ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মশালা আয়োজন

ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫: ব্রায়িং হাউস সেক্টরে ঝামেলাহীন ট্রেড ও পেমেন্ট সল্যুশনের প্রসারে বাংলাদেশ গার্মেন্ট হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)-এর সাথে যৌথভাবে একটি কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

বিজিবিএ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মশালায় শতাধিক বায়িং হাউস মালিক এবং শিল্প নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একে.এম. ফয়সাল হালিম কর্মশালার উদ্বোধন করেন। আয়োজনে সভাপতিত্ব করেন বিজিবিএ-এর সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেল। তিনি এই সেক্টরে ব্র্যাক ব্যাংকের সম্পৃক্ততা ও সহযোগিতার ব্যাপক প্রশংসা করেন।

ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রেড ডেভেলপমেন্ট আবু শফিক কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি দেশের বায়িং হাউস কমিউনিটিকে সহায়তার জন্য ব্র্যাক ব্যাংকের আধুনিক, ব্যবহারবান্ধব ও সুবিধাজনক ট্রেড ও পেমেন্ট সল্যুশন তুলে ধরেন।

এ সময় বিজিবিএ-এর ভাইস প্রেসিডেন্ট একে.এম. সাইফুর রহমান এবং অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং, ট্রেড অপারেশনস এবং ব্রাঞ্চ টিমের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কর্মশালায় অংশ নেন।

এই কর্মশালা আয়োজনের মূল লক্ষ্য ছিল, উদ্ভাবনী সল্যুশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বায়িং হাউস কার্যক্রমের দক্ষতা বাড়ানো, লেনদেন সহজ করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে কমপ্লায়েন্স নিশ্চিত করা।

ইন্টারেকটিভ আলোচনা, অভিজ্ঞতা শেয়ার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানটিকে অত্যন্ত কার্যকর করে তোলে।

একটি দূরদর্শী ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে বায়িং হাউসের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। ব্যাংকটি কাস্টমাইজড ট্রেড ফাইন্যান্স, ডিজিটাল ব্যাংকিং সল্যুশন এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নে সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজিবিএ-এর সাথে এই যৌথ উদ্যোগকে ব্র্যাক ব্যাংক উদ্ভাবন, জ্ঞান ও টেকসই সমৃদ্ধির পথে একটি গুরুতপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক বায়িং হাউস ইকোসিস্টেমকে এগিয়ে নেওয়ার মাধ্যমে দেশের বিস্তৃত অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

» মুক্তিযুদ্ধের নামে আ.লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

» উত্তরায় অসহায়দের জন্য জামায়াতের ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচি

» জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বদরযুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: চরমোনাই পীর

» মাটির নিচ থেকে পানির ট্যাঙ্কি ভর্তি ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

» ইরান সংঘাত: ব্রিটিশ ঘাঁটিতে নামল মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান

» আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

» যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

» ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

» যারা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করবে না, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মশালা আয়োজন

ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫: ব্রায়িং হাউস সেক্টরে ঝামেলাহীন ট্রেড ও পেমেন্ট সল্যুশনের প্রসারে বাংলাদেশ গার্মেন্ট হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)-এর সাথে যৌথভাবে একটি কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

বিজিবিএ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মশালায় শতাধিক বায়িং হাউস মালিক এবং শিল্প নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একে.এম. ফয়সাল হালিম কর্মশালার উদ্বোধন করেন। আয়োজনে সভাপতিত্ব করেন বিজিবিএ-এর সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেল। তিনি এই সেক্টরে ব্র্যাক ব্যাংকের সম্পৃক্ততা ও সহযোগিতার ব্যাপক প্রশংসা করেন।

ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রেড ডেভেলপমেন্ট আবু শফিক কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি দেশের বায়িং হাউস কমিউনিটিকে সহায়তার জন্য ব্র্যাক ব্যাংকের আধুনিক, ব্যবহারবান্ধব ও সুবিধাজনক ট্রেড ও পেমেন্ট সল্যুশন তুলে ধরেন।

এ সময় বিজিবিএ-এর ভাইস প্রেসিডেন্ট একে.এম. সাইফুর রহমান এবং অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং, ট্রেড অপারেশনস এবং ব্রাঞ্চ টিমের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কর্মশালায় অংশ নেন।

এই কর্মশালা আয়োজনের মূল লক্ষ্য ছিল, উদ্ভাবনী সল্যুশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বায়িং হাউস কার্যক্রমের দক্ষতা বাড়ানো, লেনদেন সহজ করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে কমপ্লায়েন্স নিশ্চিত করা।

ইন্টারেকটিভ আলোচনা, অভিজ্ঞতা শেয়ার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানটিকে অত্যন্ত কার্যকর করে তোলে।

একটি দূরদর্শী ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে বায়িং হাউসের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। ব্যাংকটি কাস্টমাইজড ট্রেড ফাইন্যান্স, ডিজিটাল ব্যাংকিং সল্যুশন এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নে সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজিবিএ-এর সাথে এই যৌথ উদ্যোগকে ব্র্যাক ব্যাংক উদ্ভাবন, জ্ঞান ও টেকসই সমৃদ্ধির পথে একটি গুরুতপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক বায়িং হাউস ইকোসিস্টেমকে এগিয়ে নেওয়ার মাধ্যমে দেশের বিস্তৃত অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com