গো গার্লস-এর আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে ছাড় পাবেন প্রাইম ব্যাংকের নারী গ্রাহকরা

ঢাকা০৪ অক্টোবর ২০২৫: নারী গ্রাহকদের ভ্রমণ সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান গো গার্লস-এর আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর নীরা গ্রাহকরা। সম্প্রতি ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহকরা আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে সর্বোচ্চ ৬% ছাড় এবং অন্যান্য নারী কার্ডহোল্ডাররা সর্বোচ্চ ৫% ছাড় উপভোগ করবেন। গ্রাহকদের আরও উন্নত সেবা ও প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানে এ উদ্যোগ প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন- প্রাইম ব্যাংকের হেড অব প্রায়োরিটি ব্যাংকিং তামান্না কাদরী এবং  গো গার্লস-এর সোনিয়া রেফাত, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিং বিভাগের এসভিপি তাকিয়ান চৌধুরী; সুমাইয়া সুমা, কাস্টমার রিলেশনশিপ অফিসার, গো গার্লস এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।

এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা এবং ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করল, যা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

» মুক্তিযুদ্ধের নামে আ.লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

» উত্তরায় অসহায়দের জন্য জামায়াতের ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচি

» জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বদরযুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: চরমোনাই পীর

» মাটির নিচ থেকে পানির ট্যাঙ্কি ভর্তি ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

» ইরান সংঘাত: ব্রিটিশ ঘাঁটিতে নামল মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান

» আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

» যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

» ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

» যারা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করবে না, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গো গার্লস-এর আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে ছাড় পাবেন প্রাইম ব্যাংকের নারী গ্রাহকরা

ঢাকা০৪ অক্টোবর ২০২৫: নারী গ্রাহকদের ভ্রমণ সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান গো গার্লস-এর আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর নীরা গ্রাহকরা। সম্প্রতি ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহকরা আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে সর্বোচ্চ ৬% ছাড় এবং অন্যান্য নারী কার্ডহোল্ডাররা সর্বোচ্চ ৫% ছাড় উপভোগ করবেন। গ্রাহকদের আরও উন্নত সেবা ও প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানে এ উদ্যোগ প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন- প্রাইম ব্যাংকের হেড অব প্রায়োরিটি ব্যাংকিং তামান্না কাদরী এবং  গো গার্লস-এর সোনিয়া রেফাত, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিং বিভাগের এসভিপি তাকিয়ান চৌধুরী; সুমাইয়া সুমা, কাস্টমার রিলেশনশিপ অফিসার, গো গার্লস এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।

এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা এবং ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করল, যা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com