বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :শারজাহতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানের সংগ্রহ করেছে আফগানিস্তান। ফলে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে জাকের আলীর দলকে লক্ষ্য তাড়া করে করতে হবে ১৪৪ রান।সিরিজের আগের দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

বল হাতে শুরু থেকেই দারুণ ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণ। পাওয়ার প্লেতে আফগানিস্তানের ৩ উইকেট তুলে নেয় তারা। শরিফুল ইসলাম শুরুতে ফেরান ইব্রাহিম জাদরানকে (৭)। এরপর নাসুম আহমেদের বলেই দারুণ এক ক্যাচে রহমানউল্লাহ গুরবাজকে (১২) ফেরান শামীম হোসেন। চারে নামা ওয়াফিউল্লাহ তারাখিলকে (১১) বোল্ড করে ফেরান সাইফউদ্দিন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। আজমতউল্লাহ ওমরজাই (৩), মোহাম্মদ নবী (১) ব্যর্থ হন। ভালো শুরু পাওয়া সাদেকুল্লাহ আতাল করেন ২৮ রান। তবে আফগানদের হয়ে শেষদিকে লড়াই চালান দারভিশ রাসুলি ও মুজিব উর রহমান। রাসুলি করেন ২৯ বলে ৩২ রান, যেখানে ছিল দুটি চার ও একটি ছক্কা। আর মুজিব ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন, হাঁকান চারটি বাউন্ডারি।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩ ওভারে মাত্র ১৫ রানে তুলে নেন ৩টি উইকেট। নাসুম আহমেদ ও তানজিম সাকিব ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২টি করে উইকেট। শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন পান ১টি করে উইকেট, তবে ছিলেন কিছুটা খরুচে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ২০ গ্রামের মানুষের ঈদুল ফিতর উদযাপন 

» জয়পুরহাটে ২ হাজার অসহায় মানুষের মাঝে ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

» রায়পুর বিএনপি’র সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়ার ঈদের শুভেচ্ছা

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :শারজাহতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানের সংগ্রহ করেছে আফগানিস্তান। ফলে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে জাকের আলীর দলকে লক্ষ্য তাড়া করে করতে হবে ১৪৪ রান।সিরিজের আগের দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

বল হাতে শুরু থেকেই দারুণ ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণ। পাওয়ার প্লেতে আফগানিস্তানের ৩ উইকেট তুলে নেয় তারা। শরিফুল ইসলাম শুরুতে ফেরান ইব্রাহিম জাদরানকে (৭)। এরপর নাসুম আহমেদের বলেই দারুণ এক ক্যাচে রহমানউল্লাহ গুরবাজকে (১২) ফেরান শামীম হোসেন। চারে নামা ওয়াফিউল্লাহ তারাখিলকে (১১) বোল্ড করে ফেরান সাইফউদ্দিন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। আজমতউল্লাহ ওমরজাই (৩), মোহাম্মদ নবী (১) ব্যর্থ হন। ভালো শুরু পাওয়া সাদেকুল্লাহ আতাল করেন ২৮ রান। তবে আফগানদের হয়ে শেষদিকে লড়াই চালান দারভিশ রাসুলি ও মুজিব উর রহমান। রাসুলি করেন ২৯ বলে ৩২ রান, যেখানে ছিল দুটি চার ও একটি ছক্কা। আর মুজিব ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন, হাঁকান চারটি বাউন্ডারি।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩ ওভারে মাত্র ১৫ রানে তুলে নেন ৩টি উইকেট। নাসুম আহমেদ ও তানজিম সাকিব ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২টি করে উইকেট। শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন পান ১টি করে উইকেট, তবে ছিলেন কিছুটা খরুচে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com