১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

গুগল ম্যাপসের তথ্য হালনাগাদে কাজ করা স্বেচ্ছাসেবী কমিউনিটি বাংলাদেশ লোকাল গাইডস তাদের ১২ বছর পূর্তি ও ৩০০তম মিটআপ উদযাপন করেছে। এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) ঢাকার অদূরে কেরানীগঞ্জের আটি এলাকার গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠান হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৫৪ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, তথ্যপ্রযুক্তিবিদ, প্রকৌশলী, উদ্যোক্তা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চিকিৎসক। আয়োজনের পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠান ছিল ম্যাজেস্টিক, বিস্টর লিমিটেড, জয় বক্স, কোডার্সহাব, টাইমস পিআর, মেনস ওয়ার্ল্ড, মক্কা গেটওয়ে, রাঙ্গাবতী, যুবরাজ পাঞ্জাবি, দি অ্যাবিস, আইয়ার ও নাসিফ ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠানে গুগলের আন্তর্জাতিক সম্মেলন কানেক্ট লাইভ ২০২৬-এ অংশ নেওয়া বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। সম্মেলনটি গত ৩০ ও ৩১ জুলাই সিঙ্গাপুরে গুগলের এশিয়া-প্যাসিফিক সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে ছয়জন এবং মালয়েশিয়া ও জাপানপ্রবাসী তিনজন বাংলাদেশি অংশ নেন। সম্মেলনে গুগল ম্যাপসের ভবিষ্যৎ উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ব্যবহারকারীর অভিজ্ঞতা ও মানচিত্রের তথ্যের নির্ভুলতা নিয়ে আলোচনা হয়। সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত আন্তর্জাতিক স্ক্যাভেঞ্জার হান্ট প্রতিযোগিতায় মোহাম্মদ পলাশের নেতৃত্বাধীন একটি দল তৃতীয় স্থান অর্জন করে।

অনুষ্ঠানে বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের আন্তর্জাতিক অর্জনও তুলে ধরা হয়। মাহাবুব হাসান, গাজী সালাউদ্দিন, মাহবুব ইসলাম ও সোনিয়া খোরশেদসহ কমিউনিটির কয়েকজন সদস্য বিভিন্ন সময়ে গুগলের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।

দিনব্যাপী আয়োজনে গুগল ম্যাপসের ব্যবহার ও তথ্য হালনাগাদ নিয়ে ছয়টি প্রশিক্ষণ সেশন হয়। সেশনগুলোর বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অনুসন্ধান, মানসম্মত পর্যালোচনা ও ছবি প্রকাশ, নতুন সড়ক যুক্ত করা, স্ট্রিট ভিউ, আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে যোগাযোগ এবং প্রতিবন্ধীবান্ধব স্থান ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য যুক্ত করা। কমিউনিটির কার্যক্রমে অবদানের জন্য স্বেচ্ছাসেবকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন কমিউনিটির প্রতিষ্ঠাতা মাহাবুব হাসান। কানেক্ট লাইভ অভিজ্ঞতা বিনিময় পর্বটি পরিচালনা করেন সৈয়দ নাঈম রোমান ও সজল কুমার দাস।

মাহাবুব হাসান বলেন, ২০১৪ সালে ছোট পরিসরে শুরু হওয়া উদ্যোগটি এখন প্রায় ১৪ হাজার সদস্যের কমিউনিটিতে পরিণত হয়েছে। তাঁর ভাষায়, ৩০০তম মিটআপের সঙ্গে জড়িয়ে আছে ১২ বছরের স্মৃতি, বন্ধুত্ব আর শেখা ও শেখানোর অভিজ্ঞতা। তিনি জানান, ভবিষ্যতে কমিউনিটি কয়েকটি লক্ষ্য নিয়ে কাজ করবে। সেগুলো হলো দেশের বিভিন্ন অঞ্চলে আরও দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি, গুগল ম্যাপসের তথ্যের মানোন্নয়ন, স্থানীয় পর্যটনকেন্দ্র ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য যুক্ত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়ানো।

২০১৪ সালের ৭ মার্চ ‘বাংলাদেশ ইনসাইডার’ নামে কমিউনিটির যাত্রা শুরু হয়। ২০১৫ সালে এর নাম বদলে রাখা হয় বাংলাদেশ লোকাল গাইডস। কমিউনিটির সদস্যরা গুগল ম্যাপে নতুন স্থান যুক্ত করেন, ভুল তথ্য সংশোধন করেন এবং সড়কের তথ্য হালনাগাদ করেন। তাঁরা ছবি ও ভিডিও প্রকাশ করেন, পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকানা, যোগাযোগের তথ্য ও সময়সূচি যুক্ত করেন। প্রতিবন্ধীবান্ধব প্রবেশব্যবস্থার তথ্যও তাঁরা মানচিত্রে যোগ করেন।

২০১৬ সালে ৫০তম মিটআপ উদযাপনের মধ্য দিয়ে বিশেষ মিটআপ আয়োজনের ধারা শুরু হয়। এরপর ১০০তম, ১৫০তম, ২০০তম ও ২৫০তম মিটআপ পেরিয়ে এবার ৩০০তম মিটআপ উদযাপন করল কমিউনিটিটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান: আমজনতার তারেক রহমান

» ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন’: সংসদে বসেই মাহমুদা মিতু পেলেন হুমকি

» ১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত

» শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিনের প্রশ্ন

» আগুন সন্ত্রাসের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে নুসরাত

» নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার চেষ্টা

» স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ‘আমাকে না দিলে জাহাঙ্গীর ভাইকে দিন’: আসিফ মাহমুদ

» বিএনপি নেতাদের কঠোর হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের

» গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

» সামান্তা শারমিনকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

গুগল ম্যাপসের তথ্য হালনাগাদে কাজ করা স্বেচ্ছাসেবী কমিউনিটি বাংলাদেশ লোকাল গাইডস তাদের ১২ বছর পূর্তি ও ৩০০তম মিটআপ উদযাপন করেছে। এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) ঢাকার অদূরে কেরানীগঞ্জের আটি এলাকার গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠান হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৫৪ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, তথ্যপ্রযুক্তিবিদ, প্রকৌশলী, উদ্যোক্তা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চিকিৎসক। আয়োজনের পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠান ছিল ম্যাজেস্টিক, বিস্টর লিমিটেড, জয় বক্স, কোডার্সহাব, টাইমস পিআর, মেনস ওয়ার্ল্ড, মক্কা গেটওয়ে, রাঙ্গাবতী, যুবরাজ পাঞ্জাবি, দি অ্যাবিস, আইয়ার ও নাসিফ ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠানে গুগলের আন্তর্জাতিক সম্মেলন কানেক্ট লাইভ ২০২৬-এ অংশ নেওয়া বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। সম্মেলনটি গত ৩০ ও ৩১ জুলাই সিঙ্গাপুরে গুগলের এশিয়া-প্যাসিফিক সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে ছয়জন এবং মালয়েশিয়া ও জাপানপ্রবাসী তিনজন বাংলাদেশি অংশ নেন। সম্মেলনে গুগল ম্যাপসের ভবিষ্যৎ উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ব্যবহারকারীর অভিজ্ঞতা ও মানচিত্রের তথ্যের নির্ভুলতা নিয়ে আলোচনা হয়। সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত আন্তর্জাতিক স্ক্যাভেঞ্জার হান্ট প্রতিযোগিতায় মোহাম্মদ পলাশের নেতৃত্বাধীন একটি দল তৃতীয় স্থান অর্জন করে।

অনুষ্ঠানে বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের আন্তর্জাতিক অর্জনও তুলে ধরা হয়। মাহাবুব হাসান, গাজী সালাউদ্দিন, মাহবুব ইসলাম ও সোনিয়া খোরশেদসহ কমিউনিটির কয়েকজন সদস্য বিভিন্ন সময়ে গুগলের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।

দিনব্যাপী আয়োজনে গুগল ম্যাপসের ব্যবহার ও তথ্য হালনাগাদ নিয়ে ছয়টি প্রশিক্ষণ সেশন হয়। সেশনগুলোর বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অনুসন্ধান, মানসম্মত পর্যালোচনা ও ছবি প্রকাশ, নতুন সড়ক যুক্ত করা, স্ট্রিট ভিউ, আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে যোগাযোগ এবং প্রতিবন্ধীবান্ধব স্থান ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য যুক্ত করা। কমিউনিটির কার্যক্রমে অবদানের জন্য স্বেচ্ছাসেবকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন কমিউনিটির প্রতিষ্ঠাতা মাহাবুব হাসান। কানেক্ট লাইভ অভিজ্ঞতা বিনিময় পর্বটি পরিচালনা করেন সৈয়দ নাঈম রোমান ও সজল কুমার দাস।

মাহাবুব হাসান বলেন, ২০১৪ সালে ছোট পরিসরে শুরু হওয়া উদ্যোগটি এখন প্রায় ১৪ হাজার সদস্যের কমিউনিটিতে পরিণত হয়েছে। তাঁর ভাষায়, ৩০০তম মিটআপের সঙ্গে জড়িয়ে আছে ১২ বছরের স্মৃতি, বন্ধুত্ব আর শেখা ও শেখানোর অভিজ্ঞতা। তিনি জানান, ভবিষ্যতে কমিউনিটি কয়েকটি লক্ষ্য নিয়ে কাজ করবে। সেগুলো হলো দেশের বিভিন্ন অঞ্চলে আরও দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি, গুগল ম্যাপসের তথ্যের মানোন্নয়ন, স্থানীয় পর্যটনকেন্দ্র ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য যুক্ত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়ানো।

২০১৪ সালের ৭ মার্চ ‘বাংলাদেশ ইনসাইডার’ নামে কমিউনিটির যাত্রা শুরু হয়। ২০১৫ সালে এর নাম বদলে রাখা হয় বাংলাদেশ লোকাল গাইডস। কমিউনিটির সদস্যরা গুগল ম্যাপে নতুন স্থান যুক্ত করেন, ভুল তথ্য সংশোধন করেন এবং সড়কের তথ্য হালনাগাদ করেন। তাঁরা ছবি ও ভিডিও প্রকাশ করেন, পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকানা, যোগাযোগের তথ্য ও সময়সূচি যুক্ত করেন। প্রতিবন্ধীবান্ধব প্রবেশব্যবস্থার তথ্যও তাঁরা মানচিত্রে যোগ করেন।

২০১৬ সালে ৫০তম মিটআপ উদযাপনের মধ্য দিয়ে বিশেষ মিটআপ আয়োজনের ধারা শুরু হয়। এরপর ১০০তম, ১৫০তম, ২০০তম ও ২৫০তম মিটআপ পেরিয়ে এবার ৩০০তম মিটআপ উদযাপন করল কমিউনিটিটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com