দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হোয়াং কিয়ো-আন ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএস) সাবেক প্রধান চো তে-ইয়ং-কে গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরের সামরিক আইন ঘোষণার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।

রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইয়নহ্যাপ জানিয়েছে, বিদ্রোহে উসকানি দেওয়ার জন্য হোয়াংকে এবং গোয়েন্দা আইনের লঙ্ঘন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চো তে-ইয়ং-কে বুধবার গ্রেফতার করা হয়।

সামরিক আইন ঘোষণার পর জাতীয় পরিষদের স্পিকারকে গ্রেফতার করতে ফেসবুকে আহ্বান জানান হোয়াং এবং নির্বাচনী জালিয়াতদের নির্মূলের দাবি তোলেন।

অন্যদিকে, চো-ইয়ং এর বিরুদ্ধে আনিত অভিযোগে বলা হয়েছে, তিনি সামরিক আইন ঘোষণার পরিকল্পনা জানলেও তা জাতীয় পরিষদকে জানাননি।

এদিকে সামরিক অভ্যুত্থানের ঘটনায় মূল অভিযুক্ত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বর্তমানে কারাগারে বিচারাধীন আছেন। তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনা হয়েছে যে, তিনি উত্তর কোরিয়ায় গোপনে ড্রোন পাঠিয়ে সংঘাত উসকে দিতে চেয়েছিলেন, যাতে নিজের সামরিক শাসনকে বৈধতা দিতে পারেন।

ইউন ক্ষমতায় থাকাকালীন সেনা পাঠিয়ে সংসদ নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন তবে ব্যর্থ হন। এ ঘটনায় তিনি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম কর্মরত অবস্থায় গ্রেফতার হওয়া প্রেসিডেন্ট। বর্তমানে তার স্ত্রী কিম কিয়ন-হিও দুর্নীতির মামলায় কারাগারে আছেন। সূত্র: আল-জাজিরারয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

» মুক্তিযুদ্ধের নামে আ.লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

» উত্তরায় অসহায়দের জন্য জামায়াতের ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচি

» জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বদরযুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: চরমোনাই পীর

» মাটির নিচ থেকে পানির ট্যাঙ্কি ভর্তি ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

» ইরান সংঘাত: ব্রিটিশ ঘাঁটিতে নামল মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান

» আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

» যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

» ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

» যারা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করবে না, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হোয়াং কিয়ো-আন ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএস) সাবেক প্রধান চো তে-ইয়ং-কে গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরের সামরিক আইন ঘোষণার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।

রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইয়নহ্যাপ জানিয়েছে, বিদ্রোহে উসকানি দেওয়ার জন্য হোয়াংকে এবং গোয়েন্দা আইনের লঙ্ঘন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চো তে-ইয়ং-কে বুধবার গ্রেফতার করা হয়।

সামরিক আইন ঘোষণার পর জাতীয় পরিষদের স্পিকারকে গ্রেফতার করতে ফেসবুকে আহ্বান জানান হোয়াং এবং নির্বাচনী জালিয়াতদের নির্মূলের দাবি তোলেন।

অন্যদিকে, চো-ইয়ং এর বিরুদ্ধে আনিত অভিযোগে বলা হয়েছে, তিনি সামরিক আইন ঘোষণার পরিকল্পনা জানলেও তা জাতীয় পরিষদকে জানাননি।

এদিকে সামরিক অভ্যুত্থানের ঘটনায় মূল অভিযুক্ত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বর্তমানে কারাগারে বিচারাধীন আছেন। তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনা হয়েছে যে, তিনি উত্তর কোরিয়ায় গোপনে ড্রোন পাঠিয়ে সংঘাত উসকে দিতে চেয়েছিলেন, যাতে নিজের সামরিক শাসনকে বৈধতা দিতে পারেন।

ইউন ক্ষমতায় থাকাকালীন সেনা পাঠিয়ে সংসদ নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন তবে ব্যর্থ হন। এ ঘটনায় তিনি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম কর্মরত অবস্থায় গ্রেফতার হওয়া প্রেসিডেন্ট। বর্তমানে তার স্ত্রী কিম কিয়ন-হিও দুর্নীতির মামলায় কারাগারে আছেন। সূত্র: আল-জাজিরারয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com