সংখ্যালঘুদের জানমাল রক্ষায় নিরাপত্তা দেবে জামায়াত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নাটোর জেলা জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষায় পাশে থাকার। তারা বলেন, ভয় নয়, সম্প্রীতিই হবে দুর্গাপূজার বার্তা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটোর শহরের নিচাবাজার শ্রী মহাপ্রভুর মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন জামায়াত নেতারা।

বক্তারা বলেন, প্রতি বছর দুর্গাপূজার সময় একটি মহল ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করে। কিন্তু উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় জামায়াতে ইসলামী অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার (বাচ্চা)। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।

এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও নাটোর সদর–নলডাঙ্গা-২ আসনের দলীয় মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমীর মাও রাশেদুল ইসলাম।

অন্যদিকে পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার শীল, সাধারণ সম্পাদক চক্রবর্তীসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দুই দিনব্যাপী বইমেলা

» দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

» টেকনাফে ধরা পড়ল ২০০ কেজির ‘পাখি মাছ’

» পরিত্যক্ত বাড়ি থেকে ৩০টি তাজা ককটেল উদ্ধার

» ‘নমুনা নোট’ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা

» স্থগিত শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমা!

» দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি হামলা, নিহত ৪

» নতুন মন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

» নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি

» অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংখ্যালঘুদের জানমাল রক্ষায় নিরাপত্তা দেবে জামায়াত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নাটোর জেলা জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষায় পাশে থাকার। তারা বলেন, ভয় নয়, সম্প্রীতিই হবে দুর্গাপূজার বার্তা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটোর শহরের নিচাবাজার শ্রী মহাপ্রভুর মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন জামায়াত নেতারা।

বক্তারা বলেন, প্রতি বছর দুর্গাপূজার সময় একটি মহল ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করে। কিন্তু উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় জামায়াতে ইসলামী অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার (বাচ্চা)। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।

এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও নাটোর সদর–নলডাঙ্গা-২ আসনের দলীয় মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমীর মাও রাশেদুল ইসলাম।

অন্যদিকে পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার শীল, সাধারণ সম্পাদক চক্রবর্তীসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com