প্রাকৃতিকের সাথে কৃত্রিম মাছ চাষও বাড়াতে হবে: মৎস্য উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার নিরাপদ মাছ উৎপাদনের জন্য মৎস্য চাষীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এসময় প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের পাশাপাশি কৃত্রিমভাবে চাষের পরিধি বাড়ানোর প্রতিও তিনি দৃষ্টি আকর্ষণ করেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফিশারিজ বিভাগ ও জেলা বাণিজ্যিক মৎস্যচাষী সমবায় সমিতি আয়োজিত সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাছ চাষ নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার উল্লেখ করে, মাছে নিরাপদ ফিড ও ওষুধ প্রয়োগেরও আহ্বান জানান তিনি।

ফরিদা আখতার বলেন, দেশের মানুষের চাহিদার ৪০ শতাংশ মাছের চাহিদা পূরণ হয় রাজশাহীতে উৎপাদিত মাছ থেকে। এ অঞ্চলে উৎপাদিত কার্প জাতীয় মাছ দেশের মানুষের কাছে ব্যাপক চাহিদা রয়েছে। বিশ্বের নানাদেশে বসবাসরত বাঙালীদের কাছে এ মাছের চাহিদা রয়েছে। তাই বিশেষ করে কার্প জাতীয় মাছ বিদেশে রফতানির বিষয়ে সরকার উদ্যোগ নিচ্ছে।

খালবিল, নদীনালা, হাওর-বাওরে প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের পাশাপাশি কৃত্রিমভাবে মাছ চাষের পরিধি বাড়ানো উচিত বলেও মনে করেন তিনি। তবে প্রাকৃতিকভাবে মাছ উৎপাদন যেন বন্ধ করা না হয়, এ ব্যাপারেও চাষীদের সজাগ থাকতে বলেন উপদেষ্টা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রাকৃতিকের সাথে কৃত্রিম মাছ চাষও বাড়াতে হবে: মৎস্য উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার নিরাপদ মাছ উৎপাদনের জন্য মৎস্য চাষীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এসময় প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের পাশাপাশি কৃত্রিমভাবে চাষের পরিধি বাড়ানোর প্রতিও তিনি দৃষ্টি আকর্ষণ করেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফিশারিজ বিভাগ ও জেলা বাণিজ্যিক মৎস্যচাষী সমবায় সমিতি আয়োজিত সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাছ চাষ নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার উল্লেখ করে, মাছে নিরাপদ ফিড ও ওষুধ প্রয়োগেরও আহ্বান জানান তিনি।

ফরিদা আখতার বলেন, দেশের মানুষের চাহিদার ৪০ শতাংশ মাছের চাহিদা পূরণ হয় রাজশাহীতে উৎপাদিত মাছ থেকে। এ অঞ্চলে উৎপাদিত কার্প জাতীয় মাছ দেশের মানুষের কাছে ব্যাপক চাহিদা রয়েছে। বিশ্বের নানাদেশে বসবাসরত বাঙালীদের কাছে এ মাছের চাহিদা রয়েছে। তাই বিশেষ করে কার্প জাতীয় মাছ বিদেশে রফতানির বিষয়ে সরকার উদ্যোগ নিচ্ছে।

খালবিল, নদীনালা, হাওর-বাওরে প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের পাশাপাশি কৃত্রিমভাবে মাছ চাষের পরিধি বাড়ানো উচিত বলেও মনে করেন তিনি। তবে প্রাকৃতিকভাবে মাছ উৎপাদন যেন বন্ধ করা না হয়, এ ব্যাপারেও চাষীদের সজাগ থাকতে বলেন উপদেষ্টা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com