কিবরিয়া হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়: যুবদল সভাপতি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে যুবদলের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এই সভার আয়োজন করে।

নেতাকর্মীদের উদ্দেশে যুবদল সভাপতি বলেন, আমি আপনাদের একটি অনুরোধ করছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটা বারবার বলছেন যে, জনগণকে পাশে রেখে, জনগণের পাশে থেকে, তাদের প্রাধান্য দিয়ে আমাদের রাজনীতি করতে হবে। নির্বাচনে আমাদের মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। এজন্য প্রার্থী যাকেই দেওয়া হয়েছে, যুবদলকে তার পক্ষে নির্বাচনি কাজ করতে হবে। এই নির্বাচনে কাজ করার বিভিন্ন উপায় এবং পদ্ধতি আছে।

যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, গতকাল পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ১০টিরও বেশি গুলি তার গায়ে লেগেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারের দাবি জানাই। পুলিশ প্রশাসনকে অবিলম্বে হত্যাকারীদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, এই হত্যাকাণ্ড কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা নির্বাচন প্রলম্বিত করতে চায় কিংবা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা অনেক ধরনের কৌশলী কাজ করছে যেন বাংলাদেশে নির্বাচন না হয়। নির্বাচন না হলে সেই পক্ষের লাভ, যারা ভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না।

আব্দুল মোনায়েম আরও বলেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার যে পরিকল্পনা দীর্ঘদিন যাবৎ করছে, তারা কিন্তু এখনো কাছেই আছে। সুতরাং, নেতাকর্মীদের প্রতি আমার নির্দেশনা- দলীয় নির্দেশনা যেটাই হোক মেনে চলতে হবে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করা পর্যন্ত যুবদলের ২০২ জনকে আমরা শাস্তি দিয়েছি। কীভাবে করেছি? দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি।

সভা শেষে যুবদল নেতা হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি কাকরাইল থেকে শুরু হয়ে পল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এই বাজেট ফ্যাসিস্ট সরকারের লোকদের দিয়ে তৈরি, জুলাইয়ের বাজেট নয়: সংসদে শাজাহান চৌধুরী

» গ্যালারিতে ৩৬ লাখ দর্শক! সর্বকালের রেকর্ড গড়লো এবারের বিশ্বকাপ

» ‘সম্পর্কে প্রাক্তন-বর্তমানের ভেদাভেদ থাকে না’, জয়া আহসানের বার্তা

» দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

» ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

» তাজিয়া মিছিল শেষে যুবককে হত্যার ঘটনায় অভিযোগে চারজন গ্রেপ্তার

» দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

» প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে : অর্থমন্ত্রী

» পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কিবরিয়া হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়: যুবদল সভাপতি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে যুবদলের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এই সভার আয়োজন করে।

নেতাকর্মীদের উদ্দেশে যুবদল সভাপতি বলেন, আমি আপনাদের একটি অনুরোধ করছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটা বারবার বলছেন যে, জনগণকে পাশে রেখে, জনগণের পাশে থেকে, তাদের প্রাধান্য দিয়ে আমাদের রাজনীতি করতে হবে। নির্বাচনে আমাদের মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। এজন্য প্রার্থী যাকেই দেওয়া হয়েছে, যুবদলকে তার পক্ষে নির্বাচনি কাজ করতে হবে। এই নির্বাচনে কাজ করার বিভিন্ন উপায় এবং পদ্ধতি আছে।

যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, গতকাল পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ১০টিরও বেশি গুলি তার গায়ে লেগেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারের দাবি জানাই। পুলিশ প্রশাসনকে অবিলম্বে হত্যাকারীদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, এই হত্যাকাণ্ড কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা নির্বাচন প্রলম্বিত করতে চায় কিংবা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা অনেক ধরনের কৌশলী কাজ করছে যেন বাংলাদেশে নির্বাচন না হয়। নির্বাচন না হলে সেই পক্ষের লাভ, যারা ভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না।

আব্দুল মোনায়েম আরও বলেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার যে পরিকল্পনা দীর্ঘদিন যাবৎ করছে, তারা কিন্তু এখনো কাছেই আছে। সুতরাং, নেতাকর্মীদের প্রতি আমার নির্দেশনা- দলীয় নির্দেশনা যেটাই হোক মেনে চলতে হবে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করা পর্যন্ত যুবদলের ২০২ জনকে আমরা শাস্তি দিয়েছি। কীভাবে করেছি? দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি।

সভা শেষে যুবদল নেতা হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি কাকরাইল থেকে শুরু হয়ে পল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com