জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে এক লাখ সেনা সদস্য। পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ সব বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জনগণই নির্বাচনের মূল শক্তি। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কেউ তা আটকাতে পারবে না। নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এটি জনগণের অংশগ্রহণের ওপরও নির্ভর করে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মতৈক্য হয়, তবে সেটি ইতিবাচক হবে। এর পাশাপাশি নির্বাচন কমিশনের আইন ও ব্যবস্থাপনারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী  জানান, জাতীয় নির্বাচনের জন্য ইতোমধ্যে প্রশিক্ষণ শুরু হয়েছে এবং বাহিনীর সদস্যসংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে মাঠে প্রায় ৩০ হাজার সেনা সদস্য রয়েছেন, যা নির্বাচনের সময় এক লাখে উন্নীত করা হবে।

সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের সফলতায় ইতোমধ্যে বহু অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচনের আগে আরও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে তিনি বলেন, “আজ ঢাকায় মিছিল হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের আইনের আওতায় আনতে। নির্বাচনের সময় এ ধরনের মিছিলের সংখ্যা বাড়তে পারে। তবে ছোটখাটো এসব মিছিল আর হতে দেওয়া হবে না।”

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপন হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, “দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান, এর পবিত্রতা রক্ষা করা জরুরি। সবাইকে অনুরোধ করছি যাতে পূজার আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়।”

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, “রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ কোনো হুমকির মুখে নেই। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানো। ফেরত পাঠানো গেলেই সমস্যার সমাধান হবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তারেক রহমানের পজিটিভ রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

» রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান কর্মীরা

» অমিতাভ বচ্চনের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা

» যুদ্ধ নয়, দর-কষাকষির ময়দানে ফেরার চেষ্টায় ইরান-যুক্তরাষ্ট্র

» বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী

» আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যমের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ : ইসি সচিব

» ৫০তম বিসিএসের ভাইভা প্রার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

» জামালপুরে নসিমনের চাপায় সাইকেল আরোহী নিহত

» প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে এক লাখ সেনা সদস্য। পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ সব বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জনগণই নির্বাচনের মূল শক্তি। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কেউ তা আটকাতে পারবে না। নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এটি জনগণের অংশগ্রহণের ওপরও নির্ভর করে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মতৈক্য হয়, তবে সেটি ইতিবাচক হবে। এর পাশাপাশি নির্বাচন কমিশনের আইন ও ব্যবস্থাপনারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী  জানান, জাতীয় নির্বাচনের জন্য ইতোমধ্যে প্রশিক্ষণ শুরু হয়েছে এবং বাহিনীর সদস্যসংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে মাঠে প্রায় ৩০ হাজার সেনা সদস্য রয়েছেন, যা নির্বাচনের সময় এক লাখে উন্নীত করা হবে।

সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের সফলতায় ইতোমধ্যে বহু অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচনের আগে আরও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে তিনি বলেন, “আজ ঢাকায় মিছিল হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের আইনের আওতায় আনতে। নির্বাচনের সময় এ ধরনের মিছিলের সংখ্যা বাড়তে পারে। তবে ছোটখাটো এসব মিছিল আর হতে দেওয়া হবে না।”

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপন হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, “দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান, এর পবিত্রতা রক্ষা করা জরুরি। সবাইকে অনুরোধ করছি যাতে পূজার আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়।”

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, “রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ কোনো হুমকির মুখে নেই। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানো। ফেরত পাঠানো গেলেই সমস্যার সমাধান হবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com