ককটেল ও পেট্রোল বোমাসহ যুবদল নেতা আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :যশোরে এক যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়ে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা ও বেশকিছু ধারালো অস্ত্রসহ যুবদল নেতা আল মাসুদ রানাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে শহরের রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ। এসময় তাকে আটক করা হয়। আটককৃত আল মাসুদ রানা শহরের চাঁচড়া রায়পাড়া, রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছে লে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে সংবাদে জানতে পারেন রানার বাড়িতে বোমা অস্ত্র রাখা আছে। সংবাদ পেয়ে সকাল সাড়ে ছয়টার দিকে রানার বাড়িতে অভিযানে যায় পুলিশ। রানাকে আটকের পরে জিজ্ঞাসাবাদ করা হলে তার বাড়ির উঠানের পাশে রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু, একটি ছোরা ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলো রানার কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

যশোর নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি বলেন, আল মাসুদ রানা অস্ত্রসহ আটকের বিষয়টি শুনেছি। ও দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। ও ধরনের ছেলে না রানা। তাকে ষড়যন্ত্র করে কেউ ফাঁসিয়ে দিচ্ছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজ নিচ্ছি; যুবদল সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। ব্যক্তির দায় দল কখনো নিবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মন বাঁচে সময়ের আবর্তেই

» আমরা বিপুল ভোটে বিজয়ী হওয়ার প্রত্যাশা করছি : নজরুল ইসলাম

» ভোটের ছুটিতে খোলা থাকবে যেসব জরুরি সেবা

» রুহুল কবীর রিজভী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

» ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযান চালিয়ে ১৫ জন গ্রেফতার

» ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ ,বিক্রি ১০ হাজার টাকা

» ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা

» বুধবার সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে : ইসি সানাউল্লাহ

» গৃহকর্মী নির্যাতন বিমানের সাবেক এমডি সাফিকুরসহ চারজন রিমান্ডে

» ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ককটেল ও পেট্রোল বোমাসহ যুবদল নেতা আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :যশোরে এক যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়ে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা ও বেশকিছু ধারালো অস্ত্রসহ যুবদল নেতা আল মাসুদ রানাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে শহরের রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ। এসময় তাকে আটক করা হয়। আটককৃত আল মাসুদ রানা শহরের চাঁচড়া রায়পাড়া, রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছে লে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে সংবাদে জানতে পারেন রানার বাড়িতে বোমা অস্ত্র রাখা আছে। সংবাদ পেয়ে সকাল সাড়ে ছয়টার দিকে রানার বাড়িতে অভিযানে যায় পুলিশ। রানাকে আটকের পরে জিজ্ঞাসাবাদ করা হলে তার বাড়ির উঠানের পাশে রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু, একটি ছোরা ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলো রানার কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

যশোর নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি বলেন, আল মাসুদ রানা অস্ত্রসহ আটকের বিষয়টি শুনেছি। ও দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। ও ধরনের ছেলে না রানা। তাকে ষড়যন্ত্র করে কেউ ফাঁসিয়ে দিচ্ছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজ নিচ্ছি; যুবদল সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। ব্যক্তির দায় দল কখনো নিবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com