লেভেল প্লেয়িং ফিল্ড না মিললে আন্দোলন চলবেই : মিয়া গোলাম পরওয়ার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকারের তিন উপদেষ্টা নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরপেক্ষতা ক্ষুণ্ন করছেন। এই ‘মিসগাইডিং’ ভূমিকার কারণেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না বলে আট দল মনে করছে। আর সেই কারণেই জোট ঘোষণা দিয়েছে—প্রতিশ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড পাওয়া না পর্যন্ত রাজপথের কর্মসূচি চলবে।

তিনি বলেন, সব কথা ফরমালি বলা যায় না। প্রয়োজন হলে সময়মতো আমরা তিন বিতর্কিত উপদেষ্টার নামও বলব। আমাদের কাছে তথ্য–প্রমাণ আছে।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

গোলাম পরওয়ার জানান, সরকারকে এখনই সজাগ হতে হবে, নইলে নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, প্রশাসনের বহু জায়গায় এখনো দলীয় পক্ষপাত চলছে। এর সঙ্গে তিন উপদেষ্টার প্রভাব–প্রতিপত্তি মিলে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে।

আট দলীয় জোটের মতো, এই অবস্থায় নির্বাচন অবাধ–সুষ্ঠু হওয়া নিয়ে জনগণের মধ্যে যে সন্দেহ তৈরি হচ্ছে, তার দায় সরকারের।

মিয়া গোলাম পরওয়ার স্পষ্ট ভাষায় বলেন, নির্বাচন সুষ্ঠু করতে চাই বলেই আমরা মাঠে আছি। লেভেল প্লেয়িং ফিল্ড না এলে আমাদের কর্মসূচি থাকবে।

জামায়াতের এই নেতা আরও জানান, আমাদের মূল দাবি তিনটি এখনো অপূর্ণ— লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ফ্যাসিবাদের দোষীদের বিচার হয়নি এবং প্রশাসনে দলীয় পক্ষপাত রয়ে গেছে। এসব ইস্যুতে আট দলীয় জোটের স্টিয়ারিং কমিটি পরবর্তী কর্মসূচি ঠিক করে ঘোষণা দেবে।

জোটের নেতারা মনে করেন, আন্দোলন নির্বাচনে কোনো বিঘ্ন ঘটাবে না, বরং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার পথ আরও পরিষ্কার করবে।

এদিকে নির্বাচন ঘিরে অভিযোগের মধ্যেও গণভোট ইস্যুতে নিজস্ব অবস্থানে অনড় অবস্থানের কথা জানান তারা। এমনকি সংবাদ সম্মেলনে জুলাই সনদের আইনগত ভিত্তি ও মৌলিক সংস্কারের পক্ষে তারা ‘হা’ ভোট চেয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কমিশনের যে মূল সংস্কারগুলো আছে, সেগুলোর পক্ষে আমরা শুরু থেকে আছি। এগুলো ভোটারদের সামনে সহজ ভাষায় তুলে ধরতে হবে।

তার দাবি, প্রচারপত্র, জাতীয় প্রচারমাধ্যম ও ওপেন কমিউনিকেশনের মাধ্যমে সরকার–ইসি স্পষ্ট করে বলুক—এই সংস্কারগুলো কেন জরুরি। না হলে জনগণের বড় অংশ বিষয়টি বুঝতে পারবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লেভেল প্লেয়িং ফিল্ড না মিললে আন্দোলন চলবেই : মিয়া গোলাম পরওয়ার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকারের তিন উপদেষ্টা নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরপেক্ষতা ক্ষুণ্ন করছেন। এই ‘মিসগাইডিং’ ভূমিকার কারণেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না বলে আট দল মনে করছে। আর সেই কারণেই জোট ঘোষণা দিয়েছে—প্রতিশ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড পাওয়া না পর্যন্ত রাজপথের কর্মসূচি চলবে।

তিনি বলেন, সব কথা ফরমালি বলা যায় না। প্রয়োজন হলে সময়মতো আমরা তিন বিতর্কিত উপদেষ্টার নামও বলব। আমাদের কাছে তথ্য–প্রমাণ আছে।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

গোলাম পরওয়ার জানান, সরকারকে এখনই সজাগ হতে হবে, নইলে নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, প্রশাসনের বহু জায়গায় এখনো দলীয় পক্ষপাত চলছে। এর সঙ্গে তিন উপদেষ্টার প্রভাব–প্রতিপত্তি মিলে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে।

আট দলীয় জোটের মতো, এই অবস্থায় নির্বাচন অবাধ–সুষ্ঠু হওয়া নিয়ে জনগণের মধ্যে যে সন্দেহ তৈরি হচ্ছে, তার দায় সরকারের।

মিয়া গোলাম পরওয়ার স্পষ্ট ভাষায় বলেন, নির্বাচন সুষ্ঠু করতে চাই বলেই আমরা মাঠে আছি। লেভেল প্লেয়িং ফিল্ড না এলে আমাদের কর্মসূচি থাকবে।

জামায়াতের এই নেতা আরও জানান, আমাদের মূল দাবি তিনটি এখনো অপূর্ণ— লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ফ্যাসিবাদের দোষীদের বিচার হয়নি এবং প্রশাসনে দলীয় পক্ষপাত রয়ে গেছে। এসব ইস্যুতে আট দলীয় জোটের স্টিয়ারিং কমিটি পরবর্তী কর্মসূচি ঠিক করে ঘোষণা দেবে।

জোটের নেতারা মনে করেন, আন্দোলন নির্বাচনে কোনো বিঘ্ন ঘটাবে না, বরং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার পথ আরও পরিষ্কার করবে।

এদিকে নির্বাচন ঘিরে অভিযোগের মধ্যেও গণভোট ইস্যুতে নিজস্ব অবস্থানে অনড় অবস্থানের কথা জানান তারা। এমনকি সংবাদ সম্মেলনে জুলাই সনদের আইনগত ভিত্তি ও মৌলিক সংস্কারের পক্ষে তারা ‘হা’ ভোট চেয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কমিশনের যে মূল সংস্কারগুলো আছে, সেগুলোর পক্ষে আমরা শুরু থেকে আছি। এগুলো ভোটারদের সামনে সহজ ভাষায় তুলে ধরতে হবে।

তার দাবি, প্রচারপত্র, জাতীয় প্রচারমাধ্যম ও ওপেন কমিউনিকেশনের মাধ্যমে সরকার–ইসি স্পষ্ট করে বলুক—এই সংস্কারগুলো কেন জরুরি। না হলে জনগণের বড় অংশ বিষয়টি বুঝতে পারবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com