ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়: রাশেদ খান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হয়নি। দীর্ঘ ১৬ বছরে যে ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়েছে, তার ৯০ শতাংশ এখনো বহাল তবিয়তে রয়েছে।

বুধবার রাশেদ খান নিজের ফেসবুক আইডিতে এমন কথা বলেন।

গণঅধিকার পরিষদ নেতা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ফ্যাসিবাদের দোসর হয়ে ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন, তাদের চাকরিচ্যুত করা উচিত। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন অনুষদ ও বিভাগে ছাত্রলীগের ক্যাডারদের যেসব নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলোও বাতিল করার দাবি জানান তিনি।

সাবেক এই ছাত্রনেতার মতে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিবাদের শিকড় অটুট আছে।

তিনি বলেন, ফ্যাসিবাদকে লালন করে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের বয়ান জনগণের সঙ্গে প্রতারণার শামিল। গত ১৫ মাসে ফ্যাসিবাদ তাড়ানোর নামে জনগণের সঙ্গে এভাবেই প্রতারণা করা হয়েছে।

রাশেদ খান মনে করেন, প্রকৃত সংস্কার ও জবাবদিহি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানকে ফ্যাসিবাদের প্রভাবমুক্ত করা সম্ভব নয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়: রাশেদ খান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হয়নি। দীর্ঘ ১৬ বছরে যে ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়েছে, তার ৯০ শতাংশ এখনো বহাল তবিয়তে রয়েছে।

বুধবার রাশেদ খান নিজের ফেসবুক আইডিতে এমন কথা বলেন।

গণঅধিকার পরিষদ নেতা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ফ্যাসিবাদের দোসর হয়ে ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন, তাদের চাকরিচ্যুত করা উচিত। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন অনুষদ ও বিভাগে ছাত্রলীগের ক্যাডারদের যেসব নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলোও বাতিল করার দাবি জানান তিনি।

সাবেক এই ছাত্রনেতার মতে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিবাদের শিকড় অটুট আছে।

তিনি বলেন, ফ্যাসিবাদকে লালন করে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের বয়ান জনগণের সঙ্গে প্রতারণার শামিল। গত ১৫ মাসে ফ্যাসিবাদ তাড়ানোর নামে জনগণের সঙ্গে এভাবেই প্রতারণা করা হয়েছে।

রাশেদ খান মনে করেন, প্রকৃত সংস্কার ও জবাবদিহি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানকে ফ্যাসিবাদের প্রভাবমুক্ত করা সম্ভব নয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com