অরাজকতা তৈরির চেষ্টা জাপার, পুলিশের ভূমিকা প্রশংসনীয়: নুর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টি (জাপা) প্রোগ্রাম করে অরাজকতা তৈরির চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্টে গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, জাপা আজ প্রোগ্রাম করে অরাজকতা তৈরির চেষ্টা করেছে। তবে সেই অরাজকতা ঠেকাতে পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়।

গণ অধিকার পরিষদের সভাপতি অভিযোগ করে বলেন, জাপাকে সেনাবাহিনীর কেউ কেউ আশকারা দিচ্ছে। তারাই আমার ওপর হামলায় জড়িত। আমাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। আমাকে হত‍্যা উদ্দেশ্যে সেই হামলা করা হয়েছে। মাথায় হিট করা হয়েছে, ব্রেইনে আঘাত করা হয়েছে।

তিনি বলেন, ‘জাপার সঙ্গে আমাদের কোনো সংঘর্ষ হয়নি। কিছু নেতাকর্মীদের ওপর জাপার কর্মীরা ইটপাটকেল ছুড়লেও কোনো সংঘর্ষ হয়নি। সেনাবাহিনীর কেউ এখানে জড়িত ছিল। সেই দিনের কমান্ডিং অফিসার এই ঘটনায় জড়িত ছিল।’

তিনি আরও বলেন, ‘আমাকে হামলা করা হয়েছে একটা ম‍্যাসেজ দেয়ার জন‍্য—রিফাইন আওয়ামী লীগ যারা চাচ্ছে, দেশকে অস্থিতিশীল করার জন‍্যই এমন ঘটনা ঘটানো হয়েছে।’

গণ অধিকার পরিষদের সভাপতি জানান, তদন্ত কমিটি সুষ্ঠু ও নিরপেক্ষ প্রতিবেদন দেবে বলে আশ্বস্ত করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রামপুরায় হত্যা হাবিবসহ ৫ আসামির রায় কবে, জানা যাবে আজ

» বাংলাদেশে আর গুপ্ত রাজনীতি চলবে না: রাকিব

» মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় গুলি করে হত্যা

» এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ

» পরিত্যক্ত দোকান থেকে ককটেল উদ্ধার

» শাহরুখকে নিজের চেয়েও ‘বড় অভিনেতা’ বললেন জেসন মোমোয়া

» ৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ

» ১১ দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে: আযাদ

» আজ রবিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারের পক্ষে ভোট পুনর্গণনার আবেদন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অরাজকতা তৈরির চেষ্টা জাপার, পুলিশের ভূমিকা প্রশংসনীয়: নুর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টি (জাপা) প্রোগ্রাম করে অরাজকতা তৈরির চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্টে গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, জাপা আজ প্রোগ্রাম করে অরাজকতা তৈরির চেষ্টা করেছে। তবে সেই অরাজকতা ঠেকাতে পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়।

গণ অধিকার পরিষদের সভাপতি অভিযোগ করে বলেন, জাপাকে সেনাবাহিনীর কেউ কেউ আশকারা দিচ্ছে। তারাই আমার ওপর হামলায় জড়িত। আমাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। আমাকে হত‍্যা উদ্দেশ্যে সেই হামলা করা হয়েছে। মাথায় হিট করা হয়েছে, ব্রেইনে আঘাত করা হয়েছে।

তিনি বলেন, ‘জাপার সঙ্গে আমাদের কোনো সংঘর্ষ হয়নি। কিছু নেতাকর্মীদের ওপর জাপার কর্মীরা ইটপাটকেল ছুড়লেও কোনো সংঘর্ষ হয়নি। সেনাবাহিনীর কেউ এখানে জড়িত ছিল। সেই দিনের কমান্ডিং অফিসার এই ঘটনায় জড়িত ছিল।’

তিনি আরও বলেন, ‘আমাকে হামলা করা হয়েছে একটা ম‍্যাসেজ দেয়ার জন‍্য—রিফাইন আওয়ামী লীগ যারা চাচ্ছে, দেশকে অস্থিতিশীল করার জন‍্যই এমন ঘটনা ঘটানো হয়েছে।’

গণ অধিকার পরিষদের সভাপতি জানান, তদন্ত কমিটি সুষ্ঠু ও নিরপেক্ষ প্রতিবেদন দেবে বলে আশ্বস্ত করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com