আ. লীগ যখন রাস্তায় নেমেছে বিএনপি প্রটেক্ট করেছে, জামায়াত-এনসিপিকে কখনো দেখা যায়নি : জাহেদ উর রহমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘এতদিন পর্যন্ত আওয়ামী লীগ যখন রাস্তায় মিছিল নিয়ে নেমেছে ছাত্রদল, যুবদল বা বিএনপির লোকজন সেটাকে প্রটেক্ট করেছে, সেটাকে থামিয়েছে। কখনো কখনো কিছু হালকা আঘাত করেছে। করে পুলিশের হাতে হস্তান্তর করেছে। জামায়াতকে-এনসিপিকে কখনো এ ধরনের মিছিল থামাতে দেখা যায়নি।’

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অন্যায় অবিচারের বিরুদ্ধে যে মামলা হচ্ছে এগুলো মূলত বিএনপির লোকজন করছেন, হওয়ারই কথা। আমরা এখন জামায়াতের এই শেষ মুহূর্তে এসে তাদের ভূমিকার কথা দেখছি।’ তিনি আরো বলেন, ‘জামায়াত তো আসলে ১৪-১৫ সালের পর পুরোপুরি থেমে গিয়েছিল।

তারা খুবই টাফভাবে মাঠে ছিল, যখন তাদের নেতাদের ফাঁসি দিচ্ছিলেন শেখ হাসিনা। এরপর জামায়াত একেবারে শেখ হাসিনার কথা মতো তিনি যা যা চেয়েছেন তাই তাই করেছে, একেবারে চুপ হয়ে গেছে। কোনোদিন কোথাও কোনোভাবে কোনো কঠোর অবস্থান নিতে দেখিনি।’ এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘বিএনপির সঙ্গে জামায়াতের একরকম ছাড়াছাড়ি রয়েছে।

মানলাম বিএনপি জামায়াতকে ইগনোর করে চলতে শুরু করেছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কি জামায়াতের কোনো অভিযোগ নাই? তার বিরুদ্ধে জামায়াত কি স্বতন্ত্রভাবে কোনো মুভমেন্ট করতে পারতো না? করেনি তো।’

তিনি বলেন, ‘২৮ অক্টোবর ২০২৩, বিএনপির ওপরে যেদিন মারাত্মক ক্র্যাকডাউন হলো, সেদিন জামায়াত সুখে শান্তিতে সমাবেশ করে বাড়ি ফিরে গিয়েছিল। মনে আছে আমাদের নিশ্চয়ই। তার মানে জামায়াতের ওপরে অন্যায় নিপীড়ন একটা পর্যায়ে এসে থেমে গেছে, কারণ জামায়াত চুপ হয়ে গিয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

» জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস : নাসীরুদ্দীন পাটোয়ারী

» ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির

» দুবাই কারাগার থেকে ছাড়া পেলেন বেনজীর

» অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেফতার

» ভবিষ্যত যুদ্ধের প্রথম নিশানা হতে পারে মহাকাশের স্যাটেলাইট?

» চেক ডিজঅনারের মামলায় রিজেন্টের সেই সাহেদের এক বছরের কারাদণ্ড

» ঝুঁকি নিয়ে ছবি তোলা ও প্রকাশের জন্য ফটোসাংবাদিকদের চাকরিও হারাতে হয়েছে :শামসুজ্জামান দুদু

» ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী

» ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আ. লীগ যখন রাস্তায় নেমেছে বিএনপি প্রটেক্ট করেছে, জামায়াত-এনসিপিকে কখনো দেখা যায়নি : জাহেদ উর রহমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘এতদিন পর্যন্ত আওয়ামী লীগ যখন রাস্তায় মিছিল নিয়ে নেমেছে ছাত্রদল, যুবদল বা বিএনপির লোকজন সেটাকে প্রটেক্ট করেছে, সেটাকে থামিয়েছে। কখনো কখনো কিছু হালকা আঘাত করেছে। করে পুলিশের হাতে হস্তান্তর করেছে। জামায়াতকে-এনসিপিকে কখনো এ ধরনের মিছিল থামাতে দেখা যায়নি।’

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অন্যায় অবিচারের বিরুদ্ধে যে মামলা হচ্ছে এগুলো মূলত বিএনপির লোকজন করছেন, হওয়ারই কথা। আমরা এখন জামায়াতের এই শেষ মুহূর্তে এসে তাদের ভূমিকার কথা দেখছি।’ তিনি আরো বলেন, ‘জামায়াত তো আসলে ১৪-১৫ সালের পর পুরোপুরি থেমে গিয়েছিল।

তারা খুবই টাফভাবে মাঠে ছিল, যখন তাদের নেতাদের ফাঁসি দিচ্ছিলেন শেখ হাসিনা। এরপর জামায়াত একেবারে শেখ হাসিনার কথা মতো তিনি যা যা চেয়েছেন তাই তাই করেছে, একেবারে চুপ হয়ে গেছে। কোনোদিন কোথাও কোনোভাবে কোনো কঠোর অবস্থান নিতে দেখিনি।’ এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘বিএনপির সঙ্গে জামায়াতের একরকম ছাড়াছাড়ি রয়েছে।

মানলাম বিএনপি জামায়াতকে ইগনোর করে চলতে শুরু করেছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কি জামায়াতের কোনো অভিযোগ নাই? তার বিরুদ্ধে জামায়াত কি স্বতন্ত্রভাবে কোনো মুভমেন্ট করতে পারতো না? করেনি তো।’

তিনি বলেন, ‘২৮ অক্টোবর ২০২৩, বিএনপির ওপরে যেদিন মারাত্মক ক্র্যাকডাউন হলো, সেদিন জামায়াত সুখে শান্তিতে সমাবেশ করে বাড়ি ফিরে গিয়েছিল। মনে আছে আমাদের নিশ্চয়ই। তার মানে জামায়াতের ওপরে অন্যায় নিপীড়ন একটা পর্যায়ে এসে থেমে গেছে, কারণ জামায়াত চুপ হয়ে গিয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com