চ্যাটজিপিটির উন্নত মডেল ব্যবহারে সীমা কমতে পারে

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : চ্যাটজিপিটিতে ‘চ্যাট’ ও ‘ওয়ার্ক’ সুবিধার ব্যবহারসীমা এক করার উদ্যোগ নিয়েছে ওপেনএআই। নতুন এই ব্যবস্থায় দুটি সুবিধার জন্য আলাদা সীমার বদলে একটি অভিন্ন ব্যবহারসীমা থাকবে। এর ফলে চ্যাটজিপিটির বেশি ব্যবহারকারীদের কেউ কেউ আগের তুলনায় দ্রুত ব্যবহারের সীমায় পৌঁছে যেতে পারেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে অল্পসংখ্যক প্রো গ্রাহকের জন্য নতুন ব্যবস্থাটি চালু করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির পণ্য বিভাগের প্রধান থিবো সোশিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান। আগামী ডিসেম্বর থেকে আরও বড় পরিসরে এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

নতুন ব্যবস্থায় চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক—দুই ধরনের কাজের জন্যই একই ব্যবহারসীমা গণনা করা হবে। ফলে উন্নত যুক্তি প্রয়োগে সক্ষম (রিজনিং) মডেল ব্যবহার করে কথোপকথন করা কিংবা জটিল কাজ সম্পন্ন করার ক্ষেত্রে গ্রাহকদের একই বরাদ্দ থেকে ব্যবহার করতে হবে।

তবে ইনস্ট্যান্ট মডেলের ব্যবহার এই সীমার বাইরে থাকবে। এই মডেলে কথোপকথন চালানোর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যবহারসীমা থাকছে না। এমনকি অন্য মডেল ব্যবহারের নির্ধারিত সীমা শেষ হয়ে গেলেও ইনস্ট্যান্ট মডেল ব্যবহার করা যাবে।

ওপেনএআইয়ের এক মুখপাত্র টেকক্রাঞ্চকে জানিয়েছেন, অধিকাংশ ব্যবহারকারীর ক্ষেত্রে ব্যবহারের সীমা আগের চেয়ে ঘন ঘন শেষ হওয়ার কথা নয়। তবে যারা সবচেয়ে বেশি ব্যবহার করেন, এমন অল্পসংখ্যক গ্রাহক আগেভাগেই সীমায় পৌঁছে যেতে পারেন।

এদিকে নতুন এই সিদ্ধান্ত নিয়ে চ্যাটজিপিটির কিছু গ্রাহক সামাজিক যোগাযোগমাধ্যম ও ওপেনএআইয়ের কমিউনিটি ফোরামে উদ্বেগ জানিয়েছেন। তাদের আশঙ্কা, চ্যাট ও ওয়ার্কের ব্যবহারসীমা এক হয়ে গেলে একই সাবস্ক্রিপশন ফি দিয়েও উন্নত রিজনিং মডেল ব্যবহারের সুযোগ কমে যেতে পারে। এ বিষয়ে ওপেনএআই জানিয়েছে, গ্রাহকরা যাতে তাদের সাবস্ক্রিপশন পরিকল্পনা থেকে আরও বেশি সুবিধা পান, সে জন্য সেবার দক্ষতা বাড়ানোর কাজ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এআই খাতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও একই ধরনের উদ্যোগ নিয়েছে। গত সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি তাদের কথোপকথনভিত্তিক চ্যাট সেবা ক্লড এবং কাজের জন্য তৈরি ক্লড কোওয়ার্ককে একটি ইন্টারফেসের আওতায় এনেছে।

বর্তমানে এআই কোম্পানিগুলো উন্নত মডেল তৈরি ও পরিচালনার জন্য বাড়তি অবকাঠামোগত ব্যয়ের মুখে পড়ছে এবং একই সঙ্গে এসব মডেলের চাহিদাও বাড়ছে। চ্যাট ও কাজের সুবিধা এক জায়গায় আনার ফলে ব্যবহারকারীদের জন্য সেবা সহজ হতে পারে। তবে ব্যবহারের সীমা এক করার সিদ্ধান্ত গ্রাহকদের অভিজ্ঞতায় কী প্রভাব ফেলবে, তা নতুন ব্যবস্থাটি বিস্তৃতভাবে চালুর পরই বোঝা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ৬১৭, ক্যালিফোর্নিয়ায় ৪৫ জনের মৃত্যু

» ন্যায়বিচার প্রতিষ্ঠায় জিয়াউল আহসানের বিচারের প্রয়োজন রয়েছে : অ্যাটর্নি জেনারেল

» আগুন সন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র : আইনমন্ত্রী আসাদুজ্জামান

» লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি

» কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রবাসীদের ভোট নিয়ে ইসির নির্দেশনা

» চ্যাটজিপিটির উন্নত মডেল ব্যবহারে সীমা কমতে পারে

» মোল্লাকান্দিতে ফের দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি-ককটেল বিস্ফোরণ; নিহত ১

» তাড়া খাওয়া ফ্যাসিস্ট দেশ নিয়ে ষড়যন্ত্র করছে : ভারপ্রাপ্ত মহাসচিব

» কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

» ফের ইরানের শীর্ষ নেতাদের হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র?

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চ্যাটজিপিটির উন্নত মডেল ব্যবহারে সীমা কমতে পারে

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : চ্যাটজিপিটিতে ‘চ্যাট’ ও ‘ওয়ার্ক’ সুবিধার ব্যবহারসীমা এক করার উদ্যোগ নিয়েছে ওপেনএআই। নতুন এই ব্যবস্থায় দুটি সুবিধার জন্য আলাদা সীমার বদলে একটি অভিন্ন ব্যবহারসীমা থাকবে। এর ফলে চ্যাটজিপিটির বেশি ব্যবহারকারীদের কেউ কেউ আগের তুলনায় দ্রুত ব্যবহারের সীমায় পৌঁছে যেতে পারেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে অল্পসংখ্যক প্রো গ্রাহকের জন্য নতুন ব্যবস্থাটি চালু করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির পণ্য বিভাগের প্রধান থিবো সোশিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান। আগামী ডিসেম্বর থেকে আরও বড় পরিসরে এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

নতুন ব্যবস্থায় চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক—দুই ধরনের কাজের জন্যই একই ব্যবহারসীমা গণনা করা হবে। ফলে উন্নত যুক্তি প্রয়োগে সক্ষম (রিজনিং) মডেল ব্যবহার করে কথোপকথন করা কিংবা জটিল কাজ সম্পন্ন করার ক্ষেত্রে গ্রাহকদের একই বরাদ্দ থেকে ব্যবহার করতে হবে।

তবে ইনস্ট্যান্ট মডেলের ব্যবহার এই সীমার বাইরে থাকবে। এই মডেলে কথোপকথন চালানোর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যবহারসীমা থাকছে না। এমনকি অন্য মডেল ব্যবহারের নির্ধারিত সীমা শেষ হয়ে গেলেও ইনস্ট্যান্ট মডেল ব্যবহার করা যাবে।

ওপেনএআইয়ের এক মুখপাত্র টেকক্রাঞ্চকে জানিয়েছেন, অধিকাংশ ব্যবহারকারীর ক্ষেত্রে ব্যবহারের সীমা আগের চেয়ে ঘন ঘন শেষ হওয়ার কথা নয়। তবে যারা সবচেয়ে বেশি ব্যবহার করেন, এমন অল্পসংখ্যক গ্রাহক আগেভাগেই সীমায় পৌঁছে যেতে পারেন।

এদিকে নতুন এই সিদ্ধান্ত নিয়ে চ্যাটজিপিটির কিছু গ্রাহক সামাজিক যোগাযোগমাধ্যম ও ওপেনএআইয়ের কমিউনিটি ফোরামে উদ্বেগ জানিয়েছেন। তাদের আশঙ্কা, চ্যাট ও ওয়ার্কের ব্যবহারসীমা এক হয়ে গেলে একই সাবস্ক্রিপশন ফি দিয়েও উন্নত রিজনিং মডেল ব্যবহারের সুযোগ কমে যেতে পারে। এ বিষয়ে ওপেনএআই জানিয়েছে, গ্রাহকরা যাতে তাদের সাবস্ক্রিপশন পরিকল্পনা থেকে আরও বেশি সুবিধা পান, সে জন্য সেবার দক্ষতা বাড়ানোর কাজ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এআই খাতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও একই ধরনের উদ্যোগ নিয়েছে। গত সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি তাদের কথোপকথনভিত্তিক চ্যাট সেবা ক্লড এবং কাজের জন্য তৈরি ক্লড কোওয়ার্ককে একটি ইন্টারফেসের আওতায় এনেছে।

বর্তমানে এআই কোম্পানিগুলো উন্নত মডেল তৈরি ও পরিচালনার জন্য বাড়তি অবকাঠামোগত ব্যয়ের মুখে পড়ছে এবং একই সঙ্গে এসব মডেলের চাহিদাও বাড়ছে। চ্যাট ও কাজের সুবিধা এক জায়গায় আনার ফলে ব্যবহারকারীদের জন্য সেবা সহজ হতে পারে। তবে ব্যবহারের সীমা এক করার সিদ্ধান্ত গ্রাহকদের অভিজ্ঞতায় কী প্রভাব ফেলবে, তা নতুন ব্যবস্থাটি বিস্তৃতভাবে চালুর পরই বোঝা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com