নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের

স্মার্টফোন কেনার সময় ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর ও দাম দেখে সিদ্ধান্ত নেন বেশির ভাগ ক্রেতা। তবে ফোন কেনার পর কোনো সমস্যা দেখা দিলে মেরামতের সুবিধা, আসল যন্ত্রাংশ ও ওয়ারেন্টি সেবা পাওয়াও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে দীর্ঘদিন একটি ফোন ব্যবহার করতে চাইলে নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার প্রয়োজন হয়।

গ্রাহকদের সহজেই নিরবচ্ছিন্ন সেবা দেয়ার কথা মাথায় রেখে বাংলাদেশে বিক্রয়োত্তর সেবার পরিধি বাড়িয়েছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। ২০১৬ সালে দেশের বাজারে যাত্রা শুরুর আগেই ১১টি সার্ভিস সেন্টার স্থাপন করেছিল প্রতিষ্ঠানটি। বর্তমানে তাদের অফিশিয়াল বিক্রয়োত্তর সেবাদাতা প্রতিষ্ঠান কার্লকেয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকসেবা দেওয়া হচ্ছে।

ইনফিনিক্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কার্লকেয়ারের ৭৪টি সার্ভিস পয়েন্ট রয়েছে। এর মধ্যে ১৪টি ফ্ল্যাগশিপ ও ২০টি প্রিমিয়াম সার্ভিস সেন্টার। ফলে রাজধানী ও বড় শহরের বাইরেও বিভিন্ন এলাকার গ্রাহকেরা স্বল্প সময়ের মধ্যেই ফোন মেরামত ও প্রয়োজনীয় সেবা নিতে পারছেন।

কার্লকেয়ারের সার্ভিস সেন্টারগুলোতে ফোনের যেকোনো সমস্যা পরীক্ষা, হার্ডওয়্যার মেরামত, সফটওয়্যার আপডেট ও ওয়ারেন্টি সেবা পাওয়া যায়। মেরামতের ক্ষেত্রে আসল যন্ত্রাংশ ব্যবহার করা হয়, যা ফোনের কার্যক্ষমতা ও মান বজায় রাখতে সহায়তা করে।

গ্রাহকদের সুবিধার জন্য অনলাইনেও বেশ কিছু সেবা কার্যক্রম চালু রয়েছে। কার্লকেয়ারের ওয়েবসাইট ও অ্যাপ থেকে কাছের সার্ভিস সেন্টারের ঠিকানা জানা, ফোনের ওয়ারেন্টির মেয়াদ যাচাই এবং সার্ভিসিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। এমনকি সার্ভিসিংয়ের জন্য জমা দেওয়া ফোনের কাজ কত দূর এগিয়েছে, তা-ও দেখা যায়। প্রয়োজনে হটলাইন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন গ্রাহকেরা।

ফোনের নিয়মিত যত্ন নেওয়ার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে ইনফিনিক্স। এ জন্য ২০২৫ সালে কার্লকেয়ার চালু করে সাপ্তাহিক ‘সার্ভিস ডে’ কার্যক্রম। নির্দিষ্ট দিনে বিনা মূল্যে ফোন পরিষ্কার ও সফটওয়্যার আপডেট পাওয়া যায়। পাশাপাশি ওয়ারেন্টির মেয়াদ শেষ হওয়া ফোন মেরামতের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি হওয়া ইনফিনিক্স স্মার্টফোনের সঙ্গে এক বছরের ওয়ারেন্টি দেওয়া হয়। এ ছাড়া ফোনের বক্সে থাকা নির্দিষ্ট কিছু অ্যাক্সেসরিজে ছয় মাসের ওয়ারেন্টি সুবিধা রয়েছে।

পড়াশোনা, অফিসের কাজ, যোগাযোগ থেকে শুরু করে আর্থিক লেনদেন, প্রায় সব ক্ষেত্রেই এখন স্মার্টফোনের ব্যবহার বেড়েছে। ফলে ফোন নষ্ট হলে দ্রুত সার্ভিসিং করানো অনেকের জন্য জরুরি হয়ে পড়ে। নিয়মিত যত্ন ও সঠিকভাবে সার্ভিসিংয়ের মাধ্যমে একটি ফোন দীর্ঘদিন ব্যবহার করা গেলে নতুন ফোন কেনার খরচও কমানো সম্ভব।

দেশের স্মার্টফোন বাজারে নতুন নতুন প্রযুক্তি ও ফিচার নিয়ে প্রতিযোগিতা চলছে। তবে শুধু নতুন ফোন বাজারে আনাই নয়, কেনার পর গ্রাহকেরা কতটা সহজে সেবা পাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। দেশজুড়ে সার্ভিস পয়েন্ট, অনলাইন সহায়তা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের সুবিধার মাধ্যমে এই বিষয়টিতেই গুরুত্ব দিচ্ছে ইনফিনিক্স।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

» পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন করলেন স্পিকার

» গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

» বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ : পরওয়ার

» পলাতক আওয়ামী পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের

» বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো

» চরাঞ্চলে ক্রমেই বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ,বাম্পার ফলনের সম্ভাবনা

» বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী

» পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের

স্মার্টফোন কেনার সময় ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর ও দাম দেখে সিদ্ধান্ত নেন বেশির ভাগ ক্রেতা। তবে ফোন কেনার পর কোনো সমস্যা দেখা দিলে মেরামতের সুবিধা, আসল যন্ত্রাংশ ও ওয়ারেন্টি সেবা পাওয়াও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে দীর্ঘদিন একটি ফোন ব্যবহার করতে চাইলে নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার প্রয়োজন হয়।

গ্রাহকদের সহজেই নিরবচ্ছিন্ন সেবা দেয়ার কথা মাথায় রেখে বাংলাদেশে বিক্রয়োত্তর সেবার পরিধি বাড়িয়েছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। ২০১৬ সালে দেশের বাজারে যাত্রা শুরুর আগেই ১১টি সার্ভিস সেন্টার স্থাপন করেছিল প্রতিষ্ঠানটি। বর্তমানে তাদের অফিশিয়াল বিক্রয়োত্তর সেবাদাতা প্রতিষ্ঠান কার্লকেয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকসেবা দেওয়া হচ্ছে।

ইনফিনিক্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কার্লকেয়ারের ৭৪টি সার্ভিস পয়েন্ট রয়েছে। এর মধ্যে ১৪টি ফ্ল্যাগশিপ ও ২০টি প্রিমিয়াম সার্ভিস সেন্টার। ফলে রাজধানী ও বড় শহরের বাইরেও বিভিন্ন এলাকার গ্রাহকেরা স্বল্প সময়ের মধ্যেই ফোন মেরামত ও প্রয়োজনীয় সেবা নিতে পারছেন।

কার্লকেয়ারের সার্ভিস সেন্টারগুলোতে ফোনের যেকোনো সমস্যা পরীক্ষা, হার্ডওয়্যার মেরামত, সফটওয়্যার আপডেট ও ওয়ারেন্টি সেবা পাওয়া যায়। মেরামতের ক্ষেত্রে আসল যন্ত্রাংশ ব্যবহার করা হয়, যা ফোনের কার্যক্ষমতা ও মান বজায় রাখতে সহায়তা করে।

গ্রাহকদের সুবিধার জন্য অনলাইনেও বেশ কিছু সেবা কার্যক্রম চালু রয়েছে। কার্লকেয়ারের ওয়েবসাইট ও অ্যাপ থেকে কাছের সার্ভিস সেন্টারের ঠিকানা জানা, ফোনের ওয়ারেন্টির মেয়াদ যাচাই এবং সার্ভিসিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। এমনকি সার্ভিসিংয়ের জন্য জমা দেওয়া ফোনের কাজ কত দূর এগিয়েছে, তা-ও দেখা যায়। প্রয়োজনে হটলাইন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন গ্রাহকেরা।

ফোনের নিয়মিত যত্ন নেওয়ার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে ইনফিনিক্স। এ জন্য ২০২৫ সালে কার্লকেয়ার চালু করে সাপ্তাহিক ‘সার্ভিস ডে’ কার্যক্রম। নির্দিষ্ট দিনে বিনা মূল্যে ফোন পরিষ্কার ও সফটওয়্যার আপডেট পাওয়া যায়। পাশাপাশি ওয়ারেন্টির মেয়াদ শেষ হওয়া ফোন মেরামতের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি হওয়া ইনফিনিক্স স্মার্টফোনের সঙ্গে এক বছরের ওয়ারেন্টি দেওয়া হয়। এ ছাড়া ফোনের বক্সে থাকা নির্দিষ্ট কিছু অ্যাক্সেসরিজে ছয় মাসের ওয়ারেন্টি সুবিধা রয়েছে।

পড়াশোনা, অফিসের কাজ, যোগাযোগ থেকে শুরু করে আর্থিক লেনদেন, প্রায় সব ক্ষেত্রেই এখন স্মার্টফোনের ব্যবহার বেড়েছে। ফলে ফোন নষ্ট হলে দ্রুত সার্ভিসিং করানো অনেকের জন্য জরুরি হয়ে পড়ে। নিয়মিত যত্ন ও সঠিকভাবে সার্ভিসিংয়ের মাধ্যমে একটি ফোন দীর্ঘদিন ব্যবহার করা গেলে নতুন ফোন কেনার খরচও কমানো সম্ভব।

দেশের স্মার্টফোন বাজারে নতুন নতুন প্রযুক্তি ও ফিচার নিয়ে প্রতিযোগিতা চলছে। তবে শুধু নতুন ফোন বাজারে আনাই নয়, কেনার পর গ্রাহকেরা কতটা সহজে সেবা পাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। দেশজুড়ে সার্ভিস পয়েন্ট, অনলাইন সহায়তা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের সুবিধার মাধ্যমে এই বিষয়টিতেই গুরুত্ব দিচ্ছে ইনফিনিক্স।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com