কোনো কেমোথেরাপি দিয়ে আ.লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না: রাশেদ খাঁন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দল ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি লেখেন, কোনো কেমোথেরাপি দিয়ে আ.লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।

শনিবার (২১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা লেখেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার না ফেরার জট খুলে দিয়েছেন শামীম ওসমান। শামীম ওসমান দাবি করেছেন যে, তিনি ক্যানসারে আক্রান্ত, এজন্য নেত্রী তাকে ডিসেম্বরে ফিরতে নিষেধ করেছে। আবার অতীতে এটি চাউর হয়েছিলো যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত।

প্রশ্ন রেখে তিনি লেখেন, শেষমেশ কি তাহলে এটি শোনা যাবে যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত হওয়ায় ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে! হয়তো আর কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ বাকি পলাতক নেতারাও দাবি করবে যে, নেত্রী তাদের দেশে ফিরতে নিষেধ করেছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো যেতে পারে!

শেষে রাশেদ খাঁন লেখেন, এতে অন্তত ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে না এলেও ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, সেই স্টান্টবাজিটা অন্তত জিইয়ে রাখতে পারবে। আর যদি সত্যিই ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরে এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চায়, তবে সত্যিই এই ডিসেম্বরে আ.লীগ নামক দল ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে এবং কোনো কেমোথেরাপি দিয়ে আ.লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ঋণের বোঝায় চীনের বাজেট সংকুচিত, স্তিমিত হচ্ছে অর্থনৈতিক গতি?

» পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

» ২৩ নভেম্বরের মধ্যে মজুরি প্রস্তাব না দিলে আইনি পথে এগোবে বোর্ড: চেয়ারম্যান

» বিএনপির মিছিলে হামলা চালিয়ে ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫

» ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশকে তাবেদার রাষ্ট্র হতে দেব না: প্রধানমন্ত্রী

» আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী

» জামায়াতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে লিয়াজো করেছিল: সাদিক কায়েম

» কোনো কেমোথেরাপি দিয়ে আ.লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না: রাশেদ খাঁন

» ‘গণভোটের রায় না মেনে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে সরকার’: পরওয়ার

» পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কোনো কেমোথেরাপি দিয়ে আ.লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না: রাশেদ খাঁন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দল ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি লেখেন, কোনো কেমোথেরাপি দিয়ে আ.লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।

শনিবার (২১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা লেখেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার না ফেরার জট খুলে দিয়েছেন শামীম ওসমান। শামীম ওসমান দাবি করেছেন যে, তিনি ক্যানসারে আক্রান্ত, এজন্য নেত্রী তাকে ডিসেম্বরে ফিরতে নিষেধ করেছে। আবার অতীতে এটি চাউর হয়েছিলো যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত।

প্রশ্ন রেখে তিনি লেখেন, শেষমেশ কি তাহলে এটি শোনা যাবে যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত হওয়ায় ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে! হয়তো আর কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ বাকি পলাতক নেতারাও দাবি করবে যে, নেত্রী তাদের দেশে ফিরতে নিষেধ করেছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো যেতে পারে!

শেষে রাশেদ খাঁন লেখেন, এতে অন্তত ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে না এলেও ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, সেই স্টান্টবাজিটা অন্তত জিইয়ে রাখতে পারবে। আর যদি সত্যিই ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরে এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চায়, তবে সত্যিই এই ডিসেম্বরে আ.লীগ নামক দল ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে এবং কোনো কেমোথেরাপি দিয়ে আ.লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com