ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে চলছে ককটেল বিস্ফোরণ। সেই ধারাবাহিকতায় এবার ককটেল ফাটানো হলো ইস্কাটনে। এতে এক পথচারী আহত হয়েছেন।

আজ সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আবদুল বাসির (৫০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। হেঁটে বাংলামোটরে অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন বাসির। তার পায়ে ও হাতে জখম হয়েছে

আহত আবদুল বাসির জানান, প্রতিদিনের মতো তিনি সকালে হেঁটে অফিসে যাচ্ছিলেন। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। তার ধারণা ফ্লাইওভারের ওপর থেকে ককটিল নিক্ষেপ করা হয়েছে।

এর আগে শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল ও পল্লবীসহ অন্তত পাঁচটি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া গত মধ্যরাতে হাজারীবাগে দাঁড়িয়ে থাকা একটি বাস আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। সেটি ঠেকাতেই সন্ত্রাসীমূলক আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব কর্মকাণ্ড করছে জানা গেছে।

এর আগে গত ১৩ নভেম্বর শেখ হাসিনার এই মামলার রায়ের তারিখ ঘোষণা হয়। সেদিন এবং তার আরও তিন দিন আগে থেকে ঢাকাসহ সারাদেশে বেশ কিছু যানবাহনে আগুন দেওয়া হয়। বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় পাঁচজন আসামি গ্রেফতার

» ফেসবুক পোস্টে প্রভা ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়

» স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা

» গ্যাস সরবরাহে স্বস্তি, কাটতে শুরু করেছে সংকট

» বিশেষ অধিবেশন চেয়ে রাষ্ট্রপতিকে বিরোধী নেতার চিঠি

» আ.লীগের অপতৎপরতা বিএনপিকে একাই প্রতিহত করতে হচ্ছে: রাশেদ খান

» নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» ইরান নয়, শেষ পর্যন্ত ট্রাম্পই নতি স্বীকার করবেন: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

» মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জন গ্রেফতার

» আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে চলছে ককটেল বিস্ফোরণ। সেই ধারাবাহিকতায় এবার ককটেল ফাটানো হলো ইস্কাটনে। এতে এক পথচারী আহত হয়েছেন।

আজ সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আবদুল বাসির (৫০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। হেঁটে বাংলামোটরে অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন বাসির। তার পায়ে ও হাতে জখম হয়েছে

আহত আবদুল বাসির জানান, প্রতিদিনের মতো তিনি সকালে হেঁটে অফিসে যাচ্ছিলেন। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। তার ধারণা ফ্লাইওভারের ওপর থেকে ককটিল নিক্ষেপ করা হয়েছে।

এর আগে শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল ও পল্লবীসহ অন্তত পাঁচটি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া গত মধ্যরাতে হাজারীবাগে দাঁড়িয়ে থাকা একটি বাস আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। সেটি ঠেকাতেই সন্ত্রাসীমূলক আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব কর্মকাণ্ড করছে জানা গেছে।

এর আগে গত ১৩ নভেম্বর শেখ হাসিনার এই মামলার রায়ের তারিখ ঘোষণা হয়। সেদিন এবং তার আরও তিন দিন আগে থেকে ঢাকাসহ সারাদেশে বেশ কিছু যানবাহনে আগুন দেওয়া হয়। বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com