সফর সংক্ষিপ্ত নিয়ে জামায়াত আমির বললেন, ‘একান্ত প্রয়োজনে মালয়েশিয়া সফর স্থগিত’

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়ায় চার দিনের সফর শেষ করে দেশের পথে রওনা দিয়েছেন। পাশাপাশি একান্ত প্রয়োজনে তিনি মালয়েশিয়ায় নির্ধারিত এক দিনের সফর স্থগিত করার কথা জানিয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য ও অনুভূতি তুলে ধরেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় চার দিনের সফর সম্পন্ন করে তিনি দেশের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে প্রবাসী ভাই-বোনদের আন্তরিকতায় মুগ্ধ ও অভিভূত হওয়ার কথা উল্লেখ করে তিনি তাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে উত্তম প্রতিদান ও সম্মান কামনা করেন।

প্রবাসীদের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান লিখেছেন, তারা বাংলাদেশকে গভীর আন্তরিকতায় ধারণ করেন, দেশকে নিয়ে স্বপ্ন দেখেন এবং বাংলাদেশের জন্য অবদান রাখতে চান। তার মতে, প্রবাসীদের পাশাপাশি সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের প্রাপ্য সম্মান প্রদান করা বাংলাদেশেরও দায়িত্ব।

সফর সংক্ষিপ্ত ও স্থগিত করার বিষয়ে তিনি উল্লেখ করেন, একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় এক দিনের সফরটি স্থগিত করেছেন। তবে ইনশাআল্লাহ, নিকট ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবাসী ভাই-বোনদের সঙ্গে সাক্ষাৎ করার আশা প্রকাশ করেন তিনি। পোস্টের শেষে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান জামায়াত আমির।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» কুয়েতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

» গরুর নলি কিনে বাড়ি গিয়ে দেখেন ভেতরে এক্সট্রা চর্বি, আদালতে নারী

» ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা

» ‘দূরদর্শী চিন্তা থেকেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন ; তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

» নতুন ঘোষণায় কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক প্রস্তাব করলো যুক্তরাষ্ট্র?

» রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

» ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিব

» কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

» পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন করলেন স্পিকার

» গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সফর সংক্ষিপ্ত নিয়ে জামায়াত আমির বললেন, ‘একান্ত প্রয়োজনে মালয়েশিয়া সফর স্থগিত’

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়ায় চার দিনের সফর শেষ করে দেশের পথে রওনা দিয়েছেন। পাশাপাশি একান্ত প্রয়োজনে তিনি মালয়েশিয়ায় নির্ধারিত এক দিনের সফর স্থগিত করার কথা জানিয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য ও অনুভূতি তুলে ধরেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় চার দিনের সফর সম্পন্ন করে তিনি দেশের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে প্রবাসী ভাই-বোনদের আন্তরিকতায় মুগ্ধ ও অভিভূত হওয়ার কথা উল্লেখ করে তিনি তাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে উত্তম প্রতিদান ও সম্মান কামনা করেন।

প্রবাসীদের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান লিখেছেন, তারা বাংলাদেশকে গভীর আন্তরিকতায় ধারণ করেন, দেশকে নিয়ে স্বপ্ন দেখেন এবং বাংলাদেশের জন্য অবদান রাখতে চান। তার মতে, প্রবাসীদের পাশাপাশি সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের প্রাপ্য সম্মান প্রদান করা বাংলাদেশেরও দায়িত্ব।

সফর সংক্ষিপ্ত ও স্থগিত করার বিষয়ে তিনি উল্লেখ করেন, একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় এক দিনের সফরটি স্থগিত করেছেন। তবে ইনশাআল্লাহ, নিকট ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবাসী ভাই-বোনদের সঙ্গে সাক্ষাৎ করার আশা প্রকাশ করেন তিনি। পোস্টের শেষে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান জামায়াত আমির।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com