বাজারে কিছুটা স্বস্তি, কমেছে সবজির দাম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বিগত কয়েক মাস ধরে উচ্চ দামে থাকা সবজির দামে এই সপ্তাহে কিছুটা নরমভাব দেখা গেছে। রাজধানীর মানিকদী, ইসিবি চত্তর, মিরপুর ও কালশীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম কিছুটা হলেও কমেছে। বিক্রেতারা বলছেন, নতুন সবজি বাজারে আসতে শুরু করেছে; শীত শুরু হলে সরবরাহ আরও বাড়বে এবং দাম আরও কমে আসবে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢেঁড়শ ৮০ টাকায়, বরবটি ৮০ টাকায়, চিচিঙ্গা ৪০ থেকে ৮০ টাকায় (বাজারভেদে), ঝিঙে ৬০ টাকায়, ধন্দুল ৫০ টাকায় এবং বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া পটল ৬০ টাকা, শিম ১২০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা (হালি) ৩০ টাকা, লাউ (প্রতি পিস) ৫০ টাকা, ফুলকপি (ছোট) ৫০ টাকা, বাঁধাকপি (ছোট) ৫০ টাকা, মূলা ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা এবং কচু ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচের দাম এখনও তুলনামূলক বেশি—প্রতি কেজি ১৬০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে, গাজর ১০০ টাকায়, আর আলু ২০ টাকায়। আর শসা বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

বাজার করতে আসা ক্রেতারা জানিয়েছেন, “গত চার মাস ধরে সবজির দাম খুবই বেশি ছিল, এখন কিছুটা স্বস্তি পাচ্ছি। আগে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যেত না, এখন বেশিরভাগই ৫০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।”

দাম কিছুটা কমায় অনেকে একসঙ্গে বেশি পরিমাণে সবজি কিনছেন অনেকেই। বিক্রেতারাও বলছেন, আগের মতো বিক্রি এখন আর মন্থর নয়, ধীরে ধীরে বাজারে প্রাণ ফিরছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» ৪৩ হাজার ভোটকেন্দ্রে থাকবে গোয়েন্দা নজরদারি : প্রেস সচিব

» নারীর নিরাপত্তার দায়িত্ব সব দলকে নিতে হবে : জাইমা রহমান

» ১২ তারিখ মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

» মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা : ইসি সচিব

» শিবপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে, বইবে উন্নয়নের জোয়ার :  মনজুর এলাহী

» বগুড়ার কৃতিসন্তান তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন…সাবেক এমপি লালু

» দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণায় জামায়াতের ওলামা পরিষদের গুরুদাসপুর শাখা

» জামায়াত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা নিশ্চিত ও বেকারদের হাতে কাজ তুলে দেবো- নির্বাচনী জনসভায়-ড. সামিউল হক ফারুকী

» নির্বাচনকালীন নির্বিঘ্ন যোগাযোগে বিশেষ ভয়েস ও ডাটা প্যাক চালু করল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাজারে কিছুটা স্বস্তি, কমেছে সবজির দাম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বিগত কয়েক মাস ধরে উচ্চ দামে থাকা সবজির দামে এই সপ্তাহে কিছুটা নরমভাব দেখা গেছে। রাজধানীর মানিকদী, ইসিবি চত্তর, মিরপুর ও কালশীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম কিছুটা হলেও কমেছে। বিক্রেতারা বলছেন, নতুন সবজি বাজারে আসতে শুরু করেছে; শীত শুরু হলে সরবরাহ আরও বাড়বে এবং দাম আরও কমে আসবে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢেঁড়শ ৮০ টাকায়, বরবটি ৮০ টাকায়, চিচিঙ্গা ৪০ থেকে ৮০ টাকায় (বাজারভেদে), ঝিঙে ৬০ টাকায়, ধন্দুল ৫০ টাকায় এবং বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া পটল ৬০ টাকা, শিম ১২০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা (হালি) ৩০ টাকা, লাউ (প্রতি পিস) ৫০ টাকা, ফুলকপি (ছোট) ৫০ টাকা, বাঁধাকপি (ছোট) ৫০ টাকা, মূলা ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা এবং কচু ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচের দাম এখনও তুলনামূলক বেশি—প্রতি কেজি ১৬০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে, গাজর ১০০ টাকায়, আর আলু ২০ টাকায়। আর শসা বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

বাজার করতে আসা ক্রেতারা জানিয়েছেন, “গত চার মাস ধরে সবজির দাম খুবই বেশি ছিল, এখন কিছুটা স্বস্তি পাচ্ছি। আগে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যেত না, এখন বেশিরভাগই ৫০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।”

দাম কিছুটা কমায় অনেকে একসঙ্গে বেশি পরিমাণে সবজি কিনছেন অনেকেই। বিক্রেতারাও বলছেন, আগের মতো বিক্রি এখন আর মন্থর নয়, ধীরে ধীরে বাজারে প্রাণ ফিরছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com