ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতারা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে ডা. মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আরও ছিলেন– দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ড্যাব নেতারা।
এ সময় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কতক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। তারা ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলনের ত্যাগ ও অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এছাড়াও তার স্মরণে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করেছেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতারা।








