আসল কাজ না করে ধান্দা ছিল ‘মাদার অব হিউমেনিটি’ সেল করার: প্রেস সচিব

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যদি আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া হতো, তবে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হতো না। তিনি বলেন, কিন্তু তখন যেটা হয়েছে, উনি (সাবেক প্রধানমন্ত্রী) ‘মাদার অব হিউম্যানিটি’ সেল করতে চেয়েছিলেন। পতিত স্বৈরাচারের ধান্দা ছিল সেটা। ফলে যেটা হয়েছে, ফোকাস চলে গেছে অন্যদিকে। এখন ইউক্রেন যুদ্ধ, সুদানের গৃহযুদ্ধ, গাজায় গণহত্যার দিকে বৈশ্বিক মনোযোগ চলে গেছে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে ১৯৭৮, ১৯৯১ ও ২০০৬ সালে প্রবেশ করলেও সবচেয়ে বড় ঢল এসেছিল ২০১৭ সালের আগস্ট–সেপ্টেম্বরে। তখন প্রায় ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসে। এরপর ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় দেড় লাখ রোহিঙ্গা দেশপ্রবেশ করেছে, এটা ইউএনএইচসিআর জানিয়েছে।

প্রেস সচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এই সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে আনা হয়েছে। প্রফেসর ইউনূসের অনুরোধে ৩০ সেপ্টেম্বর ২০২৫ সালে জাতিসংঘে প্রথমবারের মতো রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে রোহিঙ্গাদের চারজন নেতা বক্তব্য দেন এবং শীর্ষ দেশগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কনফারেন্সে ৯৬ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয়।

তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করে রোহিঙ্গাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, যার ফলে সংকটটি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এছাড়া কক্সবাজার ও কাতারের দোহাতে রোহিঙ্গা নিয়ে গুরুত্বপূর্ণ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শফিকুল আলম বলেন, বর্তমান সরকার শুরু থেকেই রোহিঙ্গা সংকটে সৎ ও ধারাবাহিক প্রচেষ্টা চালাচ্ছে। তার ফলাফল হয়তো এখনো পুরোপুরি দেখা যাচ্ছে না, তবে সামনের দিনগুলোতে এটি স্পষ্ট হয়ে উঠবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

» ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

» হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম

» বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক

» বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জন গ্রেফতার

» ভূমিকম্পে কারখানার চিমনি-শপিংমলে ধস, আহত-নিখোঁজ অনেকে

» মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ড্রাগ লাইসেন্স না থাকায় বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

» তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগৈলঝাড়ায় বিএনপি নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়: পরে আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ

» হাতীবান্ধায বাল্যবিয়ের পরিনতি ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আসল কাজ না করে ধান্দা ছিল ‘মাদার অব হিউমেনিটি’ সেল করার: প্রেস সচিব

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যদি আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া হতো, তবে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হতো না। তিনি বলেন, কিন্তু তখন যেটা হয়েছে, উনি (সাবেক প্রধানমন্ত্রী) ‘মাদার অব হিউম্যানিটি’ সেল করতে চেয়েছিলেন। পতিত স্বৈরাচারের ধান্দা ছিল সেটা। ফলে যেটা হয়েছে, ফোকাস চলে গেছে অন্যদিকে। এখন ইউক্রেন যুদ্ধ, সুদানের গৃহযুদ্ধ, গাজায় গণহত্যার দিকে বৈশ্বিক মনোযোগ চলে গেছে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে ১৯৭৮, ১৯৯১ ও ২০০৬ সালে প্রবেশ করলেও সবচেয়ে বড় ঢল এসেছিল ২০১৭ সালের আগস্ট–সেপ্টেম্বরে। তখন প্রায় ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসে। এরপর ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় দেড় লাখ রোহিঙ্গা দেশপ্রবেশ করেছে, এটা ইউএনএইচসিআর জানিয়েছে।

প্রেস সচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এই সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে আনা হয়েছে। প্রফেসর ইউনূসের অনুরোধে ৩০ সেপ্টেম্বর ২০২৫ সালে জাতিসংঘে প্রথমবারের মতো রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে রোহিঙ্গাদের চারজন নেতা বক্তব্য দেন এবং শীর্ষ দেশগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কনফারেন্সে ৯৬ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয়।

তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করে রোহিঙ্গাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, যার ফলে সংকটটি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এছাড়া কক্সবাজার ও কাতারের দোহাতে রোহিঙ্গা নিয়ে গুরুত্বপূর্ণ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শফিকুল আলম বলেন, বর্তমান সরকার শুরু থেকেই রোহিঙ্গা সংকটে সৎ ও ধারাবাহিক প্রচেষ্টা চালাচ্ছে। তার ফলাফল হয়তো এখনো পুরোপুরি দেখা যাচ্ছে না, তবে সামনের দিনগুলোতে এটি স্পষ্ট হয়ে উঠবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com