কটাক্ষের মুখে দীপিকা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আট ঘণ্টার বেশি কাজ করবেন না। জানানোর পর থেকে কটাক্ষের মুখে পড়েছেন দীপিকা পাড়ুকোন। শুট করার আগে একাধিক শর্ত দিয়ে নাকি কাজও হারাচ্ছেন তিনি। এবার ফারহা খান খোঁচা দিলেন বলিউড অভিনেত্রীকে।

ফারহা বর্তমানে তার ব্লগ নিয়ে ব্যস্ত। সম্প্রতি তিনি গিয়েছিলেন অভিনেতা রোহিত সরাফের বাড়িতে। সঙ্গে গিয়েছিলেন ফারহার বাড়ির রন্ধনশিল্পী দিলীপ। ক্যামেরার সামনে এসেছিলেন রোহিতের মা-ও। তাকে ক্যামেরার সামনে আসতে রাজি করাতে নাকি বেশ সময় লেগেছিল ফারহার। তাই বলিউড পরিচালক মজা করে প্রথমে বলেন, কোনও ছবির প্রস্তাবে রাজি হতে দীপিকাও এত বেশি সময় নেয়নি।

দীপিকার কথা উঠতেই দিলীপ বলে ওঠেন, “আপনার অনুষ্ঠানে দীপিকা ম্যাডাম কবে আসবেন?” তখন ফারহা বলেন, “তুই যে দিন গ্রামে যাবি, সেই দিন দীপিকা আসবে। আর শোন, দীপিকা শুধু আট ঘণ্টা শুটিং করে। এখানে আসার সময় ওর কাছে নেই।”

সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েন দীপিকা। অভিনেত্রী শর্ত দিয়েছিলেন, আট ঘণ্টার বেশি তিনি শুটিং করবেন না। সেই সঙ্গে পারিশ্রমিক লাগবে ২০ কোটি টাকা। এই শর্তের জন্য বাদ পড়তে হয় তাকে।

দীপিকার সিদ্ধান্ত ঠিক না কি ভুল, তা নিয়ে চলেছে বিশ্লেষণ। কিছু দিন আগে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি। প্রযোজনা সংস্থার তরফে বলা হয়েছিল, “‘কল্কি ২৮৯৮ এডি’-র মতো ছবি তৈরি করতে দায়বদ্ধতার প্রয়োজন হয়। দীপিকার ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা রইল।”

এই দেখে নেটিজেনদের ধারণা, দীপিকা সময় দিতে পারছেন না বলেই তাকে ছাড়া সিকুয়েলের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। সূত্র: আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

» ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

» বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ : পল কাপুর

» বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই : নিশো

» জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

» প্রধানমন্ত্রীর উদ্দেশে শিশির মনিরের খোলা চিঠি

» জুলাই গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ভুল হবে: মাহফুজ আলম

» আওয়ামী লীগের পথে জামায়াতও হাঁটছে : আবদুস সালাম

» মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সব ধরনের সহায়তার আশ্বাস পুতিনের

» নতুন সরকারের একনেকের প্রথম বৈঠক ৬ এপ্রিল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কটাক্ষের মুখে দীপিকা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আট ঘণ্টার বেশি কাজ করবেন না। জানানোর পর থেকে কটাক্ষের মুখে পড়েছেন দীপিকা পাড়ুকোন। শুট করার আগে একাধিক শর্ত দিয়ে নাকি কাজও হারাচ্ছেন তিনি। এবার ফারহা খান খোঁচা দিলেন বলিউড অভিনেত্রীকে।

ফারহা বর্তমানে তার ব্লগ নিয়ে ব্যস্ত। সম্প্রতি তিনি গিয়েছিলেন অভিনেতা রোহিত সরাফের বাড়িতে। সঙ্গে গিয়েছিলেন ফারহার বাড়ির রন্ধনশিল্পী দিলীপ। ক্যামেরার সামনে এসেছিলেন রোহিতের মা-ও। তাকে ক্যামেরার সামনে আসতে রাজি করাতে নাকি বেশ সময় লেগেছিল ফারহার। তাই বলিউড পরিচালক মজা করে প্রথমে বলেন, কোনও ছবির প্রস্তাবে রাজি হতে দীপিকাও এত বেশি সময় নেয়নি।

দীপিকার কথা উঠতেই দিলীপ বলে ওঠেন, “আপনার অনুষ্ঠানে দীপিকা ম্যাডাম কবে আসবেন?” তখন ফারহা বলেন, “তুই যে দিন গ্রামে যাবি, সেই দিন দীপিকা আসবে। আর শোন, দীপিকা শুধু আট ঘণ্টা শুটিং করে। এখানে আসার সময় ওর কাছে নেই।”

সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েন দীপিকা। অভিনেত্রী শর্ত দিয়েছিলেন, আট ঘণ্টার বেশি তিনি শুটিং করবেন না। সেই সঙ্গে পারিশ্রমিক লাগবে ২০ কোটি টাকা। এই শর্তের জন্য বাদ পড়তে হয় তাকে।

দীপিকার সিদ্ধান্ত ঠিক না কি ভুল, তা নিয়ে চলেছে বিশ্লেষণ। কিছু দিন আগে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি। প্রযোজনা সংস্থার তরফে বলা হয়েছিল, “‘কল্কি ২৮৯৮ এডি’-র মতো ছবি তৈরি করতে দায়বদ্ধতার প্রয়োজন হয়। দীপিকার ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা রইল।”

এই দেখে নেটিজেনদের ধারণা, দীপিকা সময় দিতে পারছেন না বলেই তাকে ছাড়া সিকুয়েলের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। সূত্র: আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com