হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক কে এই হান্নান?

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

মোটরসাইকেলটির মালিক সন্দেহে রাজধানীর মোহাম্মদপুর থেকে আব্দুল হান্নান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আবদুল হান্নানকে শনিবার দিবাগত রাত ৩টার দিকে পল্টন থানায় সোপর্দ করেছে র‍্যাব। তার মানে, তাকে আরও আগেই আটক করা হয়েছে।

তিনি বলেন, আমরা হান্নানকে জিজ্ঞাসাবাদ করছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওসি জানান, আবদুল হান্নানের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫।

গত শুক্রবার  দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এরপর গুলিবিদ্ধ ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুসফুসে ইনজুরি বিদ্যমান। তবে তার কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে।

এদিকে, ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রাথমিকভাবে শনাক্ত ফয়সাল করিম মাসুদ নামের এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশকে তার বিষয়ে তথ্য দিলে পুরস্কার প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

অপরদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত মাসুদকে যদি কেউ ধরিয়ে দিতে পারে, তার জন্য সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দয়া করে ১২ ফেব্রুয়ারি আমাকে নিরাশ করবেন না : শামা ওবায়েদ

» ‘বাংলাদেশ ২.০’ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ও ঈগল মার্কায় ভোট দিন : এবি পার্টি চেয়ারম্যান

» বিএনপির বিজয় সুনিশ্চিত দেখে অপপ্রচারে লিপ্ত একটি দল : মাহদী আমিন

» কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ : কায়কোবাদ

» হাতপাখায় ভোট দিন, আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: চরমোনাই পীর

» সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব: জামায়াত আমির

» আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না : নুরুল হক নুর

» ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ১৮ জন গ্রেফতার

» ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের

» এবারের লড়াই কেবল ক্ষমতা বদলের নয়, রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের: মামুনুল হক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক কে এই হান্নান?

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

মোটরসাইকেলটির মালিক সন্দেহে রাজধানীর মোহাম্মদপুর থেকে আব্দুল হান্নান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আবদুল হান্নানকে শনিবার দিবাগত রাত ৩টার দিকে পল্টন থানায় সোপর্দ করেছে র‍্যাব। তার মানে, তাকে আরও আগেই আটক করা হয়েছে।

তিনি বলেন, আমরা হান্নানকে জিজ্ঞাসাবাদ করছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওসি জানান, আবদুল হান্নানের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫।

গত শুক্রবার  দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এরপর গুলিবিদ্ধ ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুসফুসে ইনজুরি বিদ্যমান। তবে তার কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে।

এদিকে, ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রাথমিকভাবে শনাক্ত ফয়সাল করিম মাসুদ নামের এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশকে তার বিষয়ে তথ্য দিলে পুরস্কার প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

অপরদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত মাসুদকে যদি কেউ ধরিয়ে দিতে পারে, তার জন্য সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com