জন্মে নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: জামায়াত সেক্রেটারি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ‘তোমরা নতুন ছাত্র দলের সদস্য। জামায়াতে ইসলামীকে মোকাবিলা করতে গেলে তোমাদের অনেক দূর যেতে হবে। জন্মে নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।’

সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

অধ্যাপক গোলাম পরোয়ার বলেন, নতুন ছাত্র দলের নেতা সম্প্রতি একটি স্ট্যাটাসে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামি সংস্কারের পথে এগোয়নি, নতুন সংবিধান সংলাপে অংশ নেয়নি। তবে, ঐকমত্য কমিশনে জমা দেওয়া ৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট তারা যাঁরা দিয়েছেন, তা আমাদের পক্ষ থেকে এসেছে। তিনি আরও বলেন, অন্যরা আমাদের সমালোচনা চাইছে, কিন্তু কেউ তাদের নাম উল্লেখ করছে না।

তিনি বলেন, ‘একটি ভুল ধারণা আছে হিন্দু মানেই আওয়ামী লীগ ও নৌকা। এবার হিন্দুরা দেখিয়ে দেবে, হিন্দু মানেই নৌকা নয়, হিন্দু মানেই দাঁড়িপাল্লা। তালা ও কলারোয়ার হিন্দুরা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, তাহলে তারা অতীতের শাসন থেকে নিরাপদে থাকবেন, ইনশাআল্লাহ।

সমাবেশে তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

» হাদি হত্যার বিচার না হলে, আমি হানজালার কোনো নিরাপত্তা নেই: এমপি হানজালা

» সড়কে প্রাণহানি: এলাকায় মুখ দেখাতে পারি না, মানুষ আমাকে এখন বেঁধে রাখবে: হাসনাত

» বিভিন্ন অভিযোগে ৫৯জন গ্রেফতার

» রাজধানীর বনানীতে ১১তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

» বাহুবলী-পুষ্পাকে পেছনে ফেলে এক নম্বরে রণবীরের ‘ধুরন্ধর’

» ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২১৬৭

» স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি: টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

» সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» রাজধানীর বনানী এলাকায় ১১তলা ভবনে আগুন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জন্মে নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: জামায়াত সেক্রেটারি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ‘তোমরা নতুন ছাত্র দলের সদস্য। জামায়াতে ইসলামীকে মোকাবিলা করতে গেলে তোমাদের অনেক দূর যেতে হবে। জন্মে নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।’

সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

অধ্যাপক গোলাম পরোয়ার বলেন, নতুন ছাত্র দলের নেতা সম্প্রতি একটি স্ট্যাটাসে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামি সংস্কারের পথে এগোয়নি, নতুন সংবিধান সংলাপে অংশ নেয়নি। তবে, ঐকমত্য কমিশনে জমা দেওয়া ৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট তারা যাঁরা দিয়েছেন, তা আমাদের পক্ষ থেকে এসেছে। তিনি আরও বলেন, অন্যরা আমাদের সমালোচনা চাইছে, কিন্তু কেউ তাদের নাম উল্লেখ করছে না।

তিনি বলেন, ‘একটি ভুল ধারণা আছে হিন্দু মানেই আওয়ামী লীগ ও নৌকা। এবার হিন্দুরা দেখিয়ে দেবে, হিন্দু মানেই নৌকা নয়, হিন্দু মানেই দাঁড়িপাল্লা। তালা ও কলারোয়ার হিন্দুরা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, তাহলে তারা অতীতের শাসন থেকে নিরাপদে থাকবেন, ইনশাআল্লাহ।

সমাবেশে তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com