রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিনিধিদল।

বুধবার সকালে বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি এ সময় নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দের বিষয়ে একটি আবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি আবেদনটি গ্রহণ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

নটরডেম কলেজের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, কলেজটির পরিবেশ, শিক্ষা ব্যবস্থাপনা, ছাত্র-শিক্ষক সম্পর্ক, পাঠদান পদ্ধতি ও প্রশাসন প্রশংসনীয়। এ কারণেই কয়েক যুগ ধরে কলেজটি দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছে, যা দেশের অন্যান্য কলেজের জন্য দৃষ্টান্তস্বরূপ।

প্রতিনিধিদলটি ক্লাবের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় ক্লাবের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কার্যক্রম এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি ক্লাবের কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» গরুর নলি কিনে বাড়ি গিয়ে দেখেন ভেতরে এক্সট্রা চর্বি, আদালতে নারী

» ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

» ‘দূরদর্শী চিন্তা থেকেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন ; তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

» নতুন ঘোষণায় কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক প্রস্তাব করলো যুক্তরাষ্ট্র?

» রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

» ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিব

» কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

» পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন করলেন স্পিকার

» গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

» বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ : পরওয়ার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিনিধিদল।

বুধবার সকালে বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি এ সময় নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দের বিষয়ে একটি আবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি আবেদনটি গ্রহণ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

নটরডেম কলেজের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, কলেজটির পরিবেশ, শিক্ষা ব্যবস্থাপনা, ছাত্র-শিক্ষক সম্পর্ক, পাঠদান পদ্ধতি ও প্রশাসন প্রশংসনীয়। এ কারণেই কয়েক যুগ ধরে কলেজটি দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছে, যা দেশের অন্যান্য কলেজের জন্য দৃষ্টান্তস্বরূপ।

প্রতিনিধিদলটি ক্লাবের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় ক্লাবের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কার্যক্রম এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি ক্লাবের কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com