ইসি পক্ষপাতমূলক নির্বাচনের চাপ দেবে না : সানাউল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) পক্ষপাতমূলক নির্বাচনের চাপ দেবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচনে কেউ পক্ষপাতমূলক আচরণ করলে এর দায় কর্মকর্তাদের নিতে হবে বলেও জানান তিনি ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলনের (২০২৫)’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ আমন্ত্রিত অতিথিরা।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়োগের দাবি জানান।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে। দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা এবারের নির্বাচন নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যেতে চাই। এআই এর অপপ্রয়োগ এবং প্রবাসী ও দেশের ভেতরে পোস্টাল ভোটিং বড় চ্যালেঞ্জ এবার। এছাড়া বদলির বিষয়ে তদবির না করতেও কর্মকর্তাদের আহ্বান জানান সচিব।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বাংলাদেশের বর্তমান অবস্থার এক নম্বর কারণ নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক নির্বাচনের চাপ বা নির্দেশ দেবে না। পক্ষপাতমূলক আচরণ করলে এর দায় নিতে হবে কর্মকর্তাদের, কমিশন তাদের প্রোটেক্ট করবে না। জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের ঋণ পরিশোধে ভালো কাজ করতে হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

» দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সক্ষমতা বৃদ্ধির কৌশল চলছে: বিমানবাহিনী প্রধান

» ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

» সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার

» ভালুকায় ৫০০ কোটি টাকার বনভূমি দখলকারী মিন্টুকে মন্ত্রী বানিয়েছেন তারেক রহমান: সারজিস আলম

» হাসিনার দেশে ফেরার আলোচনাকে দল টিকিয়ে রাখার রাজনৈতিক কৌশল বললেন পার্থ

» ১৬ মামলার আসামি ‘কাইল্লা সুমন’ গ্রেপ্তার

» আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ

» খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা

» শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইসি পক্ষপাতমূলক নির্বাচনের চাপ দেবে না : সানাউল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) পক্ষপাতমূলক নির্বাচনের চাপ দেবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচনে কেউ পক্ষপাতমূলক আচরণ করলে এর দায় কর্মকর্তাদের নিতে হবে বলেও জানান তিনি ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলনের (২০২৫)’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ আমন্ত্রিত অতিথিরা।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়োগের দাবি জানান।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে। দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা এবারের নির্বাচন নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যেতে চাই। এআই এর অপপ্রয়োগ এবং প্রবাসী ও দেশের ভেতরে পোস্টাল ভোটিং বড় চ্যালেঞ্জ এবার। এছাড়া বদলির বিষয়ে তদবির না করতেও কর্মকর্তাদের আহ্বান জানান সচিব।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বাংলাদেশের বর্তমান অবস্থার এক নম্বর কারণ নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক নির্বাচনের চাপ বা নির্দেশ দেবে না। পক্ষপাতমূলক আচরণ করলে এর দায় নিতে হবে কর্মকর্তাদের, কমিশন তাদের প্রোটেক্ট করবে না। জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের ঋণ পরিশোধে ভালো কাজ করতে হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com