মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে বিআরটিএ এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

এদিকে, সন্ধ্যা ৬টার দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন বলেন, হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় পাঁচজন আসামি গ্রেফতার

» ফেসবুক পোস্টে প্রভা ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়

» স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা

» গ্যাস সরবরাহে স্বস্তি, কাটতে শুরু করেছে সংকট

» বিশেষ অধিবেশন চেয়ে রাষ্ট্রপতিকে বিরোধী নেতার চিঠি

» আ.লীগের অপতৎপরতা বিএনপিকে একাই প্রতিহত করতে হচ্ছে: রাশেদ খান

» নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» ইরান নয়, শেষ পর্যন্ত ট্রাম্পই নতি স্বীকার করবেন: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

» মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জন গ্রেফতার

» আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে বিআরটিএ এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

এদিকে, সন্ধ্যা ৬টার দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন বলেন, হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com