বিএনপি জামায়াত দুই দলের প্রতি আমার সমান ভালোবাসা : ইলিয়াস হোসাইন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছেন, ‘অনেকে বলে থাকেন আমি শুধু জামায়াত ইসলামের লোকজনের সাথে ছবি তুলি৷ কথাটা সত্যি না৷ ১৫ বছরের কঠিন সময়ে কেউ বলতে পারবেন না, আমি কখনো জামায়াতকে ওপরে তুলেছি বা বিএনপিকে নীচে নামিয়েছি৷ বিএনপিকে নিয়ে তখন সমালোচনা করলে, বিএনপি আমাকে কিছুই করতে পারত না। কিন্তু আমার মুখ থেকে তাদের বিরুদ্ধে একটি শব্দ বের হয়নি৷ দুইটা দলের প্রতি সমান সমান ভালোবাসা ছিল৷’

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিএনপি কিংবা জামায়াতের ওপরে যেখানে নির্যাতন হয়েছে, সেখানেই মনে হয়েছে নিজের পরিবারের কেউ আক্রান্ত হয়েছে৷ কঠিন সময়ে কেউ বলতে পারবে না কোনোদিন তারেক রহমান কিংবা জিয়া পরিবারের কাউকে নিয়ে কোনো কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছি। সেটার প্রতিদান অন্য কারো কাছে না পেলেও তারেক রহমানের কাছে পেয়েছি৷’

ইলিয়াস হোসাইন বলেন, ‘আজকে যারা বসন্তের কোকিল হয়ে নিজেদেরকে বিএনপির বাপ-দাদার জায়গায় ভাবছে, বিএনপির কিছু ভাই-বোনেরা বিভ্রান্ত হয়ে আমাদের অবদানকে ভুলে গিয়ে তাদেরকে বাবা-দাদা ডাকাও শুরু করেছেন৷ তবে আমার অবস্থান আগের মতোই আছে৷ কোনো দলের প্রতি বেশি বা কম না, আমি চাই জামায়াত এবং বিএনপি সীমার মধ্যে থেকে রাজনৈতিক বিরোধিতা করবে৷ যদিও আমার সেই শক্তি নেই, থাকলে বলতাম বিএনপি পাঁচ বছর, জামায়াত ৫ বছর করে ক্ষমতায় থাকুক৷ কিন্তু পরিস্থিতি দিনকে দিন কঠিন হচ্ছে, দুই দলের মধ্যে বিরোধ এমন পর্যায়ে পৌঁছেছে যা মাঝেমধ্যে সংঘর্ষে রূপ নিচ্ছে৷ যে কারণেই মাঝেমধ্যে বিএনপিকে নিয়ে সমালোচনার জবাবে বিএনপির অনেকে আমাকে জামায়াত ট্যাগ দেওয়ার চেষ্টা করেন৷’

‘যদি সত্যি বলতে বলেন, আবারও বলবো আওয়ামী লীগের ব্যাপারে জামায়াতের চেয়ে বিএনপি অনেক বেশি উদাসীন। আর অন্যান্য বিষয়গুলো মানুষের কাছে শুনে নিয়েন৷ আমাকে ট্যাগ দিয়ে খুব একটা মজা পাওয়া যাবে না।

কারণ আমি স্বঘোষিত রাজাকার, এর চেয়ে বড় ট্যাগ আর কি দিবেন? আপনি আমাকে যাই বলেন আমি আমার জায়গায় অটুট আছি৷’ তিনি বলেন, ‘আমার সমস্যা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না, আমার সমস্যা ভারতীয় আগ্রাসন৷ সেখানে ভুল করলে জামায়াত-বিএনপি কাউকেই ছাড়ব না৷ কয়েকদিন আগে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের এসেছিলেন। তার সঙ্গেও আমার সাক্ষাত হয়েছে, সেই সাক্ষাতে আমি তাদের বিরুদ্ধে আমার যে অভিযোগ আছে, সে অভিযোগের কথা জানিয়েছি৷ আজকেও সম্মানিত আমিরের সঙ্গে সাক্ষাতে আমার মতামত জানিয়েছি৷ সন্তোষ শর্মাকে তাদের অনুষ্ঠানে আনার কারণে জামায়াতের আমিরকে যেভাবে কটাক্ষ করেছিলাম, তার জন্য ক্ষমা চেয়েছি। পাশাপাশি একই ভুল যেন তারা না করে সেটাও জানিয়েছি৷’

সবশেষে তিনি বলেন, ‘বিএনপির সবাইকে আমি শত্রু মনে করি না। তাদের মধ্যেও যারা ভারতপ্রীতি দেখায়, তাদের সমালোচনা করি; তারা শোধরালে পরে ক্ষমা চেয়ে নেব৷ যদি জিজ্ঞেস করেন, বিএনপি নেতাদের সঙ্গে দেখা করি না কেন? তারা দেখা করতে চায় নাই, তাই করিনি।

জামায়াতের নেতারা দেখা করতে চেয়েছেন, তাই করেছি৷ ব্যক্তিগত ভালোবাসা কিংবা ক্ষোভ কোনোটাই বিএনপি কিংবা জামায়াত কারো প্রতিই নেই৷ যা মনে চায় করেন, জনগণ তাদের মতামত জানিয়ে দিবে। কিন্তু ভারতপ্রীতি আর ৭১ নিয়ে চুলকানি দেখালে আমার হাত থেকে রেহাই নেই৷ কথা পরিষ্কার৷’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তারেক রহমানের পজিটিভ রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

» রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান কর্মীরা

» অমিতাভ বচ্চনের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা

» যুদ্ধ নয়, দর-কষাকষির ময়দানে ফেরার চেষ্টায় ইরান-যুক্তরাষ্ট্র

» বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী

» আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যমের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ : ইসি সচিব

» ৫০তম বিসিএসের ভাইভা প্রার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

» জামালপুরে নসিমনের চাপায় সাইকেল আরোহী নিহত

» প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে পিকেএসএফ-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপি জামায়াত দুই দলের প্রতি আমার সমান ভালোবাসা : ইলিয়াস হোসাইন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছেন, ‘অনেকে বলে থাকেন আমি শুধু জামায়াত ইসলামের লোকজনের সাথে ছবি তুলি৷ কথাটা সত্যি না৷ ১৫ বছরের কঠিন সময়ে কেউ বলতে পারবেন না, আমি কখনো জামায়াতকে ওপরে তুলেছি বা বিএনপিকে নীচে নামিয়েছি৷ বিএনপিকে নিয়ে তখন সমালোচনা করলে, বিএনপি আমাকে কিছুই করতে পারত না। কিন্তু আমার মুখ থেকে তাদের বিরুদ্ধে একটি শব্দ বের হয়নি৷ দুইটা দলের প্রতি সমান সমান ভালোবাসা ছিল৷’

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিএনপি কিংবা জামায়াতের ওপরে যেখানে নির্যাতন হয়েছে, সেখানেই মনে হয়েছে নিজের পরিবারের কেউ আক্রান্ত হয়েছে৷ কঠিন সময়ে কেউ বলতে পারবে না কোনোদিন তারেক রহমান কিংবা জিয়া পরিবারের কাউকে নিয়ে কোনো কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছি। সেটার প্রতিদান অন্য কারো কাছে না পেলেও তারেক রহমানের কাছে পেয়েছি৷’

ইলিয়াস হোসাইন বলেন, ‘আজকে যারা বসন্তের কোকিল হয়ে নিজেদেরকে বিএনপির বাপ-দাদার জায়গায় ভাবছে, বিএনপির কিছু ভাই-বোনেরা বিভ্রান্ত হয়ে আমাদের অবদানকে ভুলে গিয়ে তাদেরকে বাবা-দাদা ডাকাও শুরু করেছেন৷ তবে আমার অবস্থান আগের মতোই আছে৷ কোনো দলের প্রতি বেশি বা কম না, আমি চাই জামায়াত এবং বিএনপি সীমার মধ্যে থেকে রাজনৈতিক বিরোধিতা করবে৷ যদিও আমার সেই শক্তি নেই, থাকলে বলতাম বিএনপি পাঁচ বছর, জামায়াত ৫ বছর করে ক্ষমতায় থাকুক৷ কিন্তু পরিস্থিতি দিনকে দিন কঠিন হচ্ছে, দুই দলের মধ্যে বিরোধ এমন পর্যায়ে পৌঁছেছে যা মাঝেমধ্যে সংঘর্ষে রূপ নিচ্ছে৷ যে কারণেই মাঝেমধ্যে বিএনপিকে নিয়ে সমালোচনার জবাবে বিএনপির অনেকে আমাকে জামায়াত ট্যাগ দেওয়ার চেষ্টা করেন৷’

‘যদি সত্যি বলতে বলেন, আবারও বলবো আওয়ামী লীগের ব্যাপারে জামায়াতের চেয়ে বিএনপি অনেক বেশি উদাসীন। আর অন্যান্য বিষয়গুলো মানুষের কাছে শুনে নিয়েন৷ আমাকে ট্যাগ দিয়ে খুব একটা মজা পাওয়া যাবে না।

কারণ আমি স্বঘোষিত রাজাকার, এর চেয়ে বড় ট্যাগ আর কি দিবেন? আপনি আমাকে যাই বলেন আমি আমার জায়গায় অটুট আছি৷’ তিনি বলেন, ‘আমার সমস্যা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না, আমার সমস্যা ভারতীয় আগ্রাসন৷ সেখানে ভুল করলে জামায়াত-বিএনপি কাউকেই ছাড়ব না৷ কয়েকদিন আগে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের এসেছিলেন। তার সঙ্গেও আমার সাক্ষাত হয়েছে, সেই সাক্ষাতে আমি তাদের বিরুদ্ধে আমার যে অভিযোগ আছে, সে অভিযোগের কথা জানিয়েছি৷ আজকেও সম্মানিত আমিরের সঙ্গে সাক্ষাতে আমার মতামত জানিয়েছি৷ সন্তোষ শর্মাকে তাদের অনুষ্ঠানে আনার কারণে জামায়াতের আমিরকে যেভাবে কটাক্ষ করেছিলাম, তার জন্য ক্ষমা চেয়েছি। পাশাপাশি একই ভুল যেন তারা না করে সেটাও জানিয়েছি৷’

সবশেষে তিনি বলেন, ‘বিএনপির সবাইকে আমি শত্রু মনে করি না। তাদের মধ্যেও যারা ভারতপ্রীতি দেখায়, তাদের সমালোচনা করি; তারা শোধরালে পরে ক্ষমা চেয়ে নেব৷ যদি জিজ্ঞেস করেন, বিএনপি নেতাদের সঙ্গে দেখা করি না কেন? তারা দেখা করতে চায় নাই, তাই করিনি।

জামায়াতের নেতারা দেখা করতে চেয়েছেন, তাই করেছি৷ ব্যক্তিগত ভালোবাসা কিংবা ক্ষোভ কোনোটাই বিএনপি কিংবা জামায়াত কারো প্রতিই নেই৷ যা মনে চায় করেন, জনগণ তাদের মতামত জানিয়ে দিবে। কিন্তু ভারতপ্রীতি আর ৭১ নিয়ে চুলকানি দেখালে আমার হাত থেকে রেহাই নেই৷ কথা পরিষ্কার৷’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com