বর্তমান বাস্তবতায় ১০-২০ কোটি টাকা ছাড়া নির্বাচন করা যায় না: আসিফ মাহমুদ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা এমন প্রশ্নের মুখোমুখি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে প্রায়ই হতে হয়। এবার তিনি জানালেন, নির্বাচন করবেন কিনা সে নিয়ে তাদের ভাবতে হচ্ছে। আসিফ মাহমুদ দাবি করেছেন, আগামী নির্বাচনেও কালোটাকার দৌরাত্ম্য থাকবে। তাই নির্বাচনে নামার আগে তার মতো অন্যদেরও চিন্তা করতে হচ্ছে।

আসিফ মাহমুদ বলেছেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কারো ১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচন করা যায় না। করতে পারবে, নমিনেশন কিনতে পারবে, তবে জামানত বাজেয়াপ্ত হবে। এই বাস্তবতায় আসলে যাদের কালোটাকা আছে, তাদেরই সুযোগ আছে আরকি নির্বাচনে অংশগ্রহণ করার। অথবা কাউকে যদি কেউ (টাকা) দেয়। কারো টাকা নিয়ে যে নির্বাচন করবেন, নির্বাচিত হয়ে আসার পর তো আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে।  …সে জন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয়, ইলেকশন কী করব, না করব না। করলে কীভাবে করব। মানুষ টাকা ছাড়া ভোট দেবে কি না।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘নভেম্বর থেকে জুলাই : বিপ্লব থেকে বিপ্লবে’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন আসিফ মাহমুদ।

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ বলেন, তিনি কোনো দলের হয়ে নির্বাচন করলে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদের সঞ্চালনায় এই গোলটেবিলে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, কর্নেল (অব.) হাসিনুর রহমানসহ আরও অনেকে অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

» ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

» একরামুল হত্যায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

» ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

» এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে, থাকছে চমকপ্রদ সব আয়োজন

» যুবককে গলা কেটে হত্যা

» ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

» ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন যেভাবে

» যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের

» নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বর্তমান বাস্তবতায় ১০-২০ কোটি টাকা ছাড়া নির্বাচন করা যায় না: আসিফ মাহমুদ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা এমন প্রশ্নের মুখোমুখি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে প্রায়ই হতে হয়। এবার তিনি জানালেন, নির্বাচন করবেন কিনা সে নিয়ে তাদের ভাবতে হচ্ছে। আসিফ মাহমুদ দাবি করেছেন, আগামী নির্বাচনেও কালোটাকার দৌরাত্ম্য থাকবে। তাই নির্বাচনে নামার আগে তার মতো অন্যদেরও চিন্তা করতে হচ্ছে।

আসিফ মাহমুদ বলেছেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কারো ১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচন করা যায় না। করতে পারবে, নমিনেশন কিনতে পারবে, তবে জামানত বাজেয়াপ্ত হবে। এই বাস্তবতায় আসলে যাদের কালোটাকা আছে, তাদেরই সুযোগ আছে আরকি নির্বাচনে অংশগ্রহণ করার। অথবা কাউকে যদি কেউ (টাকা) দেয়। কারো টাকা নিয়ে যে নির্বাচন করবেন, নির্বাচিত হয়ে আসার পর তো আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে।  …সে জন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয়, ইলেকশন কী করব, না করব না। করলে কীভাবে করব। মানুষ টাকা ছাড়া ভোট দেবে কি না।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘নভেম্বর থেকে জুলাই : বিপ্লব থেকে বিপ্লবে’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন আসিফ মাহমুদ।

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ বলেন, তিনি কোনো দলের হয়ে নির্বাচন করলে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদের সঞ্চালনায় এই গোলটেবিলে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, কর্নেল (অব.) হাসিনুর রহমানসহ আরও অনেকে অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com