নিষিদ্ধ আওয়ামী লীগ একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন: মীর শাহে আলম

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মোকামতলা উপজেলায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও পানি পানের মগ উপহার দেয়ার সময় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘কোনো পরাজিত, পতিত ও নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে ষড়যন্ত্র করতে দেয়া হবে না। ভারতের টেলিফোনে প্ররোচিত হয়ে কেউ যেন নিজের জীবন বিলিয়ে না দেন।’

তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জের দুটি থানায় আগুন দেয়া হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যের বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারকে একবিন্দুও নাড়ানো যাবে না। এলাকার মানুষের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ বল প্রয়োগসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।’

এসময় আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের কথাও জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থী বিনামূল্যে পোশাক ও জুতা পাবে। এছাড়া শিবগঞ্জ ও মোকামতলা এলাকার শিক্ষার্থীদের পর্যায়ক্রমে সাইকেল উপহার দেয়া হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নিষিদ্ধ আ.লীগের চেয়ারম্যান পদপ্রার্থী রুমী ঢাকায় গ্রেফতার

» শাকিবের বিপরীতে কিয়ারা, জল্পনা তুঙ্গে

» রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই: হুমায়ুন কবির

» নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ

» একের পর এক হুমকি, নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি

» নিষিদ্ধ আওয়ামী লীগ একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন: মীর শাহে আলম

» তারেক রহমানের সাহস, সততা, বিনয় ও নেতৃত্বে মুগ্ধ রাষ্ট্রদূত, জানালেন জন্মদিনের শুভেচ্ছা

» টমেটোর দোলমা তৈরির রেসিপি

» অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী আটক

» ব্রয়লার ১৫৫ টাকায় মিললেও গরু-খাসিতে চড়া বাজার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিষিদ্ধ আওয়ামী লীগ একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন: মীর শাহে আলম

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মোকামতলা উপজেলায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও পানি পানের মগ উপহার দেয়ার সময় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘কোনো পরাজিত, পতিত ও নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে ষড়যন্ত্র করতে দেয়া হবে না। ভারতের টেলিফোনে প্ররোচিত হয়ে কেউ যেন নিজের জীবন বিলিয়ে না দেন।’

তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জের দুটি থানায় আগুন দেয়া হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যের বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারকে একবিন্দুও নাড়ানো যাবে না। এলাকার মানুষের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ বল প্রয়োগসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।’

এসময় আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের কথাও জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থী বিনামূল্যে পোশাক ও জুতা পাবে। এছাড়া শিবগঞ্জ ও মোকামতলা এলাকার শিক্ষার্থীদের পর্যায়ক্রমে সাইকেল উপহার দেয়া হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com