কাজলকন্যা নিসার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বলিউড অভিনেতা অজয় দেবগান ও কাজল দম্পত্তির একমাত্র কন্যা নিসা দেবগান। আমোদপ্রমোদেই সর্বদা থাকতে ভালবাসেন তিনি। কখনও বিদেশে ঘুরছেন। কখনও আবার রাতের পার্টিতে জমিয়ে আনন্দ করছেন।

যদিও তার এই বিলাসবহুল জীবনের জন্য সমালোচিতও হতে হয় তারকা-কন্যাকে। তবে এ বছর দুর্গা পূজোয় যেন অন্য রূপে ধরা দিলেন নিসা। তার ব্যবহার মন কেড়েছে নেটিজেনদের।

ষষ্ঠীর দিন মা ও ভাইয়ের সঙ্গে পূজা মণ্ডপে আসেন তিনি। লক্ষ্মী মেয়ের মতো পূজো দেখেছেন। মাঝে মা কাজলকে আদরে ভরিয়েছেন। কখনও ভাইয়ের সঙ্গে খোশগল্পে মেতেছেন। আগে কখনও পুজোর সময় মুম্বাইয়ে থাকতে দেখা যায়নি নিসাকে।

এবার অষ্টমীর দিনেও পূজো প্যান্ডেলে তিনি, সঙ্গে বন্ধু ওরি। দুইজনে মিলে অঞ্জলি দিলেন। বড় বোনের মতো ভাই যুগকে চোখে চোখে রাখছেন। দিদিমা তনুজা এলেন পূজামণ্ডপে, বয়স অনেকটাই হয়েছে। চলাফেরায় বেশ অসুবিধা হচ্ছে।

দাদিকে দেখে সঙ্গে সঙ্গেই নিসা জড়িয়ে ধরেন। তনুজার হাত ধরে প্রতিমার সামনে নিয়ে যান। নিমেষে ভাইরাল সেই ছবি। কাজলের মেয়েকে নিয়ে সবসময় কটাক্ষ হলেও এখন তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। সূত্র: আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

» ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

» বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ : পল কাপুর

» বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই : নিশো

» জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

» প্রধানমন্ত্রীর উদ্দেশে শিশির মনিরের খোলা চিঠি

» জুলাই গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ভুল হবে: মাহফুজ আলম

» আওয়ামী লীগের পথে জামায়াতও হাঁটছে : আবদুস সালাম

» মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সব ধরনের সহায়তার আশ্বাস পুতিনের

» নতুন সরকারের একনেকের প্রথম বৈঠক ৬ এপ্রিল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কাজলকন্যা নিসার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বলিউড অভিনেতা অজয় দেবগান ও কাজল দম্পত্তির একমাত্র কন্যা নিসা দেবগান। আমোদপ্রমোদেই সর্বদা থাকতে ভালবাসেন তিনি। কখনও বিদেশে ঘুরছেন। কখনও আবার রাতের পার্টিতে জমিয়ে আনন্দ করছেন।

যদিও তার এই বিলাসবহুল জীবনের জন্য সমালোচিতও হতে হয় তারকা-কন্যাকে। তবে এ বছর দুর্গা পূজোয় যেন অন্য রূপে ধরা দিলেন নিসা। তার ব্যবহার মন কেড়েছে নেটিজেনদের।

ষষ্ঠীর দিন মা ও ভাইয়ের সঙ্গে পূজা মণ্ডপে আসেন তিনি। লক্ষ্মী মেয়ের মতো পূজো দেখেছেন। মাঝে মা কাজলকে আদরে ভরিয়েছেন। কখনও ভাইয়ের সঙ্গে খোশগল্পে মেতেছেন। আগে কখনও পুজোর সময় মুম্বাইয়ে থাকতে দেখা যায়নি নিসাকে।

এবার অষ্টমীর দিনেও পূজো প্যান্ডেলে তিনি, সঙ্গে বন্ধু ওরি। দুইজনে মিলে অঞ্জলি দিলেন। বড় বোনের মতো ভাই যুগকে চোখে চোখে রাখছেন। দিদিমা তনুজা এলেন পূজামণ্ডপে, বয়স অনেকটাই হয়েছে। চলাফেরায় বেশ অসুবিধা হচ্ছে।

দাদিকে দেখে সঙ্গে সঙ্গেই নিসা জড়িয়ে ধরেন। তনুজার হাত ধরে প্রতিমার সামনে নিয়ে যান। নিমেষে ভাইরাল সেই ছবি। কাজলের মেয়েকে নিয়ে সবসময় কটাক্ষ হলেও এখন তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। সূত্র: আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com