সুন্দর নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ গড়তে চাই: সিইসি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক, কমিশন তা মোকাবিলা করতে প্রস্তুত। রাজনৈতিক দল সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকে যায়। কিন্তু কমিশনের নিয়ত পরিষ্কার। সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিতে যত পদক্ষেপ নেওয়া দরকার সব নেবে ইসি। সুন্দর নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ গড়তে চাই। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।

সোমবার (১৭ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয় তার জন্য আছে নির্বাচনী আচরণবিধি। রাজনৈতিক দলগুলোকে ডাকার মূল কারণ হলো আচরণবিধি পরিপালন যেন নিশ্চিত হয়। রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের আচরণবিধি পালনের নির্দেশ দিলে অনেক কাজ সহজ হয়ে যায়। সবার মতামত গ্রহণ করেই এই আচরণবিধি প্রণয়ন করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের ছেলেমেয়েরা এই দেশেই থাকবে। তাদের সুন্দর দেশ উপহার দিতে চাইলে সুন্দর নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটা সুন্দর দেশ গড়তে চাই।

সংলাপে অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা এবং বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল-এর প্রতিনিধিরা অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৩৩ জন গ্রেপ্তার

» ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে ১১ দলীয় জোট

» ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

» জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা

» ঘুম থেকে উঠেই চা-কফি পান উপকারী না ক্ষতিকর?

» হার্টের রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত

» কানাডার অন্যতম বড় বিমান সংস্থা ওয়েস্টজেটের ধর্মঘট

» চোরাচালান চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার ৮৯ লাখ টাকার স্বর্ণ

» আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

» ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, থাকছে তিন দেশের ১২ স্টেডিয়াম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সুন্দর নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ গড়তে চাই: সিইসি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক, কমিশন তা মোকাবিলা করতে প্রস্তুত। রাজনৈতিক দল সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকে যায়। কিন্তু কমিশনের নিয়ত পরিষ্কার। সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিতে যত পদক্ষেপ নেওয়া দরকার সব নেবে ইসি। সুন্দর নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ গড়তে চাই। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।

সোমবার (১৭ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয় তার জন্য আছে নির্বাচনী আচরণবিধি। রাজনৈতিক দলগুলোকে ডাকার মূল কারণ হলো আচরণবিধি পরিপালন যেন নিশ্চিত হয়। রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের আচরণবিধি পালনের নির্দেশ দিলে অনেক কাজ সহজ হয়ে যায়। সবার মতামত গ্রহণ করেই এই আচরণবিধি প্রণয়ন করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের ছেলেমেয়েরা এই দেশেই থাকবে। তাদের সুন্দর দেশ উপহার দিতে চাইলে সুন্দর নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটা সুন্দর দেশ গড়তে চাই।

সংলাপে অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা এবং বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল-এর প্রতিনিধিরা অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com