রাজের সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে নিয়ে কী বলেছিলেন মিমি?

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিয়ের গুঞ্জন, সম্ভাব্য জীবনসঙ্গীর পরিচয় আর কলকাতা থেকে কালিম্পংয়ে বিয়ের আয়োজন ঘিরে কৌতূহলের শেষ নেই। তবে নতুন করে আলোচনায় এসেছে পরিচাল​ক রাজ চক্রবর্তীর সঙ্গে তার পুরোনো প্রেমের গল্পও। দীর্ঘ চার বছরের সেই সম্পর্ক ভাঙার পর বিয়ে নিয়ে কী বলেছিলেন মিমি?

রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির প্রেমের খবর একসময় টালিউডের অন্যতম আলোচিত বিষয় ছিল। প্রায় চার বছর সম্পর্কে থাকার পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। শুধু প্রেমের সম্পর্কই নয়, দুজনের মধ্যে বিয়ে নিয়েও আলোচনা হয়েছিল। বিচ্ছেদের পর বিষয়টি নিয়ে দীর্ঘদিন নীরব থাকলেও একসময় মুখ খুলেছিলেন মিমি।

২০১৬ সালের নভেম্বরে আনন্দবাজারে দেওয়া এক সাক্ষাৎকারে রাজের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন অভিনেত্রী। তিনি জানান, তাদের চার বছরের সম্পর্ক ছিল এবং সেই সময়টাকে তিনি যথেষ্ট সম্মান করেন। সাক্ষাৎকারে রাজের সঙ্গে বিয়ের পরিকল্পনা ছিল কি না, এমন প্রশ্নের মুখেও পড়েন তিনি। কিছুক্ষণ নীরব থাকার পর মিমি স্বীকার করেন, হ্যাঁ, তাঁদের মধ্যে বিয়ে নিয়ে কথা হয়েছিল।

রাজের সঙ্গে বিচ্ছেদের পর শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে পরিচালকের সম্পর্কের খবর সামনে আসে। বিষয়টি নিয়ে মিমিকে প্রশ্ন করা হলে কারও প্রতি ক্ষোভ কিংবা তিক্ততা প্রকাশ করেননি তিনি। বরং দুজনের ভালো থাকার কামনা করেছিলেন।

রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মিমির ব্যক্তিজীবন নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। কখনো সহকর্মী, কখনো চলচ্চিত্রজগতের বাইরের কারও সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব একটা মুখ খোলেননি অভিনেত্রী।

২০২০ সালে টেলিগ্রাফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মিমি। সে সময় বিয়েকে জীবনের অপরিহার্য কোনো বিষয় বলে মনে করতেন না তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘আমার জীবনে বিয়ে কী যোগ করবে? আমি বিয়ের পরিকল্পনা করছি না।’ এমনকি নতুন কোনো সম্পর্কে জড়ানোর মতো মানসিক অবকাশও তখন তাঁর ছিল না বলে জানিয়েছিলেন।

এবার মিমির সম্ভাব্য জীবনসঙ্গী হিসেবে আলোচনায় এসেছে সিদ্ধার্থ দত্তের নাম। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। প্রথম দিকে তাঁকে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচয় করানো হলেও পরবর্তী সময়ে কয়েকটি প্রতিবেদনে বাণিজ্যিক জাহাজের সঙ্গে যুক্ত সামুদ্রিক প্রকৌশলী বলে উল্লেখ করা হয়েছে। তবে তাঁর পরিচয় ও মিমির সঙ্গে সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কলকাতার পর কালিম্পংয়ে বিয়ের আয়োজন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় বিয়ের আনুষ্ঠানিকতা ও অন্যান্য আয়োজন হওয়ার কথা। এরপর ৩ থেকে ৫ ডিসেম্বর পাহাড়ি শহর কালিম্পংয়ে চলবে তিন দিনের অনুষ্ঠান। জলপাইগুড়ির পান্ডাপাড়ায় মিমির মামাবাড়িতেও চলছে প্রস্তুতি।

বিয়ের আমন্ত্রণপত্র নিয়েও শুরু হয়েছে আলোচনা। কার্ডে বর-কনের পাশাপাশি জায়গা পেয়েছে মিমির তিন আদরের পোষ্য চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু। পোষ্যদের প্রতি অভিনেত্রীর ভালোবাসার কথা ভক্তদের অজানা নয়। তাই বিয়ের কার্ডে তাদের উপস্থিতি নজর কেড়েছে অনেকের।

এদিকে বিয়ের গুঞ্জন নিয়ে সরাসরি কিছু বলতে নারাজ মিমি। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, এক অনুষ্ঠানে বিয়ের কার্ড নিয়ে প্রশ্ন করা হলে রহস্য বজায় রেখেই উত্তর দেন অভিনেত্রী। মিমি বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে জীবনে কাউকে হতাশ করে না। আমি খুব মজার মানুষ। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।’

অন্যদিকে ফিল্মবিটকে দেওয়া এক বক্তব্যে মিমি বলেন, ‘আমি নিশ্চিতও করছি না, আবার অস্বীকারও করছি না। সঠিক সময় এলে সবাই জানতে পারবেন।’

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে

» পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা

» যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» রাজের সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে নিয়ে কী বলেছিলেন মিমি?

» ‘মাতৃভূমি’-র সেটে রাঁধুনি হয়ে উঠলেন সালমান খান

» ওয়েলিংটনে কিউইদের ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত

» ‘অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার : মীর শাহে আলম

» পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন ট্রাম্পের, জেলেনস্কি বললেন ‘তিনি একজন খুনি’

» যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা

» সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজের সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে নিয়ে কী বলেছিলেন মিমি?

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিয়ের গুঞ্জন, সম্ভাব্য জীবনসঙ্গীর পরিচয় আর কলকাতা থেকে কালিম্পংয়ে বিয়ের আয়োজন ঘিরে কৌতূহলের শেষ নেই। তবে নতুন করে আলোচনায় এসেছে পরিচাল​ক রাজ চক্রবর্তীর সঙ্গে তার পুরোনো প্রেমের গল্পও। দীর্ঘ চার বছরের সেই সম্পর্ক ভাঙার পর বিয়ে নিয়ে কী বলেছিলেন মিমি?

রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির প্রেমের খবর একসময় টালিউডের অন্যতম আলোচিত বিষয় ছিল। প্রায় চার বছর সম্পর্কে থাকার পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। শুধু প্রেমের সম্পর্কই নয়, দুজনের মধ্যে বিয়ে নিয়েও আলোচনা হয়েছিল। বিচ্ছেদের পর বিষয়টি নিয়ে দীর্ঘদিন নীরব থাকলেও একসময় মুখ খুলেছিলেন মিমি।

২০১৬ সালের নভেম্বরে আনন্দবাজারে দেওয়া এক সাক্ষাৎকারে রাজের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন অভিনেত্রী। তিনি জানান, তাদের চার বছরের সম্পর্ক ছিল এবং সেই সময়টাকে তিনি যথেষ্ট সম্মান করেন। সাক্ষাৎকারে রাজের সঙ্গে বিয়ের পরিকল্পনা ছিল কি না, এমন প্রশ্নের মুখেও পড়েন তিনি। কিছুক্ষণ নীরব থাকার পর মিমি স্বীকার করেন, হ্যাঁ, তাঁদের মধ্যে বিয়ে নিয়ে কথা হয়েছিল।

রাজের সঙ্গে বিচ্ছেদের পর শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে পরিচালকের সম্পর্কের খবর সামনে আসে। বিষয়টি নিয়ে মিমিকে প্রশ্ন করা হলে কারও প্রতি ক্ষোভ কিংবা তিক্ততা প্রকাশ করেননি তিনি। বরং দুজনের ভালো থাকার কামনা করেছিলেন।

রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মিমির ব্যক্তিজীবন নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। কখনো সহকর্মী, কখনো চলচ্চিত্রজগতের বাইরের কারও সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব একটা মুখ খোলেননি অভিনেত্রী।

২০২০ সালে টেলিগ্রাফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মিমি। সে সময় বিয়েকে জীবনের অপরিহার্য কোনো বিষয় বলে মনে করতেন না তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘আমার জীবনে বিয়ে কী যোগ করবে? আমি বিয়ের পরিকল্পনা করছি না।’ এমনকি নতুন কোনো সম্পর্কে জড়ানোর মতো মানসিক অবকাশও তখন তাঁর ছিল না বলে জানিয়েছিলেন।

এবার মিমির সম্ভাব্য জীবনসঙ্গী হিসেবে আলোচনায় এসেছে সিদ্ধার্থ দত্তের নাম। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। প্রথম দিকে তাঁকে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচয় করানো হলেও পরবর্তী সময়ে কয়েকটি প্রতিবেদনে বাণিজ্যিক জাহাজের সঙ্গে যুক্ত সামুদ্রিক প্রকৌশলী বলে উল্লেখ করা হয়েছে। তবে তাঁর পরিচয় ও মিমির সঙ্গে সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কলকাতার পর কালিম্পংয়ে বিয়ের আয়োজন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় বিয়ের আনুষ্ঠানিকতা ও অন্যান্য আয়োজন হওয়ার কথা। এরপর ৩ থেকে ৫ ডিসেম্বর পাহাড়ি শহর কালিম্পংয়ে চলবে তিন দিনের অনুষ্ঠান। জলপাইগুড়ির পান্ডাপাড়ায় মিমির মামাবাড়িতেও চলছে প্রস্তুতি।

বিয়ের আমন্ত্রণপত্র নিয়েও শুরু হয়েছে আলোচনা। কার্ডে বর-কনের পাশাপাশি জায়গা পেয়েছে মিমির তিন আদরের পোষ্য চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু। পোষ্যদের প্রতি অভিনেত্রীর ভালোবাসার কথা ভক্তদের অজানা নয়। তাই বিয়ের কার্ডে তাদের উপস্থিতি নজর কেড়েছে অনেকের।

এদিকে বিয়ের গুঞ্জন নিয়ে সরাসরি কিছু বলতে নারাজ মিমি। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, এক অনুষ্ঠানে বিয়ের কার্ড নিয়ে প্রশ্ন করা হলে রহস্য বজায় রেখেই উত্তর দেন অভিনেত্রী। মিমি বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে জীবনে কাউকে হতাশ করে না। আমি খুব মজার মানুষ। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।’

অন্যদিকে ফিল্মবিটকে দেওয়া এক বক্তব্যে মিমি বলেন, ‘আমি নিশ্চিতও করছি না, আবার অস্বীকারও করছি না। সঠিক সময় এলে সবাই জানতে পারবেন।’

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com