’রবি ওয়াইফাই’ কিনে মালদ্বীপ, নেপাল ও কক্সবাজার ভ্রমণের সুযোগ

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫: রবি ওয়াইফাই’র নতুন সংযোগের সাথে আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। ক্যাম্পেইনের আওতায় রবি ওয়াইফাই সংযোগ কিনে ইন্সটল এবং এক মাসের রিচার্জ করে প্রতি সপ্তাহে মালদ্বীপ, নেপাল বা কক্সবাজারের ভ্রমণের জন্য কাপল এয়ার টিকিট অথবা রবিশপ-এর গিফট
ভাউচার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। গত ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে নতুন সংযোগ কিনে রিচার্জ করার পর স্বয়ংক্রিয়ভাবে সাপ্তাহিক পুরস্কার পাওয়ার যোগ্য হবেন গ্রাহকরা। এরপর রিচার্জ ক্রম অনুযায়ী বিজয়ী নির্ধারণ করা হবে। ক্যাম্পেইনের বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে: robiwifi.robi.com.bd
ক্যাম্পেইনজুড়ে মালদ্বীপের ৫টি, নেপালের ৫টি, কক্সবাজারের ১০টি এয়ার টিকিট এবং ২০টি রবিশপের ভাউচারসহ মোট ৪০টি পুরষ্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা।

রবি আজিয়াটা পিএলসি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “গ্রাহকদের ডিজিটাল জীবন আরও সমৃদ্ধ করতে প্রতিনিয়ত নতুন নুতন সেবা নিয়ে আসছে রবি। এই ক্যাম্পেইনের মাধ্যমে শুধু দ্রুতগতির সংযোগই নয়, গ্রাহকদের স্বপ্নের গন্তব্যে ভ্রমণের সুযোগও করে দিচ্ছি আমরা। রবির সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গ্রাহক।

গ্রাহকদের জন্য প্রতিনিয়ত উদ্ভাবনী সেবা ও পণ্য আনতে বদ্ধপরিকর আমরা।” বিজয়ীদের এসএমএস ও ফোন কলে সরাসরি জানানো হবে। আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ও ছবি প্রকাশ করবে রবি।

পুরস্কার গ্রহণের সময় বিজয়ীদের এনআইডি এবং নিবন্ধিত রবি ওয়াইফাই নম্বরটি দেখাতে হবে। এয়ার টিকিট বিজয়ীরা ২০২৬ সালের মার্চ মাসের শেষ থেকে ভ্রমণের সময় বুক করতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন সরকার শপথ নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

» নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

» বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়: তারেক রহমান

» শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : এ্যানী

» জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

» কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

» পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

» মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

» নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

» স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

’রবি ওয়াইফাই’ কিনে মালদ্বীপ, নেপাল ও কক্সবাজার ভ্রমণের সুযোগ

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫: রবি ওয়াইফাই’র নতুন সংযোগের সাথে আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। ক্যাম্পেইনের আওতায় রবি ওয়াইফাই সংযোগ কিনে ইন্সটল এবং এক মাসের রিচার্জ করে প্রতি সপ্তাহে মালদ্বীপ, নেপাল বা কক্সবাজারের ভ্রমণের জন্য কাপল এয়ার টিকিট অথবা রবিশপ-এর গিফট
ভাউচার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। গত ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে নতুন সংযোগ কিনে রিচার্জ করার পর স্বয়ংক্রিয়ভাবে সাপ্তাহিক পুরস্কার পাওয়ার যোগ্য হবেন গ্রাহকরা। এরপর রিচার্জ ক্রম অনুযায়ী বিজয়ী নির্ধারণ করা হবে। ক্যাম্পেইনের বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে: robiwifi.robi.com.bd
ক্যাম্পেইনজুড়ে মালদ্বীপের ৫টি, নেপালের ৫টি, কক্সবাজারের ১০টি এয়ার টিকিট এবং ২০টি রবিশপের ভাউচারসহ মোট ৪০টি পুরষ্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা।

রবি আজিয়াটা পিএলসি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “গ্রাহকদের ডিজিটাল জীবন আরও সমৃদ্ধ করতে প্রতিনিয়ত নতুন নুতন সেবা নিয়ে আসছে রবি। এই ক্যাম্পেইনের মাধ্যমে শুধু দ্রুতগতির সংযোগই নয়, গ্রাহকদের স্বপ্নের গন্তব্যে ভ্রমণের সুযোগও করে দিচ্ছি আমরা। রবির সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গ্রাহক।

গ্রাহকদের জন্য প্রতিনিয়ত উদ্ভাবনী সেবা ও পণ্য আনতে বদ্ধপরিকর আমরা।” বিজয়ীদের এসএমএস ও ফোন কলে সরাসরি জানানো হবে। আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ও ছবি প্রকাশ করবে রবি।

পুরস্কার গ্রহণের সময় বিজয়ীদের এনআইডি এবং নিবন্ধিত রবি ওয়াইফাই নম্বরটি দেখাতে হবে। এয়ার টিকিট বিজয়ীরা ২০২৬ সালের মার্চ মাসের শেষ থেকে ভ্রমণের সময় বুক করতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com