বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে তুরস্কের সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একইসঙ্গে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ‘বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপ’-এর সভাপতি মেহমেত আকিফ ইয়িলমাজ।

প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে অব্যাহত সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান।

এর আগে, ১ ও ২ নভেম্বর প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। সেখানে তুরস্কের চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করেন প্রতিনিধি দলের সদস্যরা।

তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ বাড়ানোর আহ্বান জানান তৌহিদ হোসেন। একইসঙ্গে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগ দিতে তিনি তুরস্ককে অনুরোধ করেন।

উপদেষ্টা জানান, সম্প্রতি সরকার বাংলাদেশে ইউনূস এমরে ইনস্টিটিউটের একটি শাখা স্থাপনের অনুমোদন দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এটি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে।

মেহমেত আকিফ ইয়িলমাজ রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেন।

তিনি আশ্বাস দেন যে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে তুরস্কের পার্লামেন্ট বাংলাদেশের পাশে থাকবে এবং সহযোগিতা অব্যাহত রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

» সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

» মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

» হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মামুনুল হক

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে তুরস্কের সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একইসঙ্গে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ‘বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপ’-এর সভাপতি মেহমেত আকিফ ইয়িলমাজ।

প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে অব্যাহত সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান।

এর আগে, ১ ও ২ নভেম্বর প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। সেখানে তুরস্কের চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করেন প্রতিনিধি দলের সদস্যরা।

তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ বাড়ানোর আহ্বান জানান তৌহিদ হোসেন। একইসঙ্গে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগ দিতে তিনি তুরস্ককে অনুরোধ করেন।

উপদেষ্টা জানান, সম্প্রতি সরকার বাংলাদেশে ইউনূস এমরে ইনস্টিটিউটের একটি শাখা স্থাপনের অনুমোদন দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এটি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে।

মেহমেত আকিফ ইয়িলমাজ রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেন।

তিনি আশ্বাস দেন যে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে তুরস্কের পার্লামেন্ট বাংলাদেশের পাশে থাকবে এবং সহযোগিতা অব্যাহত রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com