অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট আয়োজনের আহ্বান খেলাফত মজলিসের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জুলাই সনদের আইনি ভিত্তি ও অবিলম্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনার প্রতিনিধি দলকে স্বাগত জানান।

স্মারকলিপি প্রদান শেষে মাওলানা জালালুদ্দীন আহমদ নির্বাচন কমিশনের কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের সামনে ব্রিফিং করেন।

এর আগে সকাল ১১টায় সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনের রাস্তায় জড়ো হয়ে মিছিল সহকারে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে যাত্রা করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মুর্শিদ সিদ্দিকী, দক্ষিণ সেক্রেটারি রাকিবুল ইসলাম, যুব মজলিসের সভাপতি জাহিদুজ্জামান, যুব মজলিসের প্রশিক্ষণ সম্পাদক আল আবিদ শাকিরসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠনের পথে এগিয়ে চলেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের আলোকে গঠিত জুলাই জাতীয় সনদকে জনগণের আত্মত্যাগের প্রতীক এবং জাতির ঐক্যের দলিল হিসেবে উল্লেখ করে এতে আইনি ও টেকসই ভিত্তি প্রদানের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গণভোট ব্যতীত জুলাই সনদ আইনি স্বীকৃতি পাবে না। জনগণের দাবি, আগামী নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে। এছাড়া নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, “জুলাই সনদ হাজার হাজার ছাত্র-জনতার রক্তে লেখা এক ঐতিহাসিক দলিল। এর বাস্তবায়ন শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি জাতির ভবিষ্যৎ নিরাপত্তার শপথ।”

তারা অবিলম্বে গণভোট আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং দেশে ফ্যাসিবাদমুক্ত রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান। এছাড়া স্মারকলিপিতে কালো টাকার ব্যবহার বন্ধ, পেশি শক্তির প্রভাবমুক্ত ভোট ব্যবস্থা এবং উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR System) চালুর দাবিও পুনর্ব্যক্ত করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণদাবিসমূহ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এই বাজেট ফ্যাসিস্ট সরকারের লোকদের দিয়ে তৈরি, জুলাইয়ের বাজেট নয়: সংসদে শাজাহান চৌধুরী

» গ্যালারিতে ৩৬ লাখ দর্শক! সর্বকালের রেকর্ড গড়লো এবারের বিশ্বকাপ

» ‘সম্পর্কে প্রাক্তন-বর্তমানের ভেদাভেদ থাকে না’, জয়া আহসানের বার্তা

» দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

» ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

» তাজিয়া মিছিল শেষে যুবককে হত্যার ঘটনায় অভিযোগে চারজন গ্রেপ্তার

» দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

» প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে : অর্থমন্ত্রী

» পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট আয়োজনের আহ্বান খেলাফত মজলিসের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জুলাই সনদের আইনি ভিত্তি ও অবিলম্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনার প্রতিনিধি দলকে স্বাগত জানান।

স্মারকলিপি প্রদান শেষে মাওলানা জালালুদ্দীন আহমদ নির্বাচন কমিশনের কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের সামনে ব্রিফিং করেন।

এর আগে সকাল ১১টায় সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনের রাস্তায় জড়ো হয়ে মিছিল সহকারে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে যাত্রা করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মুর্শিদ সিদ্দিকী, দক্ষিণ সেক্রেটারি রাকিবুল ইসলাম, যুব মজলিসের সভাপতি জাহিদুজ্জামান, যুব মজলিসের প্রশিক্ষণ সম্পাদক আল আবিদ শাকিরসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠনের পথে এগিয়ে চলেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের আলোকে গঠিত জুলাই জাতীয় সনদকে জনগণের আত্মত্যাগের প্রতীক এবং জাতির ঐক্যের দলিল হিসেবে উল্লেখ করে এতে আইনি ও টেকসই ভিত্তি প্রদানের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গণভোট ব্যতীত জুলাই সনদ আইনি স্বীকৃতি পাবে না। জনগণের দাবি, আগামী নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে। এছাড়া নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, “জুলাই সনদ হাজার হাজার ছাত্র-জনতার রক্তে লেখা এক ঐতিহাসিক দলিল। এর বাস্তবায়ন শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি জাতির ভবিষ্যৎ নিরাপত্তার শপথ।”

তারা অবিলম্বে গণভোট আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং দেশে ফ্যাসিবাদমুক্ত রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান। এছাড়া স্মারকলিপিতে কালো টাকার ব্যবহার বন্ধ, পেশি শক্তির প্রভাবমুক্ত ভোট ব্যবস্থা এবং উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR System) চালুর দাবিও পুনর্ব্যক্ত করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণদাবিসমূহ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com