচ্ছে।

এই অভিযানগুলো আজম-এ-ইস্তেহকাম ক্যাম্পেইনের অংশ, যা জাতীয় কর্মপরিকল্পনার ফেডারেল শীর্ষ কমিটি অনুমোদিত।

পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ২০২১ সালে আফগান তালেবান শাসনভার গ্রহণের পরখাইবার পাখতুনখোয়া ও সীমান্তবর্তী প্রদেশগুলোতে বারবার এমন সংঘর্ষ ঘটছে।

রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান সরকার নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে ‘ফিতনা আল খাওয়ারিজ বা খাওয়ারিজ’ শব্দ ব্যবহার করে।   সূত্র: জিও নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com