ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় মদসহ তিন জন গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নেত্রকোনার মদনে ৬০০ পিস ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় মদসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার রাতে উপজেলার চানগাও ইউনিয়নের শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— চানগাও শাহপুর গ্রামের মৃত রোজ আলী সরকারের ছেলে রবিউল আলম (২৮), তার স্ত্রী লাকী আক্তার (২৫) ও কেন্দুয়া উপজেলার গগডা ইউনিয়নের লাজপাড়া গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে নূর আলম (২৮)। গ্রেফতাররা মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল দীর্ঘদিন ধরে এলাকায় রমরমা মাদকের কারবার করছে। এর আগেও পুলিশ তাকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার রবিউল মাদকের এক চালান নিয়ে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের ইয়াবা ও মদসহ ওই তিনজনকে গ্রেফতার করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মন বাঁচে সময়ের আবর্তেই

» আমরা বিপুল ভোটে বিজয়ী হওয়ার প্রত্যাশা করছি : নজরুল ইসলাম

» ভোটের ছুটিতে খোলা থাকবে যেসব জরুরি সেবা

» রুহুল কবীর রিজভী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

» ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযান চালিয়ে ১৫ জন গ্রেফতার

» ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ ,বিক্রি ১০ হাজার টাকা

» ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা

» বুধবার সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে : ইসি সানাউল্লাহ

» গৃহকর্মী নির্যাতন বিমানের সাবেক এমডি সাফিকুরসহ চারজন রিমান্ডে

» ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় মদসহ তিন জন গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নেত্রকোনার মদনে ৬০০ পিস ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় মদসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার রাতে উপজেলার চানগাও ইউনিয়নের শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— চানগাও শাহপুর গ্রামের মৃত রোজ আলী সরকারের ছেলে রবিউল আলম (২৮), তার স্ত্রী লাকী আক্তার (২৫) ও কেন্দুয়া উপজেলার গগডা ইউনিয়নের লাজপাড়া গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে নূর আলম (২৮)। গ্রেফতাররা মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল দীর্ঘদিন ধরে এলাকায় রমরমা মাদকের কারবার করছে। এর আগেও পুলিশ তাকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার রবিউল মাদকের এক চালান নিয়ে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের ইয়াবা ও মদসহ ওই তিনজনকে গ্রেফতার করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com