জয়-সাদমানের ব্যাটে দারুণ সূচনা বাংলাদেশের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আয়ারল্যান্ডের প্রথম ইনিংস দ্রুত গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দারুণভাবে ইনিংস গড়ে তুলছেন।

দিনের শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন মাহমুদুল হাসান জয়। শুরুতে বাউন্ডারি মেরে ইনিংসের গতি বাড়ান তিনি। কিছুক্ষণ পর তার সঙ্গে যোগ দেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। শুরুতে ধীরগতিতে খেললেও পরে তিনিও আগ্রাসী ব্যাটিংয়ে মনোযোগ দেন। ইনিংসের একমাত্র ছক্কাটি এসেছে সাদমানের ব্যাট থেকে।

এই ওপেনিং জুটিতে ২১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দুজনই তুলে নিয়েছেন অর্ধশতক। জয় ৫৩ ও সাদমান ৫০ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতেই আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৪ বলেই। আগের দিন ৮ উইকেটে ২৭০ রান নিয়ে শুরু করা অতিথিরা যোগ করতে পেরেছে মাত্র ১৬ রান। সবশেষে ২৮৬ রানে অলআউট হয় তারা।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ নেন সর্বোচ্চ ৩ উইকেট। তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসান মুরাদ শিকার করেন ২টি করে উইকেট। নাহিদ রানা নেন ১টি উইকেট।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

» মুক্তিযুদ্ধের নামে আ.লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

» উত্তরায় অসহায়দের জন্য জামায়াতের ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচি

» জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বদরযুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: চরমোনাই পীর

» মাটির নিচ থেকে পানির ট্যাঙ্কি ভর্তি ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

» ইরান সংঘাত: ব্রিটিশ ঘাঁটিতে নামল মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান

» আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

» যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

» ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

» যারা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করবে না, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জয়-সাদমানের ব্যাটে দারুণ সূচনা বাংলাদেশের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আয়ারল্যান্ডের প্রথম ইনিংস দ্রুত গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দারুণভাবে ইনিংস গড়ে তুলছেন।

দিনের শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন মাহমুদুল হাসান জয়। শুরুতে বাউন্ডারি মেরে ইনিংসের গতি বাড়ান তিনি। কিছুক্ষণ পর তার সঙ্গে যোগ দেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। শুরুতে ধীরগতিতে খেললেও পরে তিনিও আগ্রাসী ব্যাটিংয়ে মনোযোগ দেন। ইনিংসের একমাত্র ছক্কাটি এসেছে সাদমানের ব্যাট থেকে।

এই ওপেনিং জুটিতে ২১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দুজনই তুলে নিয়েছেন অর্ধশতক। জয় ৫৩ ও সাদমান ৫০ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতেই আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৪ বলেই। আগের দিন ৮ উইকেটে ২৭০ রান নিয়ে শুরু করা অতিথিরা যোগ করতে পেরেছে মাত্র ১৬ রান। সবশেষে ২৮৬ রানে অলআউট হয় তারা।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ নেন সর্বোচ্চ ৩ উইকেট। তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসান মুরাদ শিকার করেন ২টি করে উইকেট। নাহিদ রানা নেন ১টি উইকেট।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com