‘গণ-অভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই একটি মহল বাজেট নিয়ে প্রশ্ন তোলে’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :   জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটি মহল প্রশ্ন তোলার চেষ্টা করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রবিবার বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, অতীতে ফ্যাসিবাদের আমলে ভাস্কর্যসহ ছোট ছোট অবকাঠামো নির্মাণে শত শত কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু তখন কেউ প্রশ্ন তোলেনি। এখন প্রশ্ন তোলা হচ্ছে শুধু জুলাই নিয়ে কাজ বলেই।

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল এ নিয়ে আলোচনা সৃষ্টি করছে, যেন জুলাইকে কেন্দ্র করে কোনো উদ্যোগ নেওয়া না হয়।

আসিফ মাহমুদ জানান, জুলাইয়ের চেতনা ও প্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এই কাজ অব্যাহত থাকবে।

এ সময় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকারের এ উপদেষ্টা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তবুও আমার ভালবাসা হয় না

» দেশ-জাতির স্বার্থ বিরোধী কোনো কাজ সরকারকে করতে দেওয়া হবে না : মাসুদ

» মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

» দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে?

» সিজার পরবর্তী নরমাল ডেলিভারি কি সম্ভব?

» যে সমীকরণে মাঠে নামবে বাংলাদেশ

» সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি

» আরবদের জন্য আসল হুমকি কে, ইরান নাকি যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

» ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ : শিমুল বিশ্বাস

» প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘গণ-অভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই একটি মহল বাজেট নিয়ে প্রশ্ন তোলে’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :   জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটি মহল প্রশ্ন তোলার চেষ্টা করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রবিবার বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, অতীতে ফ্যাসিবাদের আমলে ভাস্কর্যসহ ছোট ছোট অবকাঠামো নির্মাণে শত শত কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু তখন কেউ প্রশ্ন তোলেনি। এখন প্রশ্ন তোলা হচ্ছে শুধু জুলাই নিয়ে কাজ বলেই।

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল এ নিয়ে আলোচনা সৃষ্টি করছে, যেন জুলাইকে কেন্দ্র করে কোনো উদ্যোগ নেওয়া না হয়।

আসিফ মাহমুদ জানান, জুলাইয়ের চেতনা ও প্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এই কাজ অব্যাহত থাকবে।

এ সময় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকারের এ উপদেষ্টা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com