বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ট্রলার-নৌকা ও জালসহ ১১ জেলে আটক    

এস.এম.সাইফুল ইসলাম কবির ,  বাগেরহাট জেলা প্রতিনিধি :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্যসুন্দরবন পূর্ব বন বিভাগের কটকা অভয়ারণ্য কেন্দ্রের নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরার সময় ১১ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে দুইটি ট্রলার, তিনটি নৌকাসহ মাছ ধরার জাল। আটক জেলেদের বুধবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে সুন্দরবনের নদীতে নিয়মিত টহলের সময় কটকা বনাঞ্চলের কাবলোতলা খালে কয়েকজন জেলেকে অবৈধভাবে নৌকা ও ট্রলার নিয়ে মাছ ধরতে দেখেন। বনরক্ষীরা এগিয়ে গিয়ে ১১ জন জেলেকে হাতেনাতে আটক করেন। জেলেদের কবল থেকে দুইটি ট্রলার ও তিনটি নৌকাসহ মাছ ধরার জাল জব্দ করেন বনরক্ষীরা। আটক জেলেরা হচ্ছেন, নুরইসলাম (৪৩), নয়ন খন্দকার (৩৯), আঃ রহিম (৪৩), ফয়সাল বালি (১৯), নিয়াজ তালুকদার (৩৭), মনির হাং (৪৫), বেল্লাল তাং (৪৩), রবিউল শেখ (১৯), রহমান খান (৩০), শাওন (২০) ও রাকিব ইসলাম (২৭)।

  1. আটক জেলেদের বাড়ী শরণখোলা উপজেলার বগী ও চালিতাবুনিয়া গ্রামে বলে বনরক্ষীরা জানান। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, কটকায় আটক ১১ জেলে অবৈধভাবে মাছ ধরায় নিষিদ্ধ খালে মাছ ধরছিলো। তাদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীদের বুধবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে চারস্তরের নিরাপত্তা

» পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বুলবুল

» ছায়া মন্ত্রীসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি : সালাহউদ্দিন আহমদ

» সন্ধ্যায় চরমোনাই পীরের বাসায় যাবেন তারেক রহমান

» রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন তথ্য, যা বলছে অধিদপ্তর

» গণমাধ্যমে খণ্ডিত ফলাফল উপস্থাপনা নিয়ে হতাশ হবেন না: জামায়াত আমির

» বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

» হান্নান মাসউদ ও আসিফ মাহমুদকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাছির উদ্দীন

» ৭০০ ছুঁয়ে অনন্য উচ্চতায় রশিদ খান

» নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ট্রলার-নৌকা ও জালসহ ১১ জেলে আটক    

এস.এম.সাইফুল ইসলাম কবির ,  বাগেরহাট জেলা প্রতিনিধি :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্যসুন্দরবন পূর্ব বন বিভাগের কটকা অভয়ারণ্য কেন্দ্রের নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরার সময় ১১ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে দুইটি ট্রলার, তিনটি নৌকাসহ মাছ ধরার জাল। আটক জেলেদের বুধবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে সুন্দরবনের নদীতে নিয়মিত টহলের সময় কটকা বনাঞ্চলের কাবলোতলা খালে কয়েকজন জেলেকে অবৈধভাবে নৌকা ও ট্রলার নিয়ে মাছ ধরতে দেখেন। বনরক্ষীরা এগিয়ে গিয়ে ১১ জন জেলেকে হাতেনাতে আটক করেন। জেলেদের কবল থেকে দুইটি ট্রলার ও তিনটি নৌকাসহ মাছ ধরার জাল জব্দ করেন বনরক্ষীরা। আটক জেলেরা হচ্ছেন, নুরইসলাম (৪৩), নয়ন খন্দকার (৩৯), আঃ রহিম (৪৩), ফয়সাল বালি (১৯), নিয়াজ তালুকদার (৩৭), মনির হাং (৪৫), বেল্লাল তাং (৪৩), রবিউল শেখ (১৯), রহমান খান (৩০), শাওন (২০) ও রাকিব ইসলাম (২৭)।

  1. আটক জেলেদের বাড়ী শরণখোলা উপজেলার বগী ও চালিতাবুনিয়া গ্রামে বলে বনরক্ষীরা জানান। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, কটকায় আটক ১১ জেলে অবৈধভাবে মাছ ধরায় নিষিদ্ধ খালে মাছ ধরছিলো। তাদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীদের বুধবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com