হাটহাজারীর মিষ্টি লাল মরিচ এখন রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

ছবি সংগৃহীত

 

বাসস :প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পাড়ে বছরের পর বছর উত্তর চট্টগ্রামের স্থানীয় কৃষকরা চাষাবাদ করে আসছেন হাটহাজারীরঐতিহ্যবাহী মিষ্টি লাল মরিচ। তুলনামূলক কম ঝাল ও মিষ্টির কারণে এ মরিচের খ্যাতি রয়েছে দেশজুড়ে। মিষ্টি মরিচের খ্যাতি এখন তা দেশ ছাড়িয়ে পড়েছে বিদেশেও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ।

হাটহাজারীর মরিচ দিয়ে রান্না করা তরকারি অত্যন্ত সুস্বাদু। মিষ্টি মরিচ বলতে মূলত স্বাদগত মিষ্টি নয়,মরিচটির অসাধারণ ঘ্রাণের কারণেই মিষ্টি মরিচ নামে খ্যাতি পেয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাটহাজারীর মিষ্টি মরিচ ব্রিটিশ আমল থেকে গৃহিণী ও রন্ধনশিল্পীদের কাছে বেশ জনপ্রিয়। এই মরিচ তরকারি রান্নায় স্বাদ, গন্ধ ও রংয়ের কারণে সুনাম ছড়িয়ে পড়ে। বলা যায় হাটহাজারী মিষ্টি মরিচের রং, ঘ্রাণ ও স্বাদের ভিন্নতার কারণে এটি সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, মিষ্টি মরিচ বলতে মূলত স্বাদগত মিষ্টি নয়, মরিচটির অসাধারণ ঘ্রাণের কারণেই মিষ্টি মরিচ নামে খ্যাতি পেয়েছে। এটি আসলে মিষ্টি ঘ্রাণের কম ঝালযুক্ত মরিচ। এধরনের সু-ঘ্রাণ আর আর্কষণীয় রংয়ের কারণেই মরিচটির স্থানীয়ভাবে, জাতীয় পর্যায়ে তথা দেশের বাইরেও কদর বেড়েছে।

হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন,নাঙ্গলমোড়া,ছিপাতলী, মেখল, গড়দুয়ারা এলাকার স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে হালদা নদীর পাড়ে ও চরে কয়েকশ’ একর জমিতে চাষীরা মরিচ চাষ করে থাকেন। প্রাকৃতিক পরিস্থিতি ভালো থাকলে মরিচ চাষীরা প্রতি মৌসুমে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকার মরিচ বিক্রি করে থাকেন। এক ফসলা মরিচ চাষের শুরুতে প্রথমে তাদের ২০/৩০ হাজার টাকার মতো ব্যয় হলেও কৃষকরা লাভ করে থাকেন তার দ্বিগুণ। হাটহাজারীর এ মরিচের আরেকটি গুণ হলো কাঁচা মরিচ দিয়ে চাটনি/সালাদ স্বাদে গন্ধে অতুলনীয়। এ মরিচের রঙ শুকনো অবস্থায় আকর্ষণীয় লাল ও কাঁচা অবস্থায় হলুদাভ সবুজ হয়। আরো একটি কারণে হাটহাজারীর মিষ্টি মরিচ বিখ্যাত। তা হলো-প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর অববাহিকায় চাষ হয় এই মরিচ। একারণে এটি ‘হালদা মরিচ’ নামেও পরিচিত।

মাটির বৈশিষ্ট্য: 

হালদার তীরবর্তী জৈব পদার্থ সমৃদ্ধ নিষ্কাশিত দোআঁশ মাটিতে মিস্টি মরিচ ভাল জন্মে।

হালদা মরিচের বিশেষত্ব:

১. টকটকে কালচে লাল রঙের ও মিষ্টি সুঘ্রাণযুক্ত। ২. কম ঝাল বিশিষ্ট। ৩. মরিচের আকার ২.৫-৪ ইঞ্চি। ৪. আকারে মোটাসোটা ও চামড়া পাতলা। ৫. গাছের উচ্চতা: ৩.৫-৪ ফুট। ৬. প্রতি গাছে ৫০-৮০টি মরিচ ধরে।

৭. আয়ুষ্কাল: ১২০-১৩০ দিন। ৮. ফলন: হেক্টর প্রতি ১.৫-২ মে.টন। ৯. আবাদের মৌসুম: রবি।

অন্যান্য মরিচের সাথে দামের পার্থক্য:

হালদা মরিচের দাম বাজারে চাহিদা অনুযায়ী কেজি প্রতি ৩৫০-৬শ’ টাকা পর্যন্ত হয়ে থাকে। মৌসুম ভেদে এবং দেশি ও অন্যান্য মরিচের তুলনায় হালদা মরিচের দাম কেজি প্রতি ৫০-১শ’ টাকা বেশি থাকে বলে উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে।

স্থানীয় কৃষকরা জানান, হাটহাজারীর বেলে-দোআঁশ মাটি এবং এখানকার জলবায়ুতে এ মরিচের চাষাবাদ হয় বলেই ফলন বেশ ভালো ও গুণাগুণ সম্পন্ন হয়। শুধু হাটহাজারী নয়, হালদা নদীর অববাহিকায় এ জাতের মরিচ পার্শ্ববর্তী রাউজান ও ফটিকছড়ি উপজেলাতেও চাষাবাদ হয়। রাউজান ও ফটিকছড়ি উপজেলাতে একই বীজের মরিচ চাষ হলেও হাটহাজারীর মরিচেরই কদর বেশি। হাটহাজারীর মরিচ কেনার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসে ক্রেতারা।

কোথায় পাবেন হালাদা পাড়ের মিষ্টি মরিচ:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরের কাচারি সড়কের মাঝামাঝি এলাকায় প্রতি রোববার ও বৃহস্পতিবার মরিচহাটার গলিতে হাটহাজারীর মরিচ বিক্রি হয়ে থাকে। অন্যান্য মরিচের তুলনায় হাটহাজারীর মরিচের দাম প্রায় দ্বিগুণ। তবুও গ্রাহকের কাছে এর চাহিদা বেশি। আবার শীত মৌসুমে বিশেষ করে চট্টগ্রামের মানুষ এ মিষ্টি মরিচের চারা কেনার অপেক্ষায় থাকেন। মৌসুমের সময় পার্শ্ববর্তী উপজেলা-ফটিকছড়ি, রাউজানসহ বিভিন্ন অঞ্চলের চাষিরা মিষ্টি মরিচের বীজ/চারা কিনতে এ বাজারে ভিড় জমান।

মরিচের আবাদ দ্বিগুণ করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের সুপারিশ:

হাটহাজারী,রাউজান,ফটিকছড়ি উপজেলায় হালদার তীরবর্তী এলাকায় যুগ যুগ ধরে হালদা মরিচের আবাদ হয়ে আসছে। কৃষক কর্তৃক আবাদ্, বীজ উৎপাদন, সংরক্ষণের কারণে দীর্ঘমেয়াদে উক্ত জাতের মাত ৃগুণাগন, বালাইয়ের প্রতি সহনশীলতা, প্রভৃতি ক্রমশ কমে আসছে। ফলে এর আবাদে কৃষকের আগ্রহ কমে আসছে।

একারণে হাইব্রিড মরিচ আবাদে কৃষক ঝুঁকে পড়ছে। দেশীয় জাত হিসেবে হালদা মরিচের আবাদ ঝুঁকিতে রয়েছে। নিম্নোক্ত কার্যক্রমের সমন্বিত পদক্ষেপ দেশীয় জাত হিসেবে হালদা মরিচের আবাদ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

হালদা মরিচের জার্মপ্লাজম সংগ্রহ, বৈশিষ্ট্য নিরূপণ ও উচ্চফলনশীল জাত হিসেবে উন্নয়নে বিশেষ গবেষণা কার্যক্রম গ্রহণ ও বরাদ্ধ দেয়ার ব্যবস্থা গ্রহণ।

বিশুদ্ধ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বালাই ব্যবস্থাপনা প্রযুক্তির সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ দেয়া।

মাটির জৈব পদার্থ বৃদ্ধি ও মাটির স্বাস্থ্য পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ ও মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার ব্যবহারের পাশাপাশি জৈব সার ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট ব্যবহারে কৃষকদের বিশেষ প্রণোদনা দেয়া।

হালদা মরিচকে স্থানীয় কৃষি ঐতিহ্য হিসেবে সংরক্ষণ ও উন্নয়নের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ। হালদা মরিচকে ব্র্যান্ডিং করে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধনের ব্যবস্থা ও বাজার সৃষ্টিতে কার্যক্রম গ্রহণ।

কৃষক সমবায় বা ‘হালদা মরিচ উৎপাদক গ্রুপ’ গঠন করে উৎপাদন, বীজ সংরক্ষণ ও বাজারজাতকরণে সরকারি সহায়তা প্রদান।

হালদা মরিচ প্রক্রিয়াজাত করে বাজারজাতকরণে উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা প্রদান।

পৌর সদরের মোহাম্মদপুর এলাকা থেকে মরিচ বিক্রি করতে আসা আলমগীর জানান, হাটহাজারীর মরিচ প্রতি কেজি ৫শ’ থেকে সাড়ে ৫শ’ টাকা বিক্রি হয়। উপজেলার অন্যান্য বড় বড় বাজারগুলোর চেয়ে হাটহাজারী বাজারে এই মরিচ সূলভ মূল্যে পাওয়া যায়। এ মরিচ কিনতে শুধুমাত্র হাটহাজারীসহ বিভিন্ন স্থান থেকে ক্রেতারা হাটহাজারী বাজারের ‘মরিচ হাটার গলি’তে ভিড় জমায়। তবে দেশের বিভিন্ন কোম্পানি হাটহাজারীর মরিচ বলে যে মরিচ বাজারজাত করেছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, এসব কোম্পানি আমাদের কাছ থেকে কখনও মরিচ কেনে না। আর এসব কোম্পানির মরিচ হাটহাজারীর মরিচ হিসেবে কীভাবে বিক্রি হয় তা প্রশ্ন সাপেক্ষ?

হাটহাজারীর মিষ্টি মরিচ কিনতে আসা মেখল ইউনিয়নের ইছাপুর এলাকার বাসিন্দা ও মধ্যপ্রাচ্য প্রবাসীর স্ত্রী মিনুওয়ারা বেগম জানান, ‘হাটহাজারীর মিষ্টি মরিচ দিয়ে রান্না করা তরকারি অত্যন্ত সুস্বাদু। বিভিন্ন জেলার মরিচের চেয়ে হাটহাজারীর মরিচের মূল্যে অন্তত ২শ’ টাকা বেশি। এ মরিচ আমারা শুধু নিজেরা তরকারি রান্নার ক্ষেত্রে ব্যবহার করার পাশাপাশি আমাদের প্রিয়জন যারা দেশের বাইরে থাকেন তাদের কাছেও ক্রসিং মিলের মাধ্যমে গুঁড়ো করে পাঠিয়ে থাকি।’

হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশে হাটহাজারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হালদা মরিচের আবাদ বৃদ্ধি নিয়ে কাজ শুরু করেছে। ইতোমধ্যে ২২বিঘা জমিতে কাজ শুরু হয়েছে। নিবিড় পরিচর্যা ও মনিটরিং করা হচ্ছে, যাতে অদূর ভবিষ্যতে হালদা মরিচকে হাটহাজারী উপজেলার জিআই পণ্য হিসেবে ঘোষণা করা যায়। পাশাপাশি হালদা মরিচের চাষাবাদ সম্পর্কে অন্যান্য কৃষকদের যেন উৎসাহিত করা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা

» রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ: পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক

» উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক: স্থানীয় সরকার মন্ত্রী

» গোপালগঞ্জে ‘গণহত্যার’ পরিকল্পনার গুজব ভিত্তিহীন: বিজিবি

» নিউরো সায়েন্সেস হাসপাতালে অধ্যাপক পদে ১০ চিকিৎসককে পদায়ন

» আধুনিকায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ পুলিশ

» হাটহাজারীর মিষ্টি লাল মরিচ এখন রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

» শাপলা চত্বর গণহত্যা: ইনুসহ ১০ আসামি ট্রাইব্যুনালে

» বিমানবন্দরে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ডিবিতে হস্তান্তর

» টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ টনে উন্নীত করার পরিকল্পনা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাটহাজারীর মিষ্টি লাল মরিচ এখন রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

ছবি সংগৃহীত

 

বাসস :প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পাড়ে বছরের পর বছর উত্তর চট্টগ্রামের স্থানীয় কৃষকরা চাষাবাদ করে আসছেন হাটহাজারীরঐতিহ্যবাহী মিষ্টি লাল মরিচ। তুলনামূলক কম ঝাল ও মিষ্টির কারণে এ মরিচের খ্যাতি রয়েছে দেশজুড়ে। মিষ্টি মরিচের খ্যাতি এখন তা দেশ ছাড়িয়ে পড়েছে বিদেশেও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ।

হাটহাজারীর মরিচ দিয়ে রান্না করা তরকারি অত্যন্ত সুস্বাদু। মিষ্টি মরিচ বলতে মূলত স্বাদগত মিষ্টি নয়,মরিচটির অসাধারণ ঘ্রাণের কারণেই মিষ্টি মরিচ নামে খ্যাতি পেয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাটহাজারীর মিষ্টি মরিচ ব্রিটিশ আমল থেকে গৃহিণী ও রন্ধনশিল্পীদের কাছে বেশ জনপ্রিয়। এই মরিচ তরকারি রান্নায় স্বাদ, গন্ধ ও রংয়ের কারণে সুনাম ছড়িয়ে পড়ে। বলা যায় হাটহাজারী মিষ্টি মরিচের রং, ঘ্রাণ ও স্বাদের ভিন্নতার কারণে এটি সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, মিষ্টি মরিচ বলতে মূলত স্বাদগত মিষ্টি নয়, মরিচটির অসাধারণ ঘ্রাণের কারণেই মিষ্টি মরিচ নামে খ্যাতি পেয়েছে। এটি আসলে মিষ্টি ঘ্রাণের কম ঝালযুক্ত মরিচ। এধরনের সু-ঘ্রাণ আর আর্কষণীয় রংয়ের কারণেই মরিচটির স্থানীয়ভাবে, জাতীয় পর্যায়ে তথা দেশের বাইরেও কদর বেড়েছে।

হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন,নাঙ্গলমোড়া,ছিপাতলী, মেখল, গড়দুয়ারা এলাকার স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে হালদা নদীর পাড়ে ও চরে কয়েকশ’ একর জমিতে চাষীরা মরিচ চাষ করে থাকেন। প্রাকৃতিক পরিস্থিতি ভালো থাকলে মরিচ চাষীরা প্রতি মৌসুমে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকার মরিচ বিক্রি করে থাকেন। এক ফসলা মরিচ চাষের শুরুতে প্রথমে তাদের ২০/৩০ হাজার টাকার মতো ব্যয় হলেও কৃষকরা লাভ করে থাকেন তার দ্বিগুণ। হাটহাজারীর এ মরিচের আরেকটি গুণ হলো কাঁচা মরিচ দিয়ে চাটনি/সালাদ স্বাদে গন্ধে অতুলনীয়। এ মরিচের রঙ শুকনো অবস্থায় আকর্ষণীয় লাল ও কাঁচা অবস্থায় হলুদাভ সবুজ হয়। আরো একটি কারণে হাটহাজারীর মিষ্টি মরিচ বিখ্যাত। তা হলো-প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর অববাহিকায় চাষ হয় এই মরিচ। একারণে এটি ‘হালদা মরিচ’ নামেও পরিচিত।

মাটির বৈশিষ্ট্য: 

হালদার তীরবর্তী জৈব পদার্থ সমৃদ্ধ নিষ্কাশিত দোআঁশ মাটিতে মিস্টি মরিচ ভাল জন্মে।

হালদা মরিচের বিশেষত্ব:

১. টকটকে কালচে লাল রঙের ও মিষ্টি সুঘ্রাণযুক্ত। ২. কম ঝাল বিশিষ্ট। ৩. মরিচের আকার ২.৫-৪ ইঞ্চি। ৪. আকারে মোটাসোটা ও চামড়া পাতলা। ৫. গাছের উচ্চতা: ৩.৫-৪ ফুট। ৬. প্রতি গাছে ৫০-৮০টি মরিচ ধরে।

৭. আয়ুষ্কাল: ১২০-১৩০ দিন। ৮. ফলন: হেক্টর প্রতি ১.৫-২ মে.টন। ৯. আবাদের মৌসুম: রবি।

অন্যান্য মরিচের সাথে দামের পার্থক্য:

হালদা মরিচের দাম বাজারে চাহিদা অনুযায়ী কেজি প্রতি ৩৫০-৬শ’ টাকা পর্যন্ত হয়ে থাকে। মৌসুম ভেদে এবং দেশি ও অন্যান্য মরিচের তুলনায় হালদা মরিচের দাম কেজি প্রতি ৫০-১শ’ টাকা বেশি থাকে বলে উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে।

স্থানীয় কৃষকরা জানান, হাটহাজারীর বেলে-দোআঁশ মাটি এবং এখানকার জলবায়ুতে এ মরিচের চাষাবাদ হয় বলেই ফলন বেশ ভালো ও গুণাগুণ সম্পন্ন হয়। শুধু হাটহাজারী নয়, হালদা নদীর অববাহিকায় এ জাতের মরিচ পার্শ্ববর্তী রাউজান ও ফটিকছড়ি উপজেলাতেও চাষাবাদ হয়। রাউজান ও ফটিকছড়ি উপজেলাতে একই বীজের মরিচ চাষ হলেও হাটহাজারীর মরিচেরই কদর বেশি। হাটহাজারীর মরিচ কেনার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসে ক্রেতারা।

কোথায় পাবেন হালাদা পাড়ের মিষ্টি মরিচ:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরের কাচারি সড়কের মাঝামাঝি এলাকায় প্রতি রোববার ও বৃহস্পতিবার মরিচহাটার গলিতে হাটহাজারীর মরিচ বিক্রি হয়ে থাকে। অন্যান্য মরিচের তুলনায় হাটহাজারীর মরিচের দাম প্রায় দ্বিগুণ। তবুও গ্রাহকের কাছে এর চাহিদা বেশি। আবার শীত মৌসুমে বিশেষ করে চট্টগ্রামের মানুষ এ মিষ্টি মরিচের চারা কেনার অপেক্ষায় থাকেন। মৌসুমের সময় পার্শ্ববর্তী উপজেলা-ফটিকছড়ি, রাউজানসহ বিভিন্ন অঞ্চলের চাষিরা মিষ্টি মরিচের বীজ/চারা কিনতে এ বাজারে ভিড় জমান।

মরিচের আবাদ দ্বিগুণ করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের সুপারিশ:

হাটহাজারী,রাউজান,ফটিকছড়ি উপজেলায় হালদার তীরবর্তী এলাকায় যুগ যুগ ধরে হালদা মরিচের আবাদ হয়ে আসছে। কৃষক কর্তৃক আবাদ্, বীজ উৎপাদন, সংরক্ষণের কারণে দীর্ঘমেয়াদে উক্ত জাতের মাত ৃগুণাগন, বালাইয়ের প্রতি সহনশীলতা, প্রভৃতি ক্রমশ কমে আসছে। ফলে এর আবাদে কৃষকের আগ্রহ কমে আসছে।

একারণে হাইব্রিড মরিচ আবাদে কৃষক ঝুঁকে পড়ছে। দেশীয় জাত হিসেবে হালদা মরিচের আবাদ ঝুঁকিতে রয়েছে। নিম্নোক্ত কার্যক্রমের সমন্বিত পদক্ষেপ দেশীয় জাত হিসেবে হালদা মরিচের আবাদ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

হালদা মরিচের জার্মপ্লাজম সংগ্রহ, বৈশিষ্ট্য নিরূপণ ও উচ্চফলনশীল জাত হিসেবে উন্নয়নে বিশেষ গবেষণা কার্যক্রম গ্রহণ ও বরাদ্ধ দেয়ার ব্যবস্থা গ্রহণ।

বিশুদ্ধ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বালাই ব্যবস্থাপনা প্রযুক্তির সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ দেয়া।

মাটির জৈব পদার্থ বৃদ্ধি ও মাটির স্বাস্থ্য পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ ও মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার ব্যবহারের পাশাপাশি জৈব সার ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট ব্যবহারে কৃষকদের বিশেষ প্রণোদনা দেয়া।

হালদা মরিচকে স্থানীয় কৃষি ঐতিহ্য হিসেবে সংরক্ষণ ও উন্নয়নের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ। হালদা মরিচকে ব্র্যান্ডিং করে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধনের ব্যবস্থা ও বাজার সৃষ্টিতে কার্যক্রম গ্রহণ।

কৃষক সমবায় বা ‘হালদা মরিচ উৎপাদক গ্রুপ’ গঠন করে উৎপাদন, বীজ সংরক্ষণ ও বাজারজাতকরণে সরকারি সহায়তা প্রদান।

হালদা মরিচ প্রক্রিয়াজাত করে বাজারজাতকরণে উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা প্রদান।

পৌর সদরের মোহাম্মদপুর এলাকা থেকে মরিচ বিক্রি করতে আসা আলমগীর জানান, হাটহাজারীর মরিচ প্রতি কেজি ৫শ’ থেকে সাড়ে ৫শ’ টাকা বিক্রি হয়। উপজেলার অন্যান্য বড় বড় বাজারগুলোর চেয়ে হাটহাজারী বাজারে এই মরিচ সূলভ মূল্যে পাওয়া যায়। এ মরিচ কিনতে শুধুমাত্র হাটহাজারীসহ বিভিন্ন স্থান থেকে ক্রেতারা হাটহাজারী বাজারের ‘মরিচ হাটার গলি’তে ভিড় জমায়। তবে দেশের বিভিন্ন কোম্পানি হাটহাজারীর মরিচ বলে যে মরিচ বাজারজাত করেছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, এসব কোম্পানি আমাদের কাছ থেকে কখনও মরিচ কেনে না। আর এসব কোম্পানির মরিচ হাটহাজারীর মরিচ হিসেবে কীভাবে বিক্রি হয় তা প্রশ্ন সাপেক্ষ?

হাটহাজারীর মিষ্টি মরিচ কিনতে আসা মেখল ইউনিয়নের ইছাপুর এলাকার বাসিন্দা ও মধ্যপ্রাচ্য প্রবাসীর স্ত্রী মিনুওয়ারা বেগম জানান, ‘হাটহাজারীর মিষ্টি মরিচ দিয়ে রান্না করা তরকারি অত্যন্ত সুস্বাদু। বিভিন্ন জেলার মরিচের চেয়ে হাটহাজারীর মরিচের মূল্যে অন্তত ২শ’ টাকা বেশি। এ মরিচ আমারা শুধু নিজেরা তরকারি রান্নার ক্ষেত্রে ব্যবহার করার পাশাপাশি আমাদের প্রিয়জন যারা দেশের বাইরে থাকেন তাদের কাছেও ক্রসিং মিলের মাধ্যমে গুঁড়ো করে পাঠিয়ে থাকি।’

হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশে হাটহাজারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হালদা মরিচের আবাদ বৃদ্ধি নিয়ে কাজ শুরু করেছে। ইতোমধ্যে ২২বিঘা জমিতে কাজ শুরু হয়েছে। নিবিড় পরিচর্যা ও মনিটরিং করা হচ্ছে, যাতে অদূর ভবিষ্যতে হালদা মরিচকে হাটহাজারী উপজেলার জিআই পণ্য হিসেবে ঘোষণা করা যায়। পাশাপাশি হালদা মরিচের চাষাবাদ সম্পর্কে অন্যান্য কৃষকদের যেন উৎসাহিত করা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com