ভারতের বিরুদ্ধে জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে: প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে ১–০ গোলের ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ অভিনন্দন বার্তা প্রকাশ করা হয়।

মঙ্গলবার ঢাকায় দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে অর্জিত এ জয়টি ২২ বছর পর ভারতের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে বাংলাদেশের প্রথম সাফল্য।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি শুধু একটি ফুটবল ম্যাচের জয় নয়; খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখা লক্ষ লক্ষ তরুণ-তরুণীর জন্য এটি বড় অনুপ্রেরণা। জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন জয় একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি।

তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্য বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরে পেতে সহায়তা করবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে এবং তিনি আশা করেন ভবিষ্যতের সরকারগুলোও এই ধারাবাহিকতা বজায় রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিগগির জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

» যাকে বলা হয় ‘সর্বমন্ত্রী’, তিনি সব মন্ত্রণায়ল আজানও দেন ইকামতও দেন : ডা. শফিকুর রহমান

» ইয়াবাসহ যুবক আটক

» জামায়াত আমিরের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

» শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ তিন সহযোগীসহ গ্রেফতার

» সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত

» তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া, দাপুটে বাংলাদেশ

» মেহেরপুরে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভারতের বিরুদ্ধে জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে: প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে ১–০ গোলের ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ অভিনন্দন বার্তা প্রকাশ করা হয়।

মঙ্গলবার ঢাকায় দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে অর্জিত এ জয়টি ২২ বছর পর ভারতের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে বাংলাদেশের প্রথম সাফল্য।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি শুধু একটি ফুটবল ম্যাচের জয় নয়; খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখা লক্ষ লক্ষ তরুণ-তরুণীর জন্য এটি বড় অনুপ্রেরণা। জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন জয় একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি।

তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্য বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরে পেতে সহায়তা করবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে এবং তিনি আশা করেন ভবিষ্যতের সরকারগুলোও এই ধারাবাহিকতা বজায় রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com