যুদ্ধবিরতির পরেও লেবাননে ১১৪ বেসামরিক নাগরিককে হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :   জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, লেবাননের সঙ্গে ২০২৪ সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল যে হামলাগুলো চালিয়েছে, তাতে এখন পর্যন্ত ১১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল-খিতান আনাদোলুকে বলেন, ‘দপ্তরটি দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ভবনের ওপর ইসরায়েলি বিমান হামলা নজরদারি করছে এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘বেসামরিক মানুষের ওপর চলমান এই প্রাণঘাতী প্রভাব অবিলম্বে বন্ধ করতে হবে।’ দুই বছরেরও বেশি সময় ধরে সীমান্ত অঞ্চলের বাসিন্দারা অস্থিরতা ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন বলেও উল্লেখ করেন তিনি। থামিন আল-খিতান যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক মানবাধিকার আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

ইসরায়েলি বাহিনী ২০২৩ সালের অক্টোবর থেকে লেবাননে হামলা চালিয়ে আসছে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণমাত্রার আক্রমণে রূপ নেয়। এসব হামলায় এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়েছে। সূত্র: আনাদোলু

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

» মুক্তিযুদ্ধের নামে আ.লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

» উত্তরায় অসহায়দের জন্য জামায়াতের ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচি

» জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বদরযুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: চরমোনাই পীর

» মাটির নিচ থেকে পানির ট্যাঙ্কি ভর্তি ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

» ইরান সংঘাত: ব্রিটিশ ঘাঁটিতে নামল মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান

» আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

» যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

» ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

» যারা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করবে না, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুদ্ধবিরতির পরেও লেবাননে ১১৪ বেসামরিক নাগরিককে হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :   জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, লেবাননের সঙ্গে ২০২৪ সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল যে হামলাগুলো চালিয়েছে, তাতে এখন পর্যন্ত ১১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল-খিতান আনাদোলুকে বলেন, ‘দপ্তরটি দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ভবনের ওপর ইসরায়েলি বিমান হামলা নজরদারি করছে এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘বেসামরিক মানুষের ওপর চলমান এই প্রাণঘাতী প্রভাব অবিলম্বে বন্ধ করতে হবে।’ দুই বছরেরও বেশি সময় ধরে সীমান্ত অঞ্চলের বাসিন্দারা অস্থিরতা ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন বলেও উল্লেখ করেন তিনি। থামিন আল-খিতান যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক মানবাধিকার আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

ইসরায়েলি বাহিনী ২০২৩ সালের অক্টোবর থেকে লেবাননে হামলা চালিয়ে আসছে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণমাত্রার আক্রমণে রূপ নেয়। এসব হামলায় এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়েছে। সূত্র: আনাদোলু

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com