পেরুতে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৩৭

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পেরুর দক্ষিণাঞ্চলে আরিকুইপা অঞ্চলের পাহাড়ি এলাকায় বাস খাদে পড়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।

আরিকুইপার আঞ্চলিক স্বাস্থ্য প্রধান ওয়ালথার ওপোর্টো দুর্ঘটনাস্থলে উপস্থিত দমকল কর্মীদের বরাত দিয়ে জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩৬ জন ঘটনাস্থলেই মারা যান এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি উপকূলীয় শহর চালা থেকে আরিকুইপা অঞ্চলের দিকে যাচ্ছিল। চলার পথে এটি একটি ভ্যানের সাথে ধাক্কা খায়। সংঘর্ষের ফলে বাসটি প্রায় ২০০ মিটার (৬৫৬ ফুট) গভীর খাদে ছিটকে পড়ে।

স্থানীয় সরকারের প্রকাশিত ছবিতে দেখা যায়, বাসটি খাদে উল্টে পড়ে আছে এবং এর চারপাশে গাড়ির অংশবিশেষ ও যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আরিকুইপা সরকার জানিয়েছে, ২৬ জন আহতের চিকিৎসা চলছে। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।  সূত্র: রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

» মুক্তিযুদ্ধের নামে আ.লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

» উত্তরায় অসহায়দের জন্য জামায়াতের ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচি

» জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বদরযুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: চরমোনাই পীর

» মাটির নিচ থেকে পানির ট্যাঙ্কি ভর্তি ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

» ইরান সংঘাত: ব্রিটিশ ঘাঁটিতে নামল মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান

» আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

» যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

» ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

» যারা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করবে না, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৩৭

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পেরুর দক্ষিণাঞ্চলে আরিকুইপা অঞ্চলের পাহাড়ি এলাকায় বাস খাদে পড়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।

আরিকুইপার আঞ্চলিক স্বাস্থ্য প্রধান ওয়ালথার ওপোর্টো দুর্ঘটনাস্থলে উপস্থিত দমকল কর্মীদের বরাত দিয়ে জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩৬ জন ঘটনাস্থলেই মারা যান এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি উপকূলীয় শহর চালা থেকে আরিকুইপা অঞ্চলের দিকে যাচ্ছিল। চলার পথে এটি একটি ভ্যানের সাথে ধাক্কা খায়। সংঘর্ষের ফলে বাসটি প্রায় ২০০ মিটার (৬৫৬ ফুট) গভীর খাদে ছিটকে পড়ে।

স্থানীয় সরকারের প্রকাশিত ছবিতে দেখা যায়, বাসটি খাদে উল্টে পড়ে আছে এবং এর চারপাশে গাড়ির অংশবিশেষ ও যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আরিকুইপা সরকার জানিয়েছে, ২৬ জন আহতের চিকিৎসা চলছে। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।  সূত্র: রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com